655 বার পড়া হয়েছে
বাজিগর
মোহাম্মদ শাহানুর ইসলাম
দাদির মুখে মিথ্যার ঝুড়ি
বুকে দাদার বল
আর কতকাল এমনিকরে
চলবে তোমার ছল?
শাহেনশাহী তখত নিয়ে
খেলছো শ্যামের পাশা
মোসাহেবরা বলছে দাদি
তুমি একটা খাসা!
গলাবাজি, ফেরেববাজি
আরো বাজি যতো
বাজিগরের ভূমিকাতে
আছো অবিরত।
ধোঁকার জালে সর্বকালে
আমজনতা বন্দী
মিথ্যা কথায় সত্য গোপন
হচ্ছো তুমি নন্দী!

