কবি জেবুন নাহার জীবন’র কবিতাগুচ্ছ :
১
ছন্দ নিয়ে খেলতে গিয়ে অন্তমিল কে হারাই
হাজার কাঁটা পাতা পথে রক্তাত্ব পা বাড়াই।
পথটা জানি অনেক পিচ্ছিল হয়তো যাবো পড়ে
তিনটি মাত্রার মধ্য দিয়ে কোথাও গিয়ে দাঁড়াই!
2.
দয়া করো খোদা আমার ভেঙে দাও নাফসের যতো জাল
পাপ তাপ জরা ঝেড়ে মুছে দাঁড়াতে চাই হাসরে কাল।
কেমন করে দেখাবো মুখ তোমার দরবারেতে এসে
দয়া করো রাববা আমার বেঁধে দাও শক্ত সত্যের আল।
3.
রাত্রি অন্ধকার ঢেকে গেছে পথ চোরাবালিতে
কে যেনো লিখেছে , যেও না ও পথে “! কালো কালিতে।
সব কিছু ভেঙে তবু কেনো মন ছুটে সে পথে?
হারিয়েছি সব নেই তো বাকি কিছু আজ ডালিতে।

