বিশ বছর পর।
ফারজানা আফরোজ
…………………………………….
তুমি মনে মনে ভাবছো আমিই কি সেই!
কিন্তু কেনো? আমি তো সেই আমি।
হয়তো আরও ভাবছো সেই আগের মতোই দেখতে আছি?
বিশ বছর পরেও, এটা কি করে সম্ভব!
হ্যাঁ, নিজেকে অনেক কষ্টে সামলে নিয়েছি।
এবার হয়তো প্রশ্ন করবে, তোমার সচ্ছলতা কিভাবে?
হুম, প্রশ্ন হওয়ারই কথা।
দেখো, পৃথিবীতে কেউ কারো জন্য থেমে থাকেনা।
স্রোতের মতোই সময় চলমান,
আমিও তোমার জন্য থেমে থাকিনি।
তবে হ্যাঁ, অনেক কষ্ট হয়েছিলো সেই সব দিনরাত্রি,
রবি ঠাকুরের গানের একটা লাইন খুব বেশি মনে পড়তো,
“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে”।
জানো, গানের এই লাইনটিকে আমি সব সময় স্যালুট জানাই।
আর সব সময় এটা মাথায় রেখেই পথ চলি।
এরপর অনেকেই এগিয়ে এসেছিল
কিন্তু আমি ওদের দিকে তাকিয়ে তোমার মুখটি দেখতে পেয়েছিলাম বারবার।
তাই এ পৃথিবীতে আমি আর কাউকে বিশ্বাস করতে পারিনা।
তবে আমার উপর আমার বিশ্বাস ছিল অটুট,
একদিন না একদিন সফলতা আসবেই।
আমি কিন্তু অপেক্ষায় থেকে থেকে ভেঙেও পড়িনি।
জানি, দুঃখ কষ্ট সবার জীবনেই আসে, আবার চলে যায়,
কিন্তু আমি কখনো কারো ওপরে অভিযোগ করিনি।
এমন কি তোমার দেওয়া কষ্টগুলোও চোখ বুজে মেনে নিয়েছি স্বাভাবিক নিয়মে।
তবে আমি কিন্তু বেশ ভালো আছি।
কিন্তু তুমি সুখে নেই?
আমি সত্যিই জানি না, তুমি কেনো এটা করলে?
কি দোষ ছিলো আমার?
কেনো এতোগুলো বছর একবারও খোঁজ নিলে না?
কেনই বা এখন এসেছো তার উত্তর জানতে?
সত্যিই বলছি, আমার কাছে এর কোন উত্তর জানা নেই

