Author: প্রতিবিম্ব প্রকাশ

নতুন সূর্যোদয় কবির আল মামুন যে আশার আলো নিয়ে হলো নতুন সূর্যোদয়, সে আলোক কি নিভে যাবে? মনে বড় ভয়! চারি পাশে দেখছি আবার শকুনের উড়াউড়ি, স্বপন জেগেছে বুকে, মারবে কি কেউ ছুরি? জন্মভূমির মাটিজুড়ে ছড়ানো মিষ্টি সুবাস, শান্তির ডালপালায় ছুঁতে চাই নীল আকাশ। যারা অশান্তি ছড়ায় শত বিষাদের সুরে গান, শকুনের কেড়ে নিতে হবে নখ, দন্ত, প্রাণ। স্বপ্ন ভাঙতে চাইছে যারা, তারা জানে না ঠিক? কতটা রক্ত ঝরে আজ খুঁজে পেয়েছি দিক। অন্ধকারের ফাঁদে পড়া সেতো কালো অতীত, আলোর পথে হাঁটতে হবে যে শক্ত করে ভীত! শকুনদের রুখতে হবে রাখতে হবে সজাগ দৃষ্টি, আর কভূ দেখতে চাই না অন্যায়,…

আরো পড়ুন

দৈনিক ঐশী বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত উক্ত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানা কবি ও কথাসাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরীকে আন্তর্জাতিক সাহিত্য পদকে ভূষিত করেন। বিশ্বসাহিত্য কেন্দ্রে দৈনিক ঐশী বাংলা পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণিজন সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত হয়। শাহ ড. আলাউদ্দিন আলনের পরিচালনায় ও এ আর এম মুহিউদ্দীন খান ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক কবি ও গবেষক ড. এস এম শাহনূর। সংবাদপত্র ও মিডিয়া শীর্ষক মুখ্য আলোচক হিসেবে সারোয়ার ওয়াদুদ চৌধুরী অবিলম্বে তথ্য ও গনমাধ্যম সংস্কার কমিশন গঠন করে মাফিয়া ও গডফাদার মুক্ত সৎ সজ্জন নির্মোহ সাংবাদিকদের নিকট সংবাদ পত্র…

আরো পড়ুন

বাবাকে লেখা রোকশানা আক্তার (ছায়াময়ী) আমি তখন `ন’ মাসের গর্ভে মাত্র ক”টা দিনের জন্য মুখ দেখা হলো না তোমার। মাকে বলেছিলে- ছেলে হলে নাম রেখ `বীর’ মেয়ে হলে পতাকা। আর বলেছিলে- ফিরে এসে স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে আমায় নিয়ে বিজয়ের শ্লোগান দিবে। মা সেই আশাতেই রইলো- শুরু হলো ভয়াবহ যুদ্ধ চারদিকে গুলির শব্দ আঁৎকে ওঠা মায়ের বুক। রক্ত, লাশ, থম থম পরিবেশ। এক সময় সব কিছুর অবসান ঘটল। দেশ স্বাধীন হলো। চারদিকে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ল । এক এক করে অনেকেই ফিরে আসতে লাগলো। দ্বীপের বাবাও ফিরে এলো, তুমিই শুধু ফিরে এলে না । মা বলেছিল, আমার জন্মের প্রথম বোল ছিলো…

আরো পড়ুন

মানুষেরা চলছে অথই নূরুল আমিন মানুষেরা চলছে তো চলছে হাটছে দুরন্ত লম্বা দিগন্তে যে যেখানে যা বলার তাই বলছে জীবন ভর হাটছে আর ভাবছে। জলে স্থলে বন্দরে করছে আহরণ দেশে – বিদেশে আকাশেও ভ্রমন চিন্তায় চিন্তিত কখন জানি হয় মরণ তবু যুবকের রক্তে থাকে শিহরণ। মানুষেরা দিব্বি হাটছে তো হাটছেই যেন বিশাল প্রতিযোগিতা সবাই ভাবছেই কার আগে কে যাবে, অর্থ আয় লাগবেই জীবিকার তাগিদে সবাই শুধু হাটছেই। বাবু শিশু যুবক বৃদ্ধ, কারো নেই বিরাম অর্থের জন্য মানুষেরা নিচ্ছে না আর বিশ্রাম জিততে হবে এই ভেবে, করছে না আরাম দোহাই লাগে, দেরি হোক, খেয়ো না হারাম।

আরো পড়ুন

লেখা আহ্বান: কবি দেলোয়ার হোছাইন সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ: জুলাইয়ের কাব্যকথা।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলের উৎসাহে/সমর্থনে আপনার যত লেখা কবিতা পাঠাতে পারেন। শিগগির আসছে… কবি দেলোয়ার হোছাইন সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ: জুলাইয়ের কাব্যকথা। নিয়মাবলী/শর্ত : ১) জুলাই (৩৬ শে জুলাই পর্যন্ত) যেকোনো মাধ্যমে প্রকাশিত মানসম্পন্ন লেখা পাঠাতে পারবেন। ২) ছবি ও কবি পরিচিতি। ৩) আর কোনো শর্ত নেই। আমরা শর্ত ছাড়া লেখা প্রকাশ করি। লেখা পাঠনো বা যেকোনো যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯ (হোয়াটসআপ)/০১৮৮১৯৯৩৬৮৯ (হোয়াটসআপ) টাইমলাইনে শেয়ার করেন। বন্ধুদের জানাতে পারেন। প্রতিবিম্ব প্রকাশ:বাড়ি: ১১ (নিচ তলা), সড়ক: ০৩, সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা-১২৩০।ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.comপেজ: https://www.facebook.com/প্রতিবিম্ব প্রকাশ-প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash

আরো পড়ুন

চিকিৎসক আল-রাযি। (আয়াজ আহমদ মাঝারভূঁইয়া) হাইলাকান্দি, আসাম। মুসলিমদের সোনালি অতীতের অবিস্মরণীয় ব্যক্তিত্ব আবু বকর মোহাম্মাদ ইবন যাকারিয়া আল রাযি বা আল-রাযি (৮৬৫-৯২৫)। আল-রাযি একজন দক্ষ চিকিৎসক ছিলেন। পারস্য বা ইরানের লোক ছিলেন। দার্শনিক পরিচিতিও ছিলো।চিকিৎসাবিজ্ঞান, দর্শন, পদার্থবিজ্ঞান , রসায়ন ও অন্যান্য বিষয়ে প্রায় ২০০ বৈ লিখেছেন। আজকের মুসলিম প্রজন্মের একাংশ চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করতে চায়। তবে আল-রাযির মতো চিকিৎসক হতে চায় না। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, চিকিৎসাবিজ্ঞানে পূর্বতন মুসলিম চিকিৎসকের নানা রকম দান-অবদান , বলিষ্ঠ ভূমিকা। ব্যবসায়িক মনোবৃত্তি , অর্থোপার্জনের নেশা আর বিলাসিতা মুসলিম চিকিৎসকের পরিচায়ক হয়ে গেছে। সাধারণ মানুষের কাছে চিকিৎসকের মূল্য অনেক। কিন্তু একপ্রকার প্রতারক ও স্বার্থপর…

আরো পড়ুন

তোফাজ্জল তুমি ক্ষমা কর ফাতেমা জুঁই কবিতার শব্দগুলো আজ বিক্ষুব্ধ বুনো মেঘের ধাওয়ায় উদভ্রান্ত, অন্যায় অবিচার আর সহিংসতায় সামাজিক মূল্যবোধ বিভ্রান্ত। হারিয়ে গেছে কবিতার পঙক্তিমালা সাংঘর্ষিক যত শব্দ বানে, আকুল হয়ে হাতড়ে বেড়াই কথামালা আসবে কি আমার পানে? দু’মুঠো ভাতের নেশায় সদা প্রস্তুত টগবগে তরুণ জীবন, হায়রে আবাল গর্দব জাতি জীবন কেন করলি হরণ? কোনোদিন কি উন্মুক্ত হবে বিবেক বোধের দ্বার? নির্লজ্জতা আজ পাহাড়সম কে নেবে দায় ভার? লিখতে গিয়ে হাজার বার ফুরায় কলমের কালি, তোফাজ্জল তুমি ক্ষমা কর মানুষ নই মোরা যে বাঙালি।

আরো পড়ুন

ভাসবে ন‍্যায়ের বাতাসে মোঃ জামিল আহমেদ (৪/১০/২০২৪ ইংরেজি ) (উৎসর্গ ফুলবাগ অনূআ দরবার শরীফ) আগুনে পোড়া পৃথিবী, মানুষ অসভ্য হয়েছে, নেত্রের জলে ভেসে গেছে মানবতার আশ্রয় টুকু। শুদ্ধ মনুষ্যত্ব আজ আগুনে পুড়ে কয়লায় কালো চেতনার আলো নিভে গেছে, অধিকার গেছে ভুলে। আগুন তো ছিল তাপের উষ্ণতায় সুখের স্রোত, কিন্তু আজ যেন তার দহন, মনুষ্য হৃদয়ে ক্ষোভ। কোথায় সেই সভ্যতা, কোথায় সেই প্রেমের বানী? আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে মানবগান। কেউ চায় রাজত্ব, কেউ চায় ক্ষমতার খেলা, মানবতার ঢেউ যেন আজ মাটির নিচে ঢাকা। অসভ্যতায় মানুষ পোড়া , আগুনে হেরে জীবন, শুধু অন্ধকারে যেন জ্বলছে ঘৃণার অনলবিন্দু। তবুও আশায় বুক বাঁধি,…

আরো পড়ুন

ক্ষণেক গেলে শেষ আয়াজ আহমদ মাঝারভূঁইয়া হাইলাকান্দি, আসাম। হজরত আলীর উওরসুরী মুক্তিকামী বীর, কৈ রে তোরা ঝড়ের বেগে গাজার বুকে ফির, মুক্তিকামী বীর। মরলে শহীদ জিতলে গাজী আয়রে সবাই আয়, শত্রু দেখে কররে গুলি মাথার খুলি-টায়। আয়রে সবাই আয়। দেখ না ফিরে আক্বসা ঘরে বন্দুক হাতে ঘুরে, দাজ্জালের ঐ দোসর আজি আমায় জেলে পুরে। বন্দুক হাতে ঘুরে। নিরপরাধ মানুষ মেরে তকমা সেঁটে দেয়, গণতন্ত্রের ভদ্রসমাজ মিথ্যা মেনে নেয়। তকমা সেঁটে দেয়। আর না ভাই অনেক গেছে ক্ষণেক গেলে শেষ, বাঁচা এসে সকল এসে বিশ্ব-ভুবন, দেশ। ক্ষণেক গেলে শেষ।

আরো পড়ুন

আমি বাঁচতে চাই অসিম সেখ জেলা: মালদাহ, ভারত। একটু বাঁচতে দাও সবুজের মাঝে থাকতে দাও; পরিত্রাণ দাও মানুষ থেকে কাননে জীবন কাটাতে দাও। হৃদয়ে দাও গেঁথে ফুলের মালা নয়ন শীতল করতে দাও, স্পর্শ করুক পাখির গান হৃদয় মোর নাচতে দাও। আড়াল করে দাও বৃক্ষে হানা দেওয়া মানুষ থেকে, হৃদয় একটুখানি ফুলের ঘ্রাণ চায়। মানুষ গুলো হাজার মরুক! আমি মনুষ্যত্বের মরণে করি ভয়, বৃক্ষ গুলো বেঁচে থাকবে যদি মনুষ্যত্ব বেঁচে র‌য়। আমি শূন্যতা কাটিয়ে জগৎ গড়ি তাই, মানুষ নয় বৃক্ষের বক্ষে বাসা বাঁধতে চায়। আমি বাঁচতে চায় ভিন্ন একটি জগৎ গড়ে, কৃত্রিমে ভরা জগৎ থেকে রক্ষা চায়’ আমি বাঁচতে চায়।

আরো পড়ুন