Author: প্রতিবিম্ব প্রকাশ

অধরা আলো ।  কবিতাগুচ্ছ।। ভালোবাসা রয়ে যায় সঙ্গোপনে দুজনের দুটি পথ যায় দুদিকে বেঁকে তবুও ভালোবাসা রয়ে যায় সঙ্গোপনে। মনেরই অজান্তে জল গড়ায় দুজনেরই আঁখি পাতে কোন সময় নিরবে নির্জনতায় একাকী আনমনে। শত আঘাতেও কি যায় ভোলা ? ভালোবাসি যাকে হয় বলা! বেলা শেষে খুঁজে ফিরি পথে প্রান্তরে তারি মুখখানি অন্তরেরই অজান্তে কখনো কোন প্রতিচ্ছবি ভাসে! অন্য কোন বদন মাঝে, অপলক চেয়ে থাকা দৃষ্টির আড়ালে। মনে বয়ে যায় ঝড়, থমকে যায় পথ, এই কার ছায়া? মায়বী সেই আনন ফেলে আসা স্মৃতির অনল শুকিয়ে যাওয়া ক্ষত নতুনত্বে হয় জাগরণ! আনমনে বিষণ্ণ কাটে সারাবেলা। অতীতকে কি বলো যায় ভোলা? প্রাক্তনের খাতায় লিপির…

আরো পড়ুন

পারলে ভুলে থাকিস (সাবিনা সিদ্দিকী শিবা) চাই না আমি বাঁধতে তোকে, আমার হৃদয় কোনে। চাই না আমি তোকে নিয়ে, কাটাতে স্বপ্ন বুনে! স্বপ্নগুলো পাখা মেলে মুক্ত আকাশে উড়ে। উড়া উড়ির সাথেই আমার, আশাগুলোও ঘুরে। সভ্যতা চাকা ঘুরছে দেখ, কালের পর কাল। কৃষক, চাষা পেট চালাতে, ক্ষেতে ধরে হাল। শ্রমিকরা শ্রম বেঁচে যায়, রক্ত করে পানি। ন্যায্য মূল্য না পেয়ে, কেমনে বাঁচে জানি? কথা ছিলো স্বাধীন দেশে, বাঁচবো সবাই মিলে। এখন দেখি কারও জন্য, নেই দয়া দিলে। কত দিন আর থাকবো বল, চোখ বন্ধ রেখে। অভাব যেনও ধরছে আমায়, চারদিকে ঝেকে। সাদা কালো দুঃখগুলো, আজ যে ধুসর রং। যাই যে ঢেকে…

আরো পড়ুন

ভালবাসা অন্য কিছু (রোজমিন সুলতানা) ভালবাসা যেন লাল খামে ভরা শুধু চিঠি না হয়, মন ভরানো এস এম এস না হয়, মনের মাঝে দাপিয়ে বেড়ানো বৈশাখী ঝড়ো বাতাস না হয়। ভালবাসা হোক এক মধুর অনুভব চারপাশে যেন পাখীদের কলরব , জ্যোৎস্নার আলোয় ভরা মন অনুভবে ডুবে থাকা সারাক্ষণ। ভালবাসা বুঝে নেয় চোখের ভাষা, জীবনটা একসাথে কাটানোর আশা, হাতে হাত দিয়ে বহুদূর পথ চলা, সুখ-দুখের সব কথা কানে কানে বলা। না এখানেই শেষ না, ভালবাসা আরও কিছু অন্য রকম যা তোমারও মানে থাক গোপনে… আমারাও।

আরো পড়ুন

গণিত অলিম্পিয়াড কমিটির শুভেচ্ছা নিবেন। ‘ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২২’ –এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।  গণিত উৎসব ২০২২-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক। গণিত উৎসবে অংগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করুন এই ঠিকানায়:  online.matholympiad.org.bd

আরো পড়ুন

নতুন বছরের শপথ (সৈয়দুল ইসলাম) নতুন বছর নতুন রূপে শপথ গ্রহণ করি, সত্য ন্যায়ের আলো দিয়ে জীবনটারে গড়ি। হিংসা বিদ্বেষ অহং ভুলে চলবো একই পথে, মিথ্যাচারে কান না দিয়ে লড়বো সবার মতে। স্রষ্টার সেরা সৃষ্টি মোরা একে অন্যের তরে, সুখে দুঃখে থাকবো পাশে রোদ বৃষ্টি ঝড়ে। দেশ মাটিকে ভালোবেসে লড়বো বীরের মত, দুর্নীতিকে ঘৃণা করে চলবো অবিরত। ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।

আরো পড়ুন

অতঃপর গাছটি (তানিয়া আফরোজ) পথিক পথ ভুলে একদিন এসেছিল এ কাঁঠাল ছায়ায় সুশীতল বাতাসে মন প্রাণ জুড়িয়ে ছিল সে বেলায় আদরে, আহ্লাদে, পরম মমতায় গাছটিকে নিজের করে নিল বেলা অবেলায় পথিক গাছটির কাছে চলে আসতো। দুজনের মধ্যে কত ভাব বিনিময় হতো গাছটিকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাতো ঐ যে দূর আকাশে তারাদের দেশে তুমি আর আমি পাশাপাশি হেঁটে বেড়াবো। তার ছায়া পড়বে পূর্ণিমার চাঁদে স্নিগ্ধতায় ভেসে যাবে পৃথিবী তার কোমলতা নিয়ে লিখতে বসবে কবি এমনই কতশত স্বপ্নে বিভোর ছিল মন। হঠাৎ পথিকের কি যে হলো? ভুলে গেলো সে গাছটিকে ! ছুড়ে ফেলে দিল সমস্ত স্মৃতি ডাস্টবিনের ময়লা নর্দমায় এদিকে গাছটি প্রহর…

আরো পড়ুন

হুমায়ূন কবীর ঢালী, একজন খ্যাতিমান শিশুসাহিত্যিক: বাংলাভাষায় যেকয়জন শিশুসাহিত্য চর্চায় নিবেদিত প্রাণ লেখক আছেন, তাঁরমধ্যে অন্যতম শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী।  তিনি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ও প্রকাশনাকর্মী।  প্রতিবছর অমর একুশে বইমেলায় তাঁর নিয়মিত শিশুকিশোর উপযোগী বই প্রকাশ হয়ে আসছে। আসন্ন বইমেলায়ও তাঁর একাধিক বই প্রকাশের কথা রয়েছে।  এগুলোর মধ্যে খুশবু প্রকাশ থেকে আসছে লেজকাটা বাঘ, জিনিয়াস থেকে আসছে শিশুকিশোর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধসমগ্র, অনন্যা থেকে ওড়িশা ভ্রমণ কাহিনী ট্রেন টু কোরাপুট।  হুমায়ূন কবীর ঢালীর লেখালেখির শুরুটা হয়েছিল সাংবাদিকতা দিয়ে। মাসিক বুড়িগঙ্গা পত্রিকায় সাংবাদিকতায় হাতেখড়ি। এরপর সাপ্তাহিক সমীক্ষণের সহযোগি সম্পাদক, দৈনিক সংবাদের নিয়মিত প্রদায়ক, অতঃপর সাহিত্যচর্চায় পুরোপুরি আত্মনিয়োগ। প্রথমে…

আরো পড়ুন

ভালোবাসার বাংলাদেশ (ফরিদা বেগম) ভালোবাসি সবুজ স্বদেশ, ফুল-ফসলের দেশ, ভালোবাসি নদী, পাখী আর আমার বাংলাদেশ। ভালোবাসি বাংলার আকাশ, বাতাশ আর পাখীর কলতান, ভালোবাসি বঙ্গবন্ধু ও তার ৭ই মার্চের ভাষণ। ভালোবাসি রবীন্দ্র, নজরুল সঙ্গীত, লালনের গান, ভালোবাসি আমার মায়ের দেশাত্মবোধকের সুমধুর তান। ভালোবাসি রঙিন সূর্যের লাল, সবুজ পতাকা, ভালোবাসি যুদ্ধ করে ছিনিয়ে আনা বীর মুক্তিযোদ্ধা। ভালোবাসি ভাষার জন্য যারা প্রান দিল সেই সেনাবীর, ভালোবাসি সেই শহীদ বুদ্ধিজীবী, যারা নত করেনি শীর। ভালোবাসি শহিদ মিনার আর মায়ের বাংলা ভাষা, ভালোবাসি বাংলার ইতিহাস আর ঐতিহ্যের ধারা। ভালোবাসি বিজয় দিবস ১৬ই ডিসেম্বর, ভালোবাসি স্বাধীনতা দিবস, মা-মাটির আনন্দের কণ্ঠস্বর। ভালোবাসি বিরঙ্গনা মা, বোনের ঝরে পড়া…

আরো পড়ুন

গুড মর্নিং আমেরিকা (ইশতিয়াক রুপু) গভীর ঘুমে বৃষ্টিতে ভিজে একাকার!! দেখি বাসার উত্তর কোনের লম্বাটে মেহগনী গাছ নিরবে একা ঠায় দাঁড়িয়ে। বাগানে ঢেড়স গাছের গোড়ায় জমা জল, ঘরের কোনে লাল লাল ফুলে নুয়ে থাকা সেই চির চেনা রঞ্জন ফুলের গাছটি। ভেতরের উঠানের কোনে জোড়া পেঁপে গাছে পেঁপে ফল নেই।একদম খালি! সামান্য পেছনে লোহার নেট আর কাঠ দিয়ে বানানো হাঁস মোরগের ঘরটি নেই। সেখানে সতেজ ঘাসের পাশে লকলকে পুঁই শাকের কালচে সবুজের ডগা। এর পরই পাকা ঘাটলা। শেওলা ধরা ডুবে থাকা সিঁড়ি। টলটলে জলে ডুব সাঁতারে দম আটকে রেখে নিঃশ্বাস নিতে উপরে উঠলে চোখে পড়লো পুকুরের পশ্চিম কোনের বড় সড় পুরু…

আরো পড়ুন

আমি নিঃসন্দেহে বলতে পারি আসন্ন বইমেলায় প্রকাশিতব্য ‘সুরশিকারি’ উপন্যাসটি হবে অমর একুশে বইমেলা ২০২২-এর অন্যতম আলোচিত একটি বই। বইয়ের লেখক ও প্রচ্ছদ শিল্পী দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বইটির লেখকঃ তাহিরা কোহিনুর প্রচ্ছদ এঁকেছেনঃ ফারহা ফাওজিয়া অতসী

আরো পড়ুন