Author: প্রতিবিম্ব প্রকাশ

স্বাধীনতা। রুনা লায়লা স্বাধীনতা কই গো আমার স্বাধীনতা কই বুকে জমা কষ্টগুলো করে হইচই।। তোমরা যারা যুদ্ধ করে আনলে স্বাধীনতা আজ ও কেনো মানতে হয় পরাধীনতা দামাল ছেলের রক্তগুলোর মানটা তবে কই। পদে পদে মরছে ধুঁকে রঙিন স্বপ্নগুলো তারই মাঝে পড়ে শুধু দূষিত ধূলো চাই না জবাব যুগের কাছে অধিকারটা কই । বুটের তলায় মিশছে কতো মুক্তি সেনার দল কোথায় তবে মানবতা বাংলা মা তুই বল? রক্তে কেনা মুখের ভাষা লুকিয়ে রাখি কই।

আরো পড়ুন

হুমায়ুন কবির খোকন-কে নিয়ে স্মৃতিচারণ করছেন তাঁর স্ত্রী কবি শারমিন সুলতানা রীনা: দুই হাজার বিশ সাল।পৃথিবী এক কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়।যার প্রভাব  বিশ্বের সমস্ত দেশেই লেগে যায়। লাগে আমাদের বাংলাদেশেও।দুহাজার ঊনিশকে বিদায় জানিয়ে দু’হাজার বিশকে সবাই সাদর সম্ভাষণ জানিয়ে বরণ করে নেয়।বরণ করলাম আমরাও।দুহাজার বিশ তার শরীরে বয়ে নিয়ে আসে  ভয়াবহ এক মহামারী, এক মরণ ব্যাধি নাম যার কোভিড ১৯ বা করোনা নামক বিষাক্ত বিষের নহর।তাই দুহাজার বিশ ইতিহাসে বিষ হয়েই থাকলো। বিশ্ব জুড়ে মানুষকে সচেতন করা হলো,বলা হলো একে অপরের থেকে দূরে থাকা বা সামাজিক দূরত্ব বজায় রাখা।কাউকে ছোঁয়া যাবেনা ধরা যাবে না, মুখে মাস্ক হাতে গ্লাভস এবং বার…

আরো পড়ুন

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার রাত নয়টায় রাজশাহী শহরে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। হাসান আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি লেখালেখি করে গেছেন। তিনি একাধারে গল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তিনি। ৮২ বছর বয়সী হাসান আজিজুল হক বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত ২১ আগস্ট এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় আনা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে…

আরো পড়ুন

একটি গভীর রাত  মুহাম্মদ কামাল হোসেন (কুড়ি) নিয়ম মেনে চলতে চলতে হঠাৎ মনে থাকে না নিয়মের কথা। গভীর রাত দুচোখ স্বপ্ন আঁকে স্মৃতিকথা মনে ভাবতে ভাবতে ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে বন্ধু মাইদুল জেগে ওঠে। “এই তোর কী হইছে? এত শব্দ করছিস কেন? যা শালা নিশাচর, ঘরে জেগে থাকার চেয়ে বাহিরে ঘোর।” নিজেকে সামলাতে কথা বাড়ালাম না। আস্তে করে দরজাটা খুলে বাহির হলাম খালি হাত পায়ে। মাইদুল বলল, “কোথায় যাস এত রাতে..নাটক!” আমি কথা না বাড়িয়ে চুপচাপ বাহিরে দু’পা ফেলতেই  বারান্দার টিনের চাল ফেটে কী যেন পালালো! একটু ভয় পেলেও বুঝলাম ইঁদুরের পিছে বিড়ালের দৌড়। একটি কালো বিড়াল…

আরো পড়ুন

যৌনপল্লিতে পতিতার চরিত্রে অভিনয় করছেন প্রভা তাসমিয়াহ্ আফরিন মৌ এর পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য ‘পারফর্মার’ নামে একটি ছবিতে তাকে দেখা যাবে এ চরিত্রে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে সম্প্রচারিত হবে ছবিটি। জনপ্রিয় এক অভিনেত্রীকে নিয়ে এগিয়েছে ছবির গল্প। অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। একবার নিষিদ্ধ পল্লীতে শ্যুটিং করতে যান অভিনেত্রী। সেখানে মঞ্জুরী নামে এক যৌনকর্মীর সঙ্গে তার পরিচয় হয়। মঞ্জুরী ওই অভিনেত্রীকে চ্যালেঞ্জ করেন-বাস্তবে সে তার (মঞ্জুরীর) চরিত্রে অভিনয় করতে পারবে না। মঞ্জুরীর চ্যালেঞ্জ গ্রহণ করেন অভিনেত্রী। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে এগোয় ছবির গল্প।স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে অভিনেত্রীর চরিত্রটি রূপায়ন করেছেন প্রভা। মঞ্জুরীর চরিত্রে দেখা যাবে মৌটুসি বিশ্বাসকে। অভিনেত্রী সাদিয়া জাহান…

আরো পড়ুন

নূতন শুভ জন্মদিন জন্ম ১৩ নভেম্বর ১৯৫৬ ফারহানা আমিন রত্না (মঞ্চ নাম নূতন হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৬৯ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত নতুন প্রভাত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে।তিনি ১৯৯১ সালে সুভাষ দত্ত পরিচালিত স্ত্রীর পাওনা চলচ্চিত্রের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একেবারে কৈশোর বেলা থেকেই চলচ্চিত্র শিল্পের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন। সুখে কিংবা দুখে পাশে ছিলেন। অসম্ভব প্রতিভাময়ী এই নায়িকা, এই অভিনয় শিল্পী। বাংলাদেশের “প্রান সজনী” ছবিটি রিমেক হয়েছিলো কোলকাতায়। নূতন যে চরিত্রটি করেছিলেন কোলকাতায় সেই চরিত্রে অভিনয় করেন সেখানকার খ্যাতিময়ী শিল্পী ইন্দ্রানী হালদার।…

আরো পড়ুন

ওয়াসীমুল বারি রাজীব-এর মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জন্ম: জানুয়ারি ১, ১৯৫২ মৃত্যু: নভেম্বর ১৪, ২০০৪ যিনি রাজিব নামেই বেশি পরিচিত, ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা। তিনি প্রায় চার শতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে তিনি দাঙ্গা (১৯৯২), হাঙর নদী গ্রেনেড (১৯৯৭), ভাত দে (১৯৮৪) প্রভৃতি। ১৯৮২ সালে কাজী হায়াৎ-এর ‘খোকন সোনা’ নামের একটি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজীবের। অত্যন্ত গুনি এক অভিনয় শিল্পী। বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের জৌলুস লগ্নে, যে কজন মানুষের অবদান উল্লেখ করতেই হয়, তাঁদের একজন রাজীব। অভিনেতা, প্রযোজক এবং পরিবেশক। সারা বাংলাদেশেই ছিলো তাঁর…

আরো পড়ুন

আলোর চোখে চোখ রাখি শামীমা নাইস ১৫/১১/২০২১ আঁধারের কালো রঙ বড় অপ্রিয় আমার আমি চাই সাদা আলো, সাদা আলো আর স্বপ্নের আলিঙ্গন আমার প্রার্থনার বিষয় আমি আলোর পূজারী আমি আজীবন আলোর সন্ধানে ছুটে চলি দিগন্ত থেকে দিগন্তে। আঁধারের জলসিঁড়ি বেয়ে প্রতিদিন সূর্যের চোখে চোখ রাখি ভোরের আলো জমিয়ে রাখি মনের ভেতর তারপর যুগের পর যুগ আমি সূর্যকে বলি, হে সূর্য, আমাকে আলো দাও, আরো আলো। সাম্য মৈত্রী মানবতার চেতনায় আলো জ্বেলে, শান্তির পায়রা উড়িয়ে আমি সমতার মিছিলে আওয়াজ তুলি– পুঁজিবাদ নিপাত যাক, ধ্বংস হোক যুদ্ধবাজ। আমি আলোর পতাকা হাতে ক্ষুধা দারিদ্র্য অজ্ঞতা অশান্তি অন্ধকারের বিরুদ্ধে শান্তি ও সুখের কথা বলি…

আরো পড়ুন

দুঃখগুলো মাহবুবা ফারুক ঘুড়ি করে উড়িয়ে দিলে কুড়িয়ে কেন আনো দুঃখগুলো সুক্ষ করে বক্ষে কেন টানো? অবসরে কাজের ভীড়ে যখন যেমন থাকি আমি তো চাই দুঃখরা দিক একটুখানি ফাঁকি। আনবাড়িতে মান পেয়ে ওই সুখের হাবুডুবু দুঃখ ছাড়া হতচ্ছাড়া সুখ যে কেন তবু। বলব হেসে দুঃখ এসে থাক তো বসে পাশে পুড়িয়ে আমায় মুড়িয়ে রাখে সে-ই ভালোবাসে।

আরো পড়ুন

শীতের অনুভূতি ফরিদা বেগম। 2/12/2020 আহা কি মিষ্টি শীতের সকাল, সারারাতের শিশিরকণা মুক্তোর মত, ঝরে ঝরে আকাশকে করেছে মৃদু লাল, সেই মুক্তোর কণাগুলি এসে লেগেছে, সবুজ ঘাসে, ফুলবনে, পাতার ফাঁকে, প্রকৃতির এই অপরূপ রুপ দেখে, চেয়ে থাকি মুগ্ধ চোখে আহা কি সুন্দর শীতের মৌসুম, কোথা থেকে ঝাকে ঝাকে পাখি এসে নদীর চরে, ডুব দেয়, গান গায়, আনন্দে মাতামাতি করে, খেজুর গাছে খেজুরের রস, নতুন গুড় পাটালীর ঘ্রাণ, চারিদিকে পিঠা আর পায়াসে আমন্ত্রণ আহা কি সুন্দর শীতের আয়োজন, হরেক রকম সবজির স্বাদ, কুমড়োর বড়ি , ফুলকপির ডালনা, মটরশুটি পোড়া আর কত আয়োজন আহা কি সুন্দর শীতের বিছানা লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে…

আরো পড়ুন