দার্জিলিং কবিতা উৎসব অনুষ্ঠিত। || দার্জিলিং থেকে খান আখতার হোসেন || আজ ২৩/৯/২৩ বিকেলে দার্জিলিং ম্যালে বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্র ঢাকা ও জাতীয় কবিতা পরিষদ কলকাতা আয়োজিত দার্জিলিং কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় কবি অরুণ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার মিজান শেলী। চারদেশীয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সম্মেলন। অনুষ্ঠানে ভুটান থেকে অতিথি ছিলেন ড. ভগত ভাণ্ডারী, নেপাল থেকে বিশ্ব উৎপ্রিতি, ভারত থেকে শাকিল আহমেদ ও বাংলাদেশ থেকে লুৎফর চৌধুরী। সম্মেলনে ভারতীয় কবি অরুণ চক্রবর্তী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কবি রহমান শেলী। সম্মেলনে অংশ নেন অধ্যক্ষ খান আখতার হোসেন, ড.শাহনাজ পারভীন, মঈন…
Author: প্রতিবিম্ব প্রকাশ
মুক্তিমালা হারুনুর রশীদ সুর তুলেছে অসুর অট্টহাস্য ভরা! ভদ্র বেশে পাশে ঘেঁষে গেয়ে স্মৃতিগীতি জনমনে অনুক্ষণে ছড়ায়েছে ভীতি! কর্মচারি, ধর্মাচারি যেন প্রাণে মরা! বুদ্ধিজীবীর মগজে আজি মরুখরা! মতাদর্শ ভুলে সাজে পা চাটা কুকুর! স্বার্থ জয়ে কতিপয়ে চালাচ্ছে মুগুর বিরোধী জনতা পানে; ধরে পরম্পরা! আগ্রাসী, বিনাশী কার্যে যবে লবেজান ক্রুদ্ধজন রুদ্ধশ্বাসে পরিত্রাণ মাঁগে৷ কোথায় হে দেশপ্রেমী নিবেদিত প্রাণ সংগ্রামী কর্মীবাহিনী? জাগো আগেভাগে। জাগাও জনতাহৃদে দ্রোহানল জ্বালা৷ ত্যাজিয়া তবে অর্জিয়া পরো মুক্তিমালা৷
দাওনি সুখের জল মো. নূরুল হক কণ্ঠে তোমার মোহনসুরের-রোমাঞ্চ-ঝংকার, কল্পনাতে পরতে গলায় প্রেমের-অলংকার। আমার আবেগ, ভালোবাসার কম ছিল কি দ্রুতি? ভাঙলে কেন তোমার দেওয়া সকল প্রতিশ্রুতি? তোমার মনে বসত গড়ে হাজার অভিমান, বেদনার রঙ নীল করে কী বিষ করালে পান! একতরফা ভালোবাসা সব কি আমার পাপ? কোন্ কারণে পেলাম এত চরম অভিশাপ? ভালোবাসার-বৃন্তটা কি নরম ছিল এত? ঝরে যাওয়ার মানস ছিল তোমার অভিপ্রেত ভেবেছিলাম তোমার সকল ভুলগুলোকে ‘ফুল’, তবু্ও কেন হলাম তোমার এমন চোখেরশূল? কালোমেঘে ঢাকা তোমার কুণ্ঠাভরা মন, হচ্ছে শুধু আশাহত-দুখের বিপণন। কষ্টেভরা-চোখেরজলে বুক ভেসে থইথই, এত আশার, ভালোবাসার মূল্য পেলাম কই? ব্যর্থ হল আমার দেওয়া নিখাদ ভালোবাসা, আমার…
ঠকেছো তুমি নাকি আমি। শিহাব রিফাত আলম। ঠকেছো তুমি যে গল্পটা বারবার তুমি আমাকে বল কেঁদেছো তুমিই যে গল্পটা তুমি বারংবার-ই বলো মনে হয় তোমার ঠকে যাওয়ার গল্পটাই পৃথিবী সেরা মনে হয় তোমার ঠকে যাওয়ার কাহিনি অনেক বেশি ভারী! হয়তো একটু বেশিই ভারী কিন্তু… তুমি কি কখনো জানতে চেয়েছো? আমার কান্নার গল্প আমার ঠকে যাওয়ার গল্প আমারও কান্নার গল্প আছে কিন্তু কখনোই তোমাকে বলিনি। এখন প্রশ্ন করবে নিশ্চই কেন তোমাকে বলিনি? বহুরাত আমি কেঁদেছি তাও তোমাকে বলিনি ঠকে যাওয়ার গল্প আর কান্নার গল্প বলেই বা কি লাভ? তুমি তো জানো “সময় এবং স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না” ঠকে…
ঢেউয়ের জীবন মাহাতাব উদ্দিন আমি যখন সাগর পাড়ে বসে থাকি একা ঢেউগুলো আছড়ে পড়ে দু’চোখ ভরে দেখা। একবার যে যায় চলে তার হয় না কভু ফেরা ঢেউয়ের জীবন বেদনা আর শুধুই স্মৃতি ভরা। পাড়ের সাথে মাটির বাঁকে ঢেউরা করে খেলা অপলক দৃষ্টে চেয়ে চেয়ে কেটে গেল বেলা। ঢেউ বলে কেউ নেয় না খবর জীবম্মৃতের দাম সৃষ্টেই পিষ্ট গড়াগড়ি তাই ঢেউ হল তার নাম। সাগর জলের গভীর তলে ইলিশ মাছের ঝাঁক সূর্যালোকে ঢেউয়ের নাচে খোঁজে জলের ফাঁক। ঢেউয়ের তলে জট পাকিয়ে লক্ষ্য মাছের পোনা গাঙচিন আর তিমির দলে দেয় যে সেথায় হানা। দূরন্ত সব মাছ শিকারী ওই ঢেউয়ের বাঁকে বাঁকে মাছের…
প্রয়াত দীপ মুখোপাধ্যায়ের স্মরণে শোকসভা অনুষ্ঠিত: নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের খ্যাতিমান শিশুসাহিত্যিক দীপ মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের উদ্যোগে শাহবাগ পাঠক সমাবেশ কেন্দ্রে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথামাফিক কোনো সভাপতি, প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি ছিলেন না। বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর পরিচালনায় শোকসভায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কবি-সাহিত্যিকগণ দীপ মুখোপাধ্যায়কে স্মরণ এবং তাঁর লেখক জীবনের নানা স্মৃতি তুলে ধরে আলোচনা, ছড়া ও কবিতা পাঠ করেন। সভায় উপস্থিত ছিলেন– ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মৃধা বেনু, কবি ও চলচ্চিত্রকার দিলদার হোসেন, পশ্চিমবঙ্গের লেখক সুতপন চট্টোপাধ্যায়, বাচিক শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায়, কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী, কবি মানিক…
চলে গেলেন নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ। অসুস্থতায় একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তিও করানো হয়। মা জিনাত বরকতউল্লাহকে নিয়ে অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী মেয়ে বিজরী বরকতউল্লাহ হাসপাতালে ব্যস্ত সময় পার করেন। বাসা-হাসপাতাল আর বাসা—এভাবেই চলছিল। আজ বুধবার বিকেলে ধানমন্ডির বাসায় ছিলেন। দুপুরের খাবারের সময় তিনি নিস্তেজ হয়ে পড়েন। এরপর দ্রুত তাঁকে বাসা থেকে গ্রিন রোডের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। প্রথম আলোকে জিনাত বরকতউল্লাহর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁরই মেয়ে বিজরী বরকতউল্লাহ। বিজরী জানালেন, ‘মা করোনায় আক্রান্ত হওয়ার পর…
‘ঘুড্ডি’ নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী মারা গেছেন: চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। প্রথম আলোকে বরেণ্য এই পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। মৃত্যুকালে সৈয়দ সালাউদ্দিন জাকীর বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে। তাঁরা দুজনেই কানাডায় থাকেন। জানা গেছে, তাঁদের দেশে ফেরার পর সৈয়দ সালাউদ্দিন জাকীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। জানা গেছে, সন্ধ্যায়ও ধানমন্ডির বাসায় ছিলেন। সব ঠিকঠাকভাবে চলছিল। রাত…
স্বাক্ষী নাজমুন চৌধুরী (জেসমিন রিকা) অনেকটা পথ হেঁটে এসে ও হয়নি হাঁটা তোর পাশে! স্বাক্ষী রইলো চন্দ্র, সূর্য, স্বাক্ষী রইলো তারা! তোর জন্য অষ্টপ্রহর আমি দিশেহারা… তুই আমার ভালোবাসার ধন আমার জীবন মরণ! তোকে ছাড়া যায় কি বাঁচা এক মুহূর্ত হৃদয় জুড়ে হয় রে রক্ত ক্ষরণ! আমি কি হেয়ালির বিষয়বস্তু? আমি কি উপহাসের বিলাস সামগ্রী? আমি কি হৃদয় ছুঁতে পারি না তোর? তুই আমার দুষ্টু মিষ্টি মধুর সুরের বাঁশি! তোকে আমি জীবন দিয়ে বড্ড ভালোবাসি! তুই আমার রাগ অনুরাগ, তুই আমার হাঁসি তোকে না দেখলে আমার গলায় বিঁধে ফাঁসি! তোর কণ্ঠ শোনার জন্য আকুল হয় রে মনপ্রাণ! তুই যে আমার…
কানাডা প্রবাসী বিশিষ্ট কবি মৌ মধুবন্তী’র ইউরোপ, আমেরিকা ও ইংল্যান্ডের সাম্প্রতিক সাহিত্য ভ্রমণ ও গবেষণালব্ধ ছন্দভিত্তিক কাব্যগ্রন্থ ” অক্ষরবৃত্তের পদাবলি”-এর আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত। কেক কাটা ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আলোচনার শুভসূচনা করা হয়। এতে নিম্নলিখিত কবি, লেখক, বাচিকশিল্পী ও প্রকাশকগণ আলোচনায় অংশগ্রহণ করেন: ০১) বদরুল হায়দার ০২) গিয়াস উদ্দিন চাষা ০৩) আহমদ পারভেজ জাবীন ০৪) বদরুল আহসান খান ০৫) অনিক ইসলাম ০৬) হাসনাইন সাজ্জাদ ০৭) ফারুক মাহমুদ ০৮) সমর ঘোষ ০৯) জাহিদুল হক ১০) ঝর্ণা রহমান ১১) রবিউল হক ১২) বিমল গুহ ১৩) ইমরোজ সোহেল ১৪) অসীম সাহা ১৫) শাহ মোহাম্মদ সানাউল হক ১৬)…
