৪২ বার পড়া হয়েছে
সময়
মনির হোসেন
সময়কে তাড়া করে করে
সময়ও আজ ক্লান্ত!
সময়কে জয় করতে চেয়ে
সময় আজ উদভ্রান্ত!
সময়কে ধরতে পারেনি সময়
সময় চলে নিজ গতিতে,
সময় কোথায় নিয়ে যায় সময়কে
জানে শুধু অন্তর্যামী।
সময় কখনো সময়কে
স্পর্শ করতে পারে না,
তবু সময়ই সময়কে জয় করে-
নাম তার মরীচিকা।
_________
মনির হোসেন
উত্তরা, ঢাকা।

