স্বপ্নচারী
বনলক্ষী আলমগীর
এ জীবনে আমি এক স্বপ্নচারী
প্রতিনিয়ত, নিজের মাঝে বুনে যাই স্বপ্নের বীজ।
আমি ব্রতচারী এ ধরায় ব্রত নিয়েছি জীবনের অভিষ্টলক্ষ্যে পৌঁছাতে।
বাস্তব কল্পনার চেয়ে ও অবিশ্বাস্য হয়
মানুষ তার স্বপ্নের সমান বড়ো।
স্বপ্ন মানেই গন্তব্য, যার মাঝে স্বপ্ন নেই
সে সফলতার মুখ দেখতে পায় না জীবনে।
আমি পারবো, আমাকে পারতেই হবে-
এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে শ্রম, নিষ্ঠা-
আর আন্তরিকতার সমষ্টিত গুণ যার আছে
যেকোনো কাজ অন্তরে ধারণ করে জীবন কে জয় করতে হয়।
স্বপ্নের বাস্তবায়নে কাজের প্রতি একনিষ্ঠ
মনোনিবেশ করে যারা সেই স্বপ্ন বাজ মানুষেরা হয় স্বপ্নচারী-স্বপ্নচাষী।
পৃথিবীর পরে এসেছেন যত গুণী জ্ঞানী
পৌঁছেছেন তার জীবনের সফলতার লক্ষ্যে
সেই স্বপ্নচারী মানুষেরা স্বপ্নের বীজ বুনেছিলেন হৃদয়ের উর্বর জমিনে।
এই স্বপ্নবাজ মানুষেরা আশার সমান সুন্দর বিশ্বাসের সমান বড়।
জীবনে এভারেজ মানুষের জীবনটাই বৃথা।
চড়াই উৎরাই জীবনের কণ্ঠকাকীর্ণ পথ মসৃণ নয়।
কেউ তোমাকে পথ দেখাবে না
তোমার পথ তোমাকেই করে নিতে হবে ।
মনের মাঝে সেই স্বপ্নকে ধারণ করে
জীবনের বিজয় ছিনিয়ে আনতে হয়।
একবার না পারিলে দেখো শতবার
ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়ে থাকা নয়
আদর্শ স্পৃহা, আকাঙ্খার পরিস্ফুটণ
ঘটাতে সাহসী হতে হয়।
বাস্তব কখনো কল্পনার চেয়ে ও অবিশ্বাস্য হয়।
বাস্তব স্বপ্ন কখন ও বৃথা হয় না।
টপ অব দ্যা হিল এই মনোবাসনা কে
বুকে ধারণ করে এগিয়ে যায় স্বপ্ন বাজ সফলকাম মানুষেরা।
আমি আল্পস পর্বতে ওড়াতে চাইনা স্বদেশের পতাকা।
হৃদয় লালিত স্বপ্নের স্বদেশের
পতাকা, বিজয়ের পতাকা ওড়াতে চাই
হিমালয়ের চূড়ায় আমি যে এক জীবন জয়ী সৈনিক।

