শচীন দেব বর্মণ জন্মদিনে বিনম্র শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলি জন্ম: ১ অক্টোবর ১৯০৬ মৃত্যু: ৩১ অক্টোবর ১৯৭৫ “তাকদুম তাকদুম বাজে বাংলাদেশের ঢোল”, ১৯৭৫ সালে দেহাবসান হলেও এখনও যেন বাংলাদেশের ঢোল বাজিয়ে চলেছেন শচীন দেব বর্মণ। যাকে উপমহাদেশে শচীন কর্তা বলেই সম্বোধন করা হয়। কিংবদন্তিতুল্য এই সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, লোকসংগীত শিল্পী ও গায়ক জন্মগ্রহণ করেন কুমিল্লায়। তিনি ছিলেন চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান। বাবা নবদ্বীপ চন্দ্রবর্মণ, মা মণিপুরের রাজকন্যা নিরুপমা দেবী। বাবার কাছেই সংগীতে হাতেখড়ি শচীন দেব নর্মণের। কুমিল্লা জেলা স্কুল থেকে মেট্রিক, ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ এবং বিএ পাস করে, তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। ১৯২৩ সালেই আকাশবাণী কোলকাতায়…
Author: প্রতিবিম্ব প্রকাশ
জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা: শান্তা ইসলাম দেশের প্রাজ্ঞ-গুণী ও জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা ও উপস্থাপক শান্তা ইসলাম বিগত কয়েক বছর ধরে টক শো অনুষ্ঠান নির্মাণ ও উপস্থাপনা নিয়ে বেশ ব্যস্ত আছেন। একের পর এক তিনি টেলিভিশন টক শো নির্মাণ উপস্থাপনার পর নতুন আরেকটু অনুষ্ঠান নিয়ে আসছেন আরটিভির পর্দায়। অনুষ্ঠানের নাম ‘সিটি আলো লাইফ ইজ বিউটিফুল’। এই প্রতিবেদককে শান্তা ইসলাম জানান, ৩ অক্টোবর থেকে প্রতি রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠানটি আরটিভিতে প্রচার শুরু হবে। প্রথম পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন মডেল ও অভিনেত্রী লাক্স তারকা জাকিয়া বারী মম। অনুষ্ঠান সম্পর্কে শান্তা ইসলাম জানান, অনুষ্ঠানটির টাইটেল সং করেছেন সংগীত পরিচালক ইমন সাহা। অনুষ্ঠানটির ধরন সম্পর্কে তিনি…
কবি জালাল উদ্দিন মুহাম্মদ রুমি: জালাল উদ্দিন মুহাম্মদ রুমি (৩০ সেপ্টেম্বর, ১২০৭–১৭ ডিসেম্বর, ১২৭৩) অথবা পরিচিত আছেন জালাল উদ্দিন মুহাম্মদ বালখী, মাওলানা রুমি, মৌলভি রুমি নামে তবে শুধু মাত্র রুমি নামে বেশি জনপ্রিয়। তিনি ছিলেন ১৩ শতকের একজন ফার্সি-সুন্নি মুসলিম কবি, আইনজ্ঞ, ইসলামি ব্যক্তিত্ব, ধর্মতাত্ত্বিক, অতীন্দ্রিবাদী এবং সুফী। তাঁর কবিতা সারাবিশ্বে ব্যাপকভাবে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং বিভিন্ন শ্রেণীতে রূপান্তরিত করা হয়েছে। রুমিকে যুক্তরাষ্ট্রের “সবচেয়ে জনপ্রিয় কবি” এবং “বেস্ট সেলিং পয়েট” বলা হয়। রুমির সাহিত্যকর্ম বেশিরভাগই ফার্সি ভাষায় রচিত হলেও তিনি অনেক স্তবক তুর্কি, আরবি এবং গ্রীক ভাষায়ও রচনা করেছেন। তাঁর লেখা “মসনবী” কে ফার্সি ভাষায় লেখা সবচেয়ে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ…
জাহিদ হাসান-এর শুভ জন্মদিন জন্ম ৪ অক্টোবর ১৯৬৭ জনপ্রিয় অভিনেতা ও নাট্য পরিচালক। ৯০-এর দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন তিনি। টেলিভিশন ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও আসাধারন দক্ষতা দেখিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন তার অভিনীত অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে মতি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। টেলিভিশন এবং চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন তিনি। তবে দর্শকের কাছে তার অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি আদরণীয়। তার বিখ্যাত কৌতুক চরিত্র ছিল হুমায়ূন আহমেদ পরিচালিত টেলিফিল্মে মফিজ নামক একটি পাগলের চরিত্র। জাহিদ হাসান ১৯৬৭ সালের ৪…
তসলিমা হাসান ফাউন্ডেশন-এর বিভিন্ন কর্মসূচি: গত ১৮ সেপ্টেম্বর ২০২১ সোশ্যাল মিডিয়া বালুচরের পরিচালনায় তসলিমা হাসান ফাউন্ডেশন-এর সৌজন্যে অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচি । কর্মসূচির মধ্যে ছিল-দুস্থ ও অসহায় মহিলাদের শাড়ি/কাপড় বিতরণ, দরিদ্র মেধাবী ছাত্রদের পোশাক পায়জামা-পাঞ্জাবি বিতরণ। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে গজল প্রতিযোগিতায় সেরাদের জন্যে ছিল পুরস্কার বিতরণ। এছাড়া নায়েম দলের সাইকেল স্ট্যান্ডিং। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ইসলামিয়া কলেজের অধ্যাপিকা ফয়জুর নাহার শেলী। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও সংগঠক আবুল খায়ের সবুজ। শিশু সংগঠক আরিফুল হক মুন্না। অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে শিশু-কিশোর ছাড়াও এলাকার অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বক্তাগণ তাদের বক্তিতায়-তসলিম হাসান ফাউন্ডেশন-এর কর্মসূচির প্রশংসা করেন। আগামীতে আরো ব্যাপকভাবে…
সন্ধ্যা মুখোপাধ্যায় শুভ জন্মদিনে জন্ম: ৪অক্টোবর ১৯৩১ এছাড়াও সন্ধ্যা মুখার্জী নামে পরিচিত। ভারতীয় নেপথ্য গায়িকা এবং সংগীতশিল্পী, বাংলা সঙ্গীত বিশেষজ্ঞ। কলকাতায় জন্মগ্রহণকারী, তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান এবং ১৯৭০ সালে জয় জয়ন্তী এবং নিশি পদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতার ঢাকুরিয়াতে ৪ অক্টোবর ১৯৩১ সালে রেলের কর্মকর্তা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং হেমপ্রভা দেবীর ঔরসে জন্মগ্রহণ করেন। তিনি ছয় সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তার পিতামহ একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং পরিবারটি ১৯১১ সাল থেকে ঢাকুরিয়াতে বসবাস করতেন। প্রশিক্ষণ এবং কর্মজীবন সম্পাদনা সন্ধ্যা, পণ্ডিত সন্তোষ কুমার বসু, অধ্যাপক…
নুরুন্নাহার পান্না’র কবিতাগুচ্ছ: অচেতন সুখের পোনা আমি মানসিকভাবে ক্লান্ত, বিচলিত, দুর্ভাবনা আর দুশ্চিন্তারা বিক্ষোভে জড়িত। স্বাধীনতারা এখন বন্দি কারাগারে, সুখ সাগরের পানি গুলো শুকিয়ে গেছে রুদ্রর খরতাপের জোরে। গণতন্ত্ররা স্বপ্ন দেখায় বাহারি রঙিন সুস্বপ্ন, ঘুম ভেঙে গেলে দেখি দাঁড়িয়ে আছে অদ্ভুত বীভৎস দুঃস্বপ্ন। জীবনতো অচেতনতায় কেটে গেল, হেটে গেলো সুসময়ের আনন্দঘন সোনালী মুহূর্তগুলো। ডানাকাটা পায়রারা যুগ যুগ ধরে গৃহবন্দী, হাসিগুলো কৃপণতায় সীমাবদ্ধ আমার সাথে করে না সন্ধি। সোনালি সময় ৬/১০/২০১৬ জীবন মানে মৃত্য কে ছুই ছুই, বাঁচার আস্থায় জেগে রই! চাহিদা গুলো ভীষণ বড় হয়ে যায় , সমার্থের কাছে হার মেনে দ্বারায়! একটা জীবনে আছে কত চাওয়া , দুঃখ…
রেখো বিরামহীন রুমা ব্যানার্জী আজ সকালটা একটু অন্য ভাবে শুরু করব ভাবেছিলাম।কিন্তু কিছুতেই মন বসছে না। গত কাল বেশ কাটলো কিন্তু আজ যেন বাড়িটা গিলে খেতে আসছে । বিগত বেশ ক’মাস ধরে বাড়ির চার দেওয়ালে হাঁপিয়ে উঠেছিলাম। ঘুম থেকে উঠে ইস্তক ছোটা ছুটি এই দাও ওই দাও,। সারাক্ষণ শুধু তাড়া আর তাড়া। দু দন্ড বিরাম নেই। বিশ্রামের উপায় নেই। বাড়ির পুরো দ্বায়িত্ব আমার ঘাড়ে ফেলে সবাই কেমন নিশ্চিন্ত। কত দিন একটু গুন গুনিয়ে গান করি না, বইয়ের পাতা উল্টিয়ে দেখি না, রাতে উঠে আকাশ ছুঁই না, হাত বাড়িয়ে বৃষ্টি ধরি না, সকালের কুয়াশা মাখি না। সারাক্ষণ শুধু কাজ আর কাজ।কার…
নরসুন্দর লেডি প্রক্টর ছন্দ: স্বরবৃত্ত (৪+৪+৪+২) মোহাম্মদ শাহানুর ইসলাম বাল কেটেছে লেডি প্রক্টর ছাল তুলেছে দামড়া সাতে-পাঁচে চৌদ্দ যে হয় এ কি দেখছি আমরা! জ্ঞানে-জ্ঞানে গর্ভবতী জনে-জনে বিলায় ষণ্ডা-পান্ডা দিয়ে আবার শিক্ষার্থীকে কিলায়! হাসিমাখা মুখ নিয়ে সে টকশোখানা সাজায় টিভির পর্দায় নাটক করে দেদারছে ঢাক বাজায়। খুঁটির জোরে তুড়ি ছোড়ে বালকামানো জাতি যদি পারিস কিছু করিস নিভে দিলাম বাতি। মিছিল-মিটিং লাভ হবে না আমার বারো পোয়া সাধ্য কি আর আছে তোদের আমার বালটি ছোঁয়া! ০২.১০.২১ খ্রি. নোট: বাল=(হিন্দি) চুল।
রৌদ্রছায়ায় শিউলি ঝরা জলশ্রী বাণী ডিয়ায গাছের তলায় রৌদ্রছায়ায় শিউলি ঝরা শরতের মৃদুমন্দ হাওয়ায় ঝরা ফুলের রাশে রাশে অরুণ রাঙা চরণ ফেলে কোন্ সে রমণী হেঁটে যায় পুলকিত মনের আয়নায় শিহরণ জাগিয়ে নূপুরের রিনিঝিনি শব্দের ছন্দে শিউলিতলার পাশে পাশে । প্রকৃতির নয়ন ভুলানো রুপের বাহার সাজিয়ে শুভ্র মেঘের ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে যায় দূর আকাশে রুপোলী চাঁদ তার জোছনার আলোর ধারায় মেতে উঠে তারই মাঝে মিষ্টি সুবাসিত শিউলির সুঘ্রাণ মাখা বাতাস কোন্ সে মায়ায় জড়িয়ে সকালবেলার সোহাগ আবেশে । শারদীয় প্রাতে এ কোন অতিথি এলো প্রাণের দ্বারে আনন্দ-বেদনার মর্মকথা মিশে শিশির ভেজা ব্যাকুলতা নিঃশব্দ নীল আকাশের নীরব কথা বেজে উঠে…
