এসো তওবা করি
মো. সাজ্জাদ হোসেন জামাল
এসো তওবা করি লাইলাতুল কদরের রাতে
দুহাত উঁচিয়ে করজোড়ে প্রভুর কাছে,
যত ভুল পাপতাপ ধুয়ে মুছে হয়ে যাক সাফ
সারাজীবনের পাপের জন্য অনুতপ্ত হই।
জীবন ভর করছি গুনাহ আমি অদম গুনাহগার
লাইলাতুলকদর আজ হাজার রাতের চেয়ে সেরা,
আজ রজনীতে না করাতে পারলে গুনাহ মাফ
হে প্রভু আমি অদম তোমায় কেমনে মুখ দেখাবো।
আজ তুমি কোটি কোটি বান্দারে করে দিবে মাফ
গুনাহের বোঝা মাথায় নিয়ে কান্দি প্রভু বারংবার,
আমি অদমের পাপ বেশি বলে ফিরিয়ে দিও না কভু
তুমি দয়ার ভান্ডার আমায় ক্ষমা করলে কমতি হবে না।
সারাজীবন চলেছি ভুল পথে আমি আজ দিশেহারা,
তোমার রহম বিনে আমি অকূল পাথারে কূল হারা,
আজ মহিমান্বিত রাতের উছিলায় অদমরে কর পাড়
তুমি আমার প্রভু তুমি বিনে কেউ করবে না উদ্ধার।
তাওবার মতো তওবা করতে পারলে ঠিকই কর মাফ
খালেছ নিয়তে সহি শুদ্ধ তওবা করার দাও ক্ষমতা,
কদরের হাজার রজনী থেকে উত্তম তবু আমি অদম
চাওয়ার মতো চাইতে জানিনা তবু মোরে করিও মাফ।

