তুমি জগতের বিস্ময় আবুল খায়ের (বরেণ্য কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসানের জন্মদিনে নিবেদিত কবিতা) পৃথিবীর প্রান্ত থেকে জগতের সব লেন-দেন হবে যখন বন্ধ তখনও তুমি করো না কাউকে নিরাশ মোহ কেটে মায়া মমতায় ভালোবাসায় তুমি যে অন্ধ। তুমি হাত বাড়াও মানুষের পাশে দাড়াও দুস্থ-আর্তপীড়িতের আর্শীবাদ তুমি তুমি জগতের বিস্ময়। কাব্যের মাঝে তুমি খুঁজে পাও জীবনের যত সব গোলকধাঁধা আসে যত ঝড়-তুফান পাড়ি দাও সবই লক্ষ্যে পৌঁছুতে আসে যত বাধা। You are the wonder of the world Abul Khair (The Poems dedicated to the birthday of the great poet and novelist Ms. Taslima Hasan) From the ends of…
Author: প্রতিবিম্ব প্রকাশ
জীবন্ত কিংবদন্তি কবি ও ঔপন্যাসিক আল মুজাহিদী-এর ‘ন থির এ হে সংসার’ লেখক তাঁর লেখক মানসে সর্বান্তকরণে আমাদের সমাজ জীবন, ব্যক্তিজীবন ও রাষ্ট্রীয় জীবনের স্বরূপ এঁকেছেন তাঁর অমর সৃষ্টি ‘ন থির এ হে সংসার’ উপন্যাসে। বিস্তারিত আসছে….. (কভার এখনও চূড়ান্ত হয়নি ) প্রচ্ছদ: প্রীতিলতা চক্রবর্তী প্রকাশনায়: প্রতিবিম্ব প্রকাশ। ISBN :
মঙ্গল-অমঙ্গল কাণ্ড [জগলুল হায়দার] মুক্তমনা যুক্তি দিয়া যতোই কেন চেঁচায় সরস্বতী রাজহাঁসে আর লক্ষ্মী চলেন পেঁচায়। গণেশ চলেন ইঁদুরে আর মনসা তো সর্পে সিংহের পিঠে চড়ে আবার দুর্গা চলেন দর্পে। যমরাজ যায় কুকুরে আর ইন্দ্র চালান হস্তি এসব দেখে মুসলমানে কেমনে পাবে স্বস্তি? ব্রহ্মা যেমন পাতিহাঁসে মহাদেবও ষাঁড়ে সেই মঙ্গল ঘুরতে থাকে সবার ঘাড়ে ঘাড়ে। শীতলা দেবির গাধা এবং বিশ্বকর্মার ঢেঁকি মুসলমানের পোলার হাতে দিচ্ছো তুলে সেকি! বিষ্ণু বাহন গরুড় পাখি শিবের বাছুর নন্দী সার্বজনীন* সার্বজনীন এইটা কেমন ফন্দি! কার্তিকে যায় ময়ূরে আর কৃষ্ণ চলেন রথে দেবদেবীদের বাহন এখন দেখছি ঢাকার পথে। দেখবো তবে; পূজায় এসব দেখতে লোকে রাজি নববর্ষ…
কানাডা প্রবাসী বরেণ্য কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান-এর সংক্ষিপ্ত পরিচিতি জন্ম: বরিশাল শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তসলিমা হাসানের। পিতা সেকেল উদ্দিন আকন এবং মাতা সুফিয়া আকন। স্বামী কবি, লেখক ইকবাল হাসান, এক কন্যা সন্তান বিজ্ঞানী শচী রহমান। শিক্ষাজীবন: বরিশাল সদর গার্লস স্কুল থেকে এস সি, বরিশাল ওমেনস কলেজ থেকে আই এস সি, সরকারী ব্রজমোহন থেকে অনার্স শেষ না হতেই বিবাহ বন্ধনে আবদ্ধ। সাহিত্য চর্চা: স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু। ১৯৯০ সাল থেকে উওর আমেরিকা, কানাডা ও বাংলার প্রকাশিত সংবাদপত্র এবং ম্যাগাজিনে নিয়মিত লেখার সাথে যুক্ত আছেন। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর দুটো বই-নি:শব্দে নীশিতে, আঁধার কন্যা। বই দুইটি প্রকাশের…
চলে গেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মঙ্গলবার (১৯ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। গত সোমবার (১৪ মার্চ) রাতে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চলে তার চিকিৎসা। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত শুক্রবার তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যায় তার পরিবার। ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। দেড় বছর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি…
ভারতের আদিত্য একাডেমি থেকে বাংলাদেশি তরুণ মো. তৌহিদুজ্জামানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশে আদিত্য একাডেমিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তৌহিদকে আদিত্য একাডেমির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন একাডেমির ভাইস প্রেসিডেন্ট ড. এন. সতীশ রেড্ডি। এ সময় সঙ্গে ছিলেন আদিত্য এডুকেশনাল ইনস্টিটিউশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক পরমজিৎ সিং। এ প্রাপ্তি সম্পর্কে তৌহিদ বলেন, দেশের বাইরে থেকে এমন স্বীকৃতি আমাকে কাজ করার জন্য আরও বেশি অনুপ্রাণিত করবে আগামী দিনে। মো. তৌহিদুজ্জামান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত ট্রেইনার এবং অ্যাসেসর। তিনি দীর্ঘদিন ধরে দেশে কারিগরি শিক্ষার ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে কাজ করে…
শিক্ষাবিদ, ঔপন্যাসিক ও কবি শীরীন আক্তার-এর সাড়া জাগানো কিছু কবিতার সংকলন নিয়ে আসছে ‘মায়ার ফাঁদে’। মায়া আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে। যতদিন মায়া থাকবে ততদিন দুনিয়াও থাকবে। তবে মায়ার বাঁধনের পিছনে থাকে অনেক রূপ, রহস্য ও কুৎসিত চেহারা। যা মাঝে মাঝে আমাদের প্রাত্যহিক জীবনে বয়ে আনে অনেক দুঃখ দুর্দশা। কবি অত্যান্ত সফলতার সাথেই শব্দকে নিয়ে খেলা করেছেন। কখনও নরম কখনও খুবই শক্ত ও কঠোর হয়েছেন শব্দ প্রয়োগে প্রতিবাদের ভাষা হিসেবে নিজেকে প্রকাশ করতে গিয়ে আপোষ করেননি। কবি তাঁর সাবলীল ভাষায় পাঠকের মনে দোলা দিতে সচেষ্ট ছিলেন তার প্রমাণ পাওয়া যাবে প্রতিটি কবিতায়। আশা করি কবিতাগুলো সবার ভালো লাগবে। আবুল…
বের হয়েছে মোহাম্মদ অংকন সম্পাদিত ‘মুক্তিযুদ্ধভিত্তিক একশো কবিতা’ সাহিত্য প্রতিবেদক, ঢাকা : তরুণ লেখক মোহাম্মদ অংকনের সম্পাদনায় বের হয়েছে ‘মুক্তিযুদ্ধভিত্তিক একশো কবিতা’ সংকলন। গত ১৭ এপ্রিল উত্তরায় (ঢাকা) প্রতিবিম্ব প্রকাশের কার্যালয়ে সম্পাদক বইতে অটোগ্রাফ দেওয়ার মধ্যদিয়ে সংবাদটি সকলকে জানান। এই সংকলনে মোট একশোজন কবির মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখা একশো কবিতা স্থান পেয়েছে। তারই ভিত্তিতে এমন নামকরণ। ১১২ পৃষ্ঠা সমৃদ্ধ বইটির মলাটমূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে রকমারি ডট কমসহ প্রতিবিম্ব প্রকাশের নিজস্ব আউটলেটে। বইটির প্রচ্ছদ করেছেন জনপ্রিয় চিত্রশিল্পী আল নোমান। এবং উৎসর্গ করা হয়েছে কথাসাহিত্যিক, টিভি-নাট্যকার ও বীর মুক্তিযোদ্ধা ইসহাক খানকে। শীঘ্রই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে বলে প্রকাশক…
এই বাংলায় ফিরে ফিরে আসি [এমামুল হক টগর] এই বাংলায় আমি তোমাদের মাঝে বার বার ফিরে ফিরে আসি, নতুন কৃষক শ্রমিক ও ছাত্র আন্দোলনের চেতনায় ফসলের ধ্বনি। আধুনিক সময়ের প্রয়োজনে আমি দৃঢ় দীপ্ত হয়ে উঠি আলোতে নতুন উদয় সুন্দর- এই গ্রাম নগর ও পৃথিবীর ঘরে ঘরে আমি প্রাণের অধিকারে সাম্য গড়ি দীপ্তকর। আমি নব নব বার্তা নিয়ে মানবতা ও সভ্যতার জ্ঞান ছড়াই দীর্ঘ সংস্কার। আমি কখনো দক্ষ কর্মজীবী লাঙ্গল হাতে মৃত্তিকার বুকে আবাদ করি ফসলের স্বপ্নে বিভোর! আমি কখনো অভিজ্ঞ শ্রমজীবী ও খেটে খাওয়া দিনমজুর মানুষের বন্ধু দক্ষ কাণ্ডার। এই জন্মভূমি,এই মাটির পথে পথে আমি এক মহা-সাম্যের দীপ্ত আগামী। নতুন…
বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন ‘নিকোলাই গোগোল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ট্রায়াম্ফ ২০২২’ এ ভূষিত। অভিনন্দন : এই পুরস্কারটি ইউক্রেন লেখক ইউনিয়ন ও চেরেনোভিস ক্লাব যৌথভাবে প্রদান করে থাকে। লেখক ও বিজ্ঞানীদের প্রতিবছর পুরস্কারটি দেয়া হয়। পৃথিবীর ৬০টি দেশের কবি সাহিত্যিক ও বিজ্ঞানীরা পুরস্কারটি পেয়ছেন। ১১ জন জুরির প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক পুরস্কারটি দেয়া হয়। ২০২২ সালে রেজাউদ্দিন স্টালিন ছাড়া আরো পুরস্কার পেয়েছেন-নাইজেরিয়ার প্রিন্সেস লাভলিন ইয়ো, ইতালির মেরিনা প্রাটিসি, ফ্রান্সের নেরেইডেস বি বোরবন, ত্রিনিদাদের লেখক ব্রেন্ডা মোহাম্মদ। ১৯৯৮ সাল থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে ইউক্রেন রাইটার্স ইউনিয়ন এই পুরস্কার প্রবর্তন করে। এবছর কবিতায় অসামান্য সৃজনশীলতা, যুদ্ধের বিরুদ্ধে মানবিক মূল্যবোধের জাগরণে অবদানের জন্য বাংলাদেশের কবি…
