সৃষ্টি কূলের শিরোমণি বাউল কবি শ্রাবণ কাজী শাহ্ যত শুনি লাগে মধুর মুহাম্মাদ নামের ধ্বনি, ইয়া মুহাম্মাদ নবী সৃষ্টি কূলের শিরোমণি। যাঁর উচিলায় সৃষ্টি জাহান দয়াল নবী আখের নবী অতি দয়াবান। পার কান্ডার উম্মতের জামিন নবী গুণমণি। যার প্রেমের নাই তুলনা পাক কোরআনে বলেছেন সাঁই রাব্বনা।। পাপী উম্মত পাইবে ক্ষমা কয় কাদেরগনি। শ্রাবণ কাজী ভাবিয়া কয় কালেমার সহিতো যেন আমার মরণ হয়। এই বাসনা পাপী হৃদয় করি দিন রজনী।
Author: প্রতিবিম্ব প্রকাশ
বৃষ্টির দৃষ্টি নিয়ামাতুল্লাহ আকাশ পানে তাকিয়ে দেখি বৃষ্টি আমায় দেখে, বেলকনিতে দাঁড়িয়ে আছে ফোনটা হাতে রেখে। ভাবছি আমি কী দেখে সে চশমা নাকি চুল, এমন প্রশ্ন মনের মেলায় করছে হুলুস্থুল। প্রশ্ন নিয়েই হাটতে থাকি কেনাকাটা করে, পরে বুঝলাম সে দাঁড়িয়ে অন্য কিছু করে। সুক্ষভাবে তাকিয়ে দেখি কথা বলে ফোনে কারোর সাথে করে ডেটিং গভীর আলাপনে।
গতকাল ১৩ অক্টোবর ২২০২৪ বিকেল ৪টায় ঢাকার কাঁটাবন মোড়ে “চিংড়ি চায়নিজ রেস্টুরেন্ট” অনুষ্ঠিত হলো কবি ও সংগঠক ইলোরা সোমা’র জন্মদিনের অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য কবি, কথাসাহিত্যিক, ব্যবসায়ী, অভিনেতা, সমাজসেবক ও কবির শুভাকাঙ্খীরা। নিম্নে তাঁদের নাম দেয়া হলো : ১/ কবি গবেষক মাহমুদুল হাসান নিজামী ২/ কবি, সাহিত্যিক, অভিনেতা, এ,বি,এম সোহেল রশীদ ৩/ কবি, সংগঠক,সমাজসেবক, ব্যবসায়ী শিহাব রিফাত আলম। ৪/ কবি, কথাসাহিত্যিক সঈদা আজিজ ৫/ শিল্পপতি এম, এ সায়েম মাসুম ৬/ বাস্তববাদী কবি ও সংগঠক আবুল খায়ের ৭/ সংগীত শিল্পী ফরিদুল ইসলাম আকাশ ৮/ পুথি রচিতা গীতিকার হাসিনা মমতাজ ৯/ কবি, লেখক, গীতিকার আব্দুল গনি ভুঁইয়া ১০/ কবি হামিদা…
নিয়োগ বিজ্ঞপ্তি : পদের নাম: কাজের লোক /ওয়েটার (মহিলা) পদের সংখ্যা: ২ জন (দুইজন) বেতন: বেতন আলোচনা সাপেক্ষ। এছাড়া থাকা, খাওয়া, চিকিৎসা ও বোনাস সুবিধা। দায়িত্ব : ঘরের যাবতীয় কাজ, রান্না, বাচ্চাদের পরিচর্যা। বাসায় অবস্থান করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে। কর্মক্ষেত্র: বনানী, ঢাকা। যোগাযোগ: ০১৭১৫-৩৬৩০৭৯ /০১৭৪৫-০৬১৫৩৭ প্রতিবিম্ব প্রকাশ: বাড়ি: ১১ (নিচ তলা), সড়ক: ০৩, সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com পেজ: https://www.facebook.com/protibimboprokash
ঢাকা প্রতিনিধি: কবি কলামিস্ট অথই নূরুল আমিন। তিনি নেত্রকোনা জেলার, বারহাট্টা উপজেলায় ছয়গাঁও গ্রামে ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ সনে এক ধনাঢ্য খান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো. আব্দুল হক খান (হক সাহেব) মাতা নুরজাহান তালুকদার। লেখালেখির জীবনে তিনি একজন রাজনীতি বিশ্লষক এবং দেশের প্রভাবশালী কলামিস্ট হিসেবে পরিচিত। সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল জীবন বার্তা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি। নব্বই দশকের মানবতার কবিও মানবাধিকার কর্মী। অসংখ্য সংবাদ পত্রের নিয়মিত লেখক তিনি।এছাড়া সারা দেশের অসংখ্য পাঠাগারে স্বরচিত বই উপহার দিয়েছেন। পাঠাগার বন্ধু এবং শিক্ষা বন্ধু উপাধিতে ভূষিত হন তিনি। আমাদের পক্ষ থেকে মানবতার ফেরিওয়ালা এই কবির সার্বিক সাফল্য কামনা করছি। অথই নূরুল আমিনের লেখা বই দেশ…
আমরা শোকাহত: কবি ও সংগঠক লায়ন সালেহ আহমেদ আর নেই। কবি ও সংগঠক সালেহ আহমেদ-এর ছেলে সাদমান সূত্রে জানা যায় যে, গতকাল সন্ধ্যা ৬:৩০টায় বাদ মাগরিব আরেকটি জানাজায় শরিক হওয়ার সময় অসুস্থতাবোধ করেন। কিছুক্ষণ পর তাকে US Bangla Medical College Hospital-এ নেয়ার পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন! তার নামাজে জানাজা আজকে সকাল ১০ ঘটিকায় বরাবো কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে; ইনশাআল্লাহ। প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে তার পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা এবং আত্মার চির শান্তি কামনা করছি।
সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান এ পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করার কারণ হিসেবে নোবেল কমিটি বলেছে, হান কাংয়ের গদ্য তীক্ষ্ণ ও কাব্যময়। তাতে ইতিহাসের যন্ত্রণাবিদ্ধ বিষয়ের সঙ্গে মুখোমুখি বোঝাপড়ার প্রচেষ্টা আছে। তাঁর গদ্যে আছে মানবজীবনের ভঙ্গুরতার কথাও। ৫৩ বছর বয়সী হান কাংয়ের লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল দক্ষিণ কোরিয়ার একটি সাময়িকীতে একগুচ্ছ কবিতা প্রকাশের মাধ্যমে। ১৯৯৫ সালে তাঁর একটি ছোটগল্প সংকলন বের হয়। আর সেটির মধ্য দিয়েই তাঁর গদ্য পাঠকের সামনে আসে। পরে হান কাং দীর্ঘাকার গদ্য লিখতে শুরু করেন। ‘দ্য ভেজেটারিয়ান’ তাঁর…
জগৎ জীবন দর্শন মোস্তাফিজুর রহমান চৌধুরী মানুষের জন্যই মানুষ এসেছে জগতে, ভালো মন্দ শিখাতে, সেই সূদুর অতীত থেকে অদ্যাবধি। হে সুহৃদ মনোমোহন বাবু, তুমি এতো বোকা কেন? তোমার মত প্রকাশে পাগলপারা,জ্ঞানান্ধে অন্ধ তুমি। মানুষে মানুষে মমতায় সেতুবন্ধন কীভাবে তৈরী হয়েছে? চেয়ে দেখো সক্রেটিস প্লেটো এরিস্টটল দর্শন থেকে। জীবন দিয়েছে সক্রেটিস, পালিয়ে যাননি হার মানেননি, প্লেটো করেছেন ধারণ, দীক্ষা নিয়ে এরিস্টটল মহাসাধক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোমার পিছনে কে কী বলল তা দেখে কোন লাভ হবে না, তবে প্রতিবাদের ভাষা শিখতে হবে আগে। বিশ্বাস করো রঙিলা মেয়ে, আমি একক কাউকে নিয়ে কিছু ই লিখিনা, লিখতে চাই না, সময় কোথায়? কেউ মনে করলে…
সৃজনশীল প্রকাশকদের নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশা। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় প্রায় সকল সেক্টর নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান-সংগঠন নতুন নেতৃত্বের মাধ্যমে প্রাতিষ্ঠানিক গতিশীলতা ধরে রাখছে। অথচ সৃজনশীল প্রকাশনা জগতের চিত্রটা এখনও যেন পুরোপুরি উল্টো! পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের একমাত্র বাণিজ্যিক সংগঠন ‘বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র নেতৃত্ব বদলের চেষ্টা হলেও পুরো প্রক্রিয়াটি এখনও সমাধানের পথে এগোয়নি। তাই মূলত স্থবির হয়ে আছে এই সংগঠনের কার্যক্রম। অন্যদিকে বেশ কয়েক বছর ধরেই সৃজনশীল প্রকাশকদের সংগঠন ‘বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি’র কার্যক্রম বন্ধ রয়েছে আইনি জটিলতার মারপ্যাঁচে। এমন জটিল পরিস্থিতিতে প্রকাশনা শিল্পের বিভিন্ন উদ্যোগ-আয়োজন নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া…
চিহ্ন সাজেদা জাহান সব যেন কুয়াশার আড়ালে ঢাকা আলোকচ্ছটা বিস্ফোরণ! এঁকে দিয়েছে চিহ্ন তোমার করেছ ভালোবাসার আলাপন। মনের আকাশে উড়তে থাকা ভালোবাসার নীল দর্পণ! ফেলে দিয়েছ চিহ্ন হৃদয়ে আমার সাথি হলাম বিষাদ জীবন! তুমি নেই, কুয়াশায় ভিজে রয়েছে তোমার সেই পদচিহ্ন। কতদিন থাকব তোমার অপেক্ষায় হৃদয়টা মোর জরাজীর্ণ। তৃষ্ঞার্ত হৃদয় উচাটন মন এসো প্রিয় এসো করি আলিঙ্গন।
