২১৯ বার পড়া হয়েছে
আমার মাকে
হারুন উর রশীদ
আর মাকে আর কোথায় পাবো,
শূন্য আলোর ভেতর মাকে চাবো।
শুনবো পাখির আদুরে ডাক,
পাখির গানে…
বলবো, মাগো মা,
তুমি আজ কোন্ খানে!
তোমার মতোন কেউ তো নেই
যাকে ভালোবাসবো!
ভরসায় বুক বড় করবো!
আর হাসবো!
কার জন্য আর,
কে আছে এমন উদার
কার আশায়-
বিদেশ হতে মাগো
ছুটে আসবো বারবার?
তোমার কথা হইলে মনে
শূন্যতার আকাশ দেখি!
কোথায় আছো মা,
বুকের ভেতর চটপট করে
মন পাখি!
তোমার মতোন কেউ তো নেই,
কাকে যে ডাকি!

