Author: প্রতিবিম্ব প্রকাশ

স্বাগত শফি আলম লিখতে গিয়ে কলম ভাঙে ছেঁড়া মুছায় পাকা, জ্ঞান বুদ্ধির বড়াই করে মগজের খোল ফাঁকা হাঁটুর ব্যথার অজূহাতে পত্র লেখা ছেড়ে দেয়, ছুরত ছবি যা-ই হোক আলোমতি নাম নেয়। ভুল হলেও দুর্বিনীত দেহের বলে লড়াই করে, আসল জ্ঞানী বোকা বনে দুর্মুখের ত্রুটি ধরে। সদুপদেশ শুনে চলে, এমন লোক মেলা ভার, অহংকারে সেও ফাটে বুদ্ধির ভাণ্ড শূন্য যার। বুঝতে পারে সবকিছু হাতের পাঁচ ছুটে গেলে, আরো হয় চরম বুঝ বাঁকা পথে ধাক্কা খেলে। ক্ষেতের ফসল ঠেসে মারে অনাহুত আগাছায়, কে বুঝাবে তারে যে ইচ্ছে ক’রেই ছ্যাঁচা খায় ? ইচ্ছে করেই গভীর জলে ডুবে যদি মরে কেহ, স্রোত হ’লে ভেসে…

আরো পড়ুন

গীতিকাব্য সহজ করে বলতে পার মেহেদী সালাউদ্দীন সহজ করে বলতে পার ঘৃণা করি চোখের আড়াল অমনি আমি হতে পারি পথের মাঝে পথিক চলে রাত্রিদিন হৃদয় ছোঁয়া অনেক মায়ায় করেছ ঋণ। সে স্মৃতি কোন দিনও হবে না মলিন সুখের নদী যাক শুকিয়ে চিরতরে তবু আমি চলে যাব অনেক দূরে বুকে নিয়ে ব্যাথার পাহাড়। হারানো সে দিনের মাঝে ফিরো না গো সুখের তরি ডুবতে পারে অনায়াসে নিঠুর বিদায় কাঁদায় কাঁদাক যতই আমার তবু,সহজ করে বলতে পার ঘৃণা করি।

আরো পড়ুন

নিউইয়র্কে গুণীজন সম্মাননা: ০৪ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিল্পসাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে সার্বিক অবদানের জন্য বাংলাদেশ ও প্রবাসের কয়েকজন গুণীকে সম্মাননা প্রদান করলেন ‘সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্ট ফোরাম” (South Writer & Asian Journalist Forum)। সম্মাননা পেলেন প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যার প্রকাশক মনিরুল হক, শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, লেখক-সাংবাদিক মনিজা রহমান, ছবির কবি নেহার সিদ্দিকী , কবি-সাংবাদিক আকবর হায়দার কিরন এবং লেখক-সাংবাদিক শিব্বির আহমেদকে। অনুষ্ঠানে আমেরিকায় বসবাসকারী বোদ্ধা ও গুণীজনরা বক্তৃতা ও আলোচনায় অংশ নেন এবং কবিতা পাঠ করেন। উপস্থিত গুণীজন ও নবীন-প্রবীণ কবিসাহিত্যিক ও সাংবাদিকদের মধ্যে ছিলেন টেলিভিশন ব্যক্তিত্ব বেলাল বেগ,…

আরো পড়ুন

শুভ্রতা খান জান্নাতুল ফেরদৌস আলাপী (অপরাজিতা) একদিন সকালটা আর শুভ্র থাকে না পৃথিবী রঙিন মনে হয় না কেবলই ঘনো কুয়াশা আর কালো মেঘে ঢাকা গহীন অন্ধকার মনে হয়। এক খন্ড আলো ভিষন প্রয়োজন……… এখানে এখন অনেক মুল্য খাবারের ঠিক ইউরোপের মত অথচ এখনো দিন মজুর, কৃষক এরা শুধু শ্রমিকই রয়ে গেল একজন রিকশা চালক তার ভাগ্যের পরিবর্তন করতে পারল না, সেই গুপাল দা একজন আইসক্রিম বিক্রেতাই রয়ে গেল অথচ যারা নেতা বারবার দল বদল করেন তারা যেন কেমন করে রাতারাতি ধনী হয়ে গেলেন, ঈশ্বর ওদের বর দিলেন! অথচ আমি সেই ছেলেবেলা থেকে লেখছি কবিতা আমি আজও বিখ্যাত হতে পারলাম না…

আরো পড়ুন

ভালোবাসার পরিণাম রচনায় আনোয়ার নরসিংদী তাং- ০২.১১.২০২০ ভালোবাসা ভালো লাগা এ যে মনের খোরাক, সুন্দরীকে ভালো বেসে পাইলাম যে মনে দাগ । সুন্দরীরা অহংকারী হয় নয়তো এ কথা মিথ্যে, ভালোবেসে ভুল করেছি এখন পারলাম বুঝতে । সুন্দরের পূজারী যারা সুন্দরের খোঁজই করে, তাদের সাথে ভাব করে প্রেম অনলে পুড়ে মরে। ভালোবাসা ভালো লাগা যদিও মনের খোরাক, সঠিক ভাবে নিবে চিনে রাখবে না কোনো ফারাক। যেজন আমায় ভালো বাসতো সে তো গেল ভুলে, ভুলতে পারি না তারে আমি স্মৃতি মনে জলে। জীবন আমার ধ্বংশ হলো কষ্ট হলো সাথী। বাকী জীবন কেমনে যাবে ভাবি দিবা রাতি। আমার মতো কপাল পোড়া কারো যেন…

আরো পড়ুন

ফেলে আসা দিন আত্মকথন: লেখক: সোহেল আকন নবাব পর্ব # ০১ ফেইসবুক খুললে দেখা যায়, বরিশালের ভাষা নিয়ে অনেকেই টল করেন।  তাতে অন্য জেলায় মানুষেরা আনন্দ বোধ করে। বরিশালে মানুষ ১%লোক। এই ভাষাতে কথা বলে। বরিশালে নাম করা কবি সাহিত্যিক, গুণীজন এই ভেনিসে জন্ম গ্রহণ করেছেন।  বরিশালকে বাংলার ভেনিস বাংলা হয়।  এই কারণ এখানে নদ-নদী অববাহিকায় মাঝাখানে ঘরবাড়িসহ অপরুপ দৃশ্যর অবতারণায় সুগন্ধা, ফুল তলা, কীর্তনখোলা, ধানসিঁড়ি, সন্ধ্যা, এ রকম সুন্দর নাম অন্য বিভাগ খুঁজে পাওয়া যাবে না।  প্রথমে এসে যায় বাংলার ? শের-এ বাংলার কথা, তিনি দুঃখি মানুষের জন্য তৈরি করে ছিলেন, ঋণ সালিসি বোড। তার অবদানে কৃষক কুল পেয়েছে,…

আরো পড়ুন

গীতি কবিতা নব বিশ্ব ভবঘুরে হব মোঃ ইউসুফ আলী গাজী সংখ্যাঃ ৫১/৪৫৯৯ রচনাঃ ০১-০৩,১১,২২২০২১ ইং, সোমবার – বুধবার, সময়ঃ দুপুর ১:৩১-সকাল ৭:৩৩ মিনিট, আমি কর্ম খুঁজতে ব্যস্ত হইয়া ঘুরলাম কত দ্বার আর দ্বার, কোন কর্ম না পাইয়া তাই হইয়া গেলাম সার বেকার; ও তাই “নব বিশ্ব ভবঘুরে হব“ এটাই এখন অঙ্গীকার।। হইলামনারে চাষা -ভূষা কিংবা কোন তালুকদার, তালুক-মুলুক-হাওলাঅলা হইলামনারে হাওলাদার, হইলামনা নৈশ প্রহরী না চকিদার -দফাদার। ও তাই “নব বিশ্ব ভবঘুরে হব“ এটাই এখন অঙ্গীকার।। হইলাম না হায় তাঁতী-জেলে কিংবা কোন কুম্ভকার, হইলামনা হায় হ্যামার হাতে হাঁফরঅলা কর্মকার, হইলামনা হায় স্বর্ণকার হায় গড়ব নানান অলঙ্কার। ও তাই “নব বিশ্ব ভবঘুরে…

আরো পড়ুন

কবিতা।  বিষাক্ত নিঃশ্বাস। মোহাম্মদ আবদুল কাইয়ুম রচনাঃ ০১.১১.২০২১ খ্রীঃ অসহায়ত্বের বেদীতে অর্চণার নির্মাল্য হৃদয়ের উঠোন জুড়ে শুধু অব্যক্ত হাহাকার চৌচির বিরাণ মনোজগতে করুণার ঝড়ে বিক্ষুদ্ধ আত্মচিৎকার। এ পথে ফুটে না গোলাপ নষ্ট সময় বলে যায় নিষিদ্ধ সংলাপ, প্রাণের স্পন্দন নেই আছে সাদা কাফনে মোড়া লাশের অস্পষ্ট বিলাপ। কোজাগরী গল্পের বুড়ি ঘুরায় ছড়ি সেই কবে পরবাসে ফুল পরী, কোথাও কেউ নেই হৃদয় পোড়ার গন্ধ আটকে গেছে জানালার কার্ণিশে, বিদগ্ধ অন্তর নরক পুরীতে বাতাস কলুষিত বিষাক্ত নিঃশ্বাসে। পলেস্তা খসে পড়া ধরা হামাগুড়িতে সারা কে দেবে দু’মুঠো বিশ্বাস! ইবিলশ শয়তান স্বপ্নের হাটে দিয়ে যায় মিছে আশ্বাস। জীবনের পাঠটীকা এখানে কি হবে যবনিকা হরিষাদে…

আরো পড়ুন

অঙ্গার আরেফা রাব্বী মিলি যত চাই চিনিতে তাহারে আঁকড়াইয়া রাখিয়া, ততই তার উদাস দৃষ্টি ঐ তিমিরে রয় থামিয়া, দ্যাখো,এই নতজানু হয়ে আছি এ ভুবনে বসিয়া, রহিয়াছি বহু কাল ধরি অনড়িয়া শিকড় গাড়িয়া। হাত দুইটি রাখিয়াছি শুন্যে পাতিয়া, ভালোবাসায় আকন্ঠ ডুবিয়া মরিয়া, ঋষি, এ কুঞ্জটিকায়, চক্ষু মুদিয়া রহ বসিয়া, তবে কে সে যায় আপনারে আপনা ভুলাইয়া? আসমান জমিন পাতাল ভেদিয়া, কারে দ্যাখো অমন নিবিষ্ট ধ্যানে মজিয়া, কার গলে পুষ্পমাল্য অর্পণে নিবৃত্তে দহিয়া, অঙ্গার করি তনুশ্রী,অবহেলার তীব্রতা সহিয়া। স্মৃতির ঘুর্নি ২৭/০৯/২১ইং শোনো, ভুলে না গেলেও পারতে, সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে এই সুখদুখের জীবনে- অনাহুতের মত ক্ষণিক আশ্রয় নিয়েছিলাম। বুকের ভেতর সোনালি…

আরো পড়ুন

এবছর (২০২১) নোবেল পেলেন যাঁরা: বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরে নেওয়া হয় নোবেলকে। পৃথিবীর সব ধরনের পুরস্কারের মধ্যে সবচেয়ে কাঙিক্ষত এটি। চলতি বছর গত ৪ অক্টোবর চিকিৎসার নোবেল বিজয়ী হিসেবে লেবানিজ বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী আর্ডেম পাতাপুতিয়ান ও মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াসের নাম ঘোষণার মধ্যদিয়ে নোবেল পুরস্কারের অনুষ্ঠানের শুরু হয়। সোমবার (১১ অক্টোবর) অর্থনীতিতে নোবেল বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো এবছরের নোবেল পুরস্কার ঘোষণার। ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ভেরিজ রিক্সব্যাংকের এই পুরস্কারের প্রবর্তন করে। পরের বছর থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল পুরস্কার…

আরো পড়ুন