890 বার পড়া হয়েছে
বইমেলা
দেলোয়ার হোছাইন
ভাষার মাস ফেব্রুয়ারি
জমে ওঠে বইয়ের মেলা
লেখক পাঠক আসে সবাই
জমজমাট হয় মিলনমেলা।।
বই কিনে বই পড়ি
সুন্দর জীবন গড়ি
ভালো মানের বই হলে
তাতেই সার্থক পথচলা ।।
দেলোয়ার কয় যে ভাবিয়া
বই মেলায় এসে দেখ ঘুরিয়া
ভালো বইয়ে আনন্দ
শেষ হলেও বেলা ।।
_____________
লোহাগাড়া, চট্টগ্রাম

