প্রকৃত বিজয় আরজুমান আঁখি বাংলাদেশের ইতিহাস কতই না বিচিত্র, কে ছিল দেশের শত্রু, কেই-বা ছিল মিত্র! বায়ান্ন গেল, ঊনসত্তর গেল, গেল একাত্তর, সত্যি কি পেয়েছি প্রকৃত বিজয় দাও উত্তর? বিজয় বিজয় বলি মোরা, বিজয় সেটা নয় যে বিজয়ে মানুষ আদৌ স্বাধীন না হয়। কালে কালে স্বৈরাচারীর ঘটে আবির্ভাব, মিথ্যে আশ্বাস প্রবঞ্চনাই যাদের মূল স্বভাব চব্বিশের সংগ্রামেও মোরা পেয়েছি বিজয়, কত সাহসী তরুণ তাদের জীবন করেছে ক্ষয়। বাঙালি মোরা, বাংলার মানুষ, সহজ সরল বটে , প্রয়োজনে মোরা সংগ্রাম করি, সবাই ঐক্য জোটে। অন্ধকার থাকে যেমন, তেমনি থাকে আলো, যুদ্ধের বিরুদ্ধে তেমনি শান্তির মশাল জ্বালো। ভবিষ্যতেও আসতে পারে হাজারো স্বৈরাচার, প্রকৃত বিজয়…
Author: প্রতিবিম্ব প্রকাশ
বসন্ত বিলাস কামরুন নেসা লাভলী দিগন্তে মেলে দেই মন মেঘেরা উঁকি দেয় জ্যোস্নার মায়াজালে শরতের চিহ্ন একে দেয় ঝরা শিউলি সুবাসে উড়ে যায় বলাকা নীলাকাশে। নীলোৎপল ফুঁটে ওঠে জল রাশিতে মাতাল করা মৃদু গন্ধ, জাগিয়ে তোলে মন অজান্তে, ঠোঁটে ঠোঁটে কথা হয় শীতাকাশ ফুলে আলাপন কিছুটা সংগোপন দূর থেকে ভেসে আসে মোহনীয় বাঁশীর সুর আর বেহালার ঠুং ঠাং ছন্দ মধুর সৌন্দর্যে – ধরে রাখে মন। শঙ্খচীল সোনা মাখা রোদে জানা অজানায় খুঁজে নীড় দূর দিগন্তে জলকেলী অশান্ত বেগে ছুটছে আনন্দ অবগাহনে, ওহ! বসন্ত কাছে এসো না ভিজে যায় মন। সু-লোচনে শিশিরের মায়া কান্না জড়ায় আবেগ বাবু-ই শেখায় ভালোবাসা পরস্পর ভেজাও…
অন্য মানুষ ড. হাসিবুর রহমান তোমাকে দেখলে আমি হয়ে যায় এক অন্য মানুষ কথার মালা হারিয়ে ফেলি কথার মাঝে মনের কামনা লুকিয়ে ফেলি মনের মাঝে অনেক কথা বলি অন্যভাবে আনমনে তোমার ছোঁয় আমাকে করে দেয় এক অন্য মানুষ। কথার সাথে চলতে থাকে তুমুল খেলা না জানা কথা না বলা কথার শব্দমালা ব্যকরণ ভুলে লিখি যতসব অন্য কথা ভুলে যায় সব ভুলে যায় মনের কষ্ট ব্যথা তোমাকে দেখলে আমি হয়ে যায় এক অন্য মানুষ। তোমাকে দেখি অন্য চোখে হয়ে আমি অন্য মানুষ চোখের ভেতরে জাগে আর এক অন্য চোখ তোমাকে পাবার তরে ঝড় ওঠে আমার বুকে সব কছিু ভেসে যায় দারুণ…
কাশকন্যা দিল আফরোজা রুনা শরতের বিকেল বেলায় আলতো হাওয়া খেলে যায়, কাশবনের সাদা ফুলে রোদ্দুর মেখে নদীর তীরে, স্বপ্নেরা চুপিচুপি হাসে, পথের ধারে হলুদ শিউলি, বাতাসে তার মিষ্টি ঘ্রাণ, মনে হয় যেন প্রতিটা বিকেল, নিয়ে আসে এক নতুন গান। মাটির গন্ধ, নদীর কলতান, বুকের ভেতর ছুঁয়ে যায়, শরতের বিকেল আপন মনে, হৃদয় জুড়ে স্বপ্ন বাঁধায় পাখিরা গান ধরে মৃদু সুরে, শাম্মিও খেলে আপন মনে শুভ্র সাদা মেঘের সাথে যেন সক্ষ্যতায় মেশে কাশের গুচ্ছে কাশের মতোই স্বচ্ছতায় ছেয়ে শাম্মি আমার এগিয়ে যায় ধেয়ে এমনি করেই থাকো তুমি ভালোবেসে নেচে গেয়ে দূরের আকাশে রঙের মেলা, নীল-সাদায় শাড়ীতে পরীরা মনের আকাশে প্রশান্তির ছোঁয়া…
তোমায় খুঁজি রাহনামা শাব্বির চৌধুরী (মনি) এই শহরে তুমি নাই জেনেও তোমায় খুঁজি পথে প্রান্তরে জনতার ভিড়ে। কে যেন ডাকছে আমায় সুমধুর কন্ঠে নিশ্বাসে পাই তোমার প্রেমের গন্ধ। চোখ ফেরালে যাও চলে দূরে নিজেকে বলি সে তো আরেক শহরে। নিজেকে দেখার চেতনায় অন্য কোথাও অন্য কোনখানে ভালোবাসার উদ্যানে।
তোফাজ্জল একটি ভাতের নাম কাউছার জাহান লিপি সাদা সাদা জুই ফুলের মতো ফুটে আছে ভাতগুলো খুদার্তই কেবল জানে এর স্বাদ আর তোফাজ্জল জানে এর দাম; অন্ন বস্ত্র বাসস্থান এই মৌলিক অধিকারগুলো বিধাতা দিয়েছেন বিলিয়ে অমানুষগুলো একটু একটু করে নিয়ে যাচ্ছে ছিনিয়ে। রাষ্ট্র হলো মাখাল ফল ভিন্ন ভিন্ন সুরে কর শুধু ছল। আজ ভাত খেতে ভাবছিলাম এই সেই ভাত এই সেই ভাত! যা খেতে দিয়েছিল সর্বোচ্চ বিদ্যাপিঠের মেধাবী ছাত্ররা অসহায় তোফাজ্জলকে। আহা বাছা মার খেতে নিশ্চয় জলও খেতে চেয়েছিল অথবা কারো চোখে চেয়ে একটু দয়া ভিক্ষা চেয়েছিল। এখানে অর্ধ শতাধিক মেধাবী অমানুষ ছিল সবাই রাবণের মতো অট্টহাসি হেসেছিলো,,,,! আহা বাছাধন! কে…
বুকের ভেতর এ কিসের তোলপাড় আশরাফুল ইসলাম বুকের ভেতর এ কিসের তোলপাড় চারিদিকে দেখি কোন ভাঙা-গড়ার খেলা। প্রতিদিনই খবর আসে স্বজন হারানোর চেয়ে চেয়ে শুধু দেখি নিষ্ফল অপলক একে একে তাই সবার কাছ থেকেই যেন নিয়েছি বেছে স্বেচ্ছা নির্বাসন। এখন শিল্প সংগীত নেই, সাহিত্যের সমঝদার নেই চারিদিকে দেখি শুধু মেকি আয়োজন। ক্রমাগত ক্রোধের আগুনে পুড়ছে পাহাড় সমতল কুলাঙ্গারের উন্মত্ততায় মরছে নিরীহ তোফাজ্জল শিল্পেও যেন ভর করেছে শকুনির তান্ডব নৃত্য-কলার ছন্দে চলছে দখল পাল্টা-দখল থেমে নেই কোকিলের বেশে কাকের আগমন সর্বত্রই মূর্খরা করছে আজ জ্ঞানের বিতরণ । নদী ও প্রেমের মতো হারাচ্ছে মানবিকতা অবিরত সোস্যাল মিডিয়ায় বাড়ছে নির্ভরতা। বুকের গহিনে তাই…
গত পনেরো বছরে দেশের ৮৫% মানুষের ভালোবাসা হারিয়েছেন শেখ হাসিনা। অথই নূরুল আমিন বাংলাদেশের প্রায় সকল শ্রেণি পেশার মানুষ শেখ হাসিনাকে খুবই ভালোবাসত। এটা শুধু বঙ্গবন্ধুর কন্যা হিসাবে। কিন্তু গত পনেরো বছর একটানা রাষ্ট্র ক্ষমতায় থেকে, দেশের জনগণের কল্যাণে কোনো একটা কাজই তিনি করেননি। যা থেকে জনগণ উপকারী হয়েছেন। শেখ হাসিনা ক্ষমতায় এসেই উন্নয়ন আর উন্নয়ন মেগা প্রকল্পের পাল্লায় পরে। দেশের জনগণের ভালোবাসা থেকে আজ বঞ্চিত। দেশের ষাট শতাংশ মানুষ যেখানে দারিদ্র সীমার নীচে বাস করে। সেখানে কখনও মেগা প্রকল্পের প্রশংসা কেউ করবে না। এটাই বাস্তব। গত পনেরো বছরে দেশের জনগণ সবচাইতে বেশি ক্ষুব্ধ হয়েছে। সরকারি কর্মকর্তাদের অবাদ ঘুষ বাণিজ্য…
কবি মো. মিজানুর রহমান (মিজু)’র একক কাব্যগ্রন্থ: বৈষম্য বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: বৈষম্য বইয়ের লেখক: মো. মিজানুর রহমান (মিজু) প্রচ্ছদ: আল নোমান প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২৫ বিনিময় মূল্য: ২২০ টাকা। আইএসবিএন : 978-984-97970-0-০০০ সৃজনশীল লেখকের ঠিকানা: ____________________ প্রতিবিম্ব প্রকাশ অফিস/শো-রুম: বাড়ি ১১, সড়ক ০৩, সেক্টর ৬, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash ওয়েব: www.protibimboprokash.com
জননী মো. ফাত্তাহান আলী হে জননী পরম জীবন কল্যাণী করিও মোরে সুচার সৃজনী। বহিকূলে বিন্যাস ও নব বীণে ছুটি আমি অনিন্দ্য তব চরণে। ফুল হাসিতে থাকিতে চাহিয়া পশু না হয়ে যায় মানুষ হইয়া। বেদনা শত বিলাও তারে ঝরে ফেল মুক্তার কোষ্ঠরে। ভালো মানুষ হতে চাই নিবেদন মিনতি মোর প্রভু করিবে যতন। কে মোর দিবে নব পাল তুলে নিত্য পৃথিবীর পাগলামি ভুলে। আমি ছাড়িয়া বিশ্ব তরী মহাসমুদ্রে আসিব ফিরে এ ঘোর অধার রুদ্রে।
