গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যায় প্রতিবিম্ব প্রকাশ অডিটোরিয়াম, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবিম্ব সাহিত্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাহিত্য আড্ডা ও সভা।
এতে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা কবি আশরাফ মির্জা। উদ্বোধনী আলোচনায় সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল খায়ের ‘প্রতিবিম্ব সাহিত্য পরিষদ’ এর প্রতিষ্ঠাকাল, আদর্শ ও উদ্দেশ্য এবং ফেলে আসা অম্ল-মধুর দিনগুলোর কথা তুলে ধরেন। বিগত পনেরো বছরের প্রাপ্তি বা অর্জন সকল সদস্যদের কৃতিত্ব বলে উল্লেখ করেন।
সাহিত্য আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন- কাজী মুহম্মদ অলিউল্লাহ, কবি সাঈদা আজিজ চৌধুরী, কবি অলিয়া সাদিয়া (লীনা), কবি রকিব লিখন, কবি রি-হোসাইন, কবি ওসমান গনি, কাজী নাজিম উদ্দিন সুমন, কবি মাহমুদা (শিলা), কবি কাউসার জাহান চৌধুরী, কবি রাকিব ফরায়েজী, নাহিদ হাসান প্রমুখ।
মিডিয়া পার্টনার ছিল- দৈনিক প্রতিবিম্ব এবং মাসিক কালের প্রতিবিম্ব, সহযোগিতায়- প্রতিবিম্ব প্রকাশ।
সারা দেশব্যাপী জেলা কমিটিগুলো আরো সক্রিয় করার তাগিদ দেয়া হয়, আগামীতে আরো ব্যাপকভাবে কর্মসূচি হাতে নেয়ার প্রয়োজনীতা তুলে ধরা হয়। নতুন লেখকদের গ্রুপে এবং কমিটিতে সদস্য করে নেয়া এবং তাদের লেখা পত্রিকা, ম্যাগাজিনে ছাপানোর ব্যবস্থা করতে দাবি জানানো হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- কবি ও সংগঠক রি-হোসাইন

