Author: প্রতিবিম্ব প্রকাশ

না ফেরার দেশে চলে গেছেন কবিতার ভূমিপুত্র মৃণাল বসুচৌধুরী। ৭৯ বছর বয়সে দুই বাংলার কবিদের কাঁদিয়ে আজ সকাল ১১টায় তিনি পরপারে চলে যান। মূলত তিনি ছিলেন কবিদের কবি। তরুণ কবিদের অভিভাবক। বাংলাদেশ এবং ভারতে তাঁর অসংখ্য ভক্ত এখন অভিভাবকহারা। আমরা পরপারে তাঁর জন্য শান্তিময় স্বর্গ কামনা করছি। ছোট্ট জীবনকথা জন্ম ১৩ জানুয়ারি ১৯৪৪। শৈশবেই পিতৃহীন হন। পিতামাতার একমাত্র সন্তান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ। স্কুলজীবন থেকেই কবিতায় আগ্রহ । বিখ্যাত সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় লেখা ছাপা হয় ১৯৬৪ সালে, কবির ২০ বছর বয়সে। প্রথম কাব্যগ্রন্থ ‘মগ্ন বেলাভুমি’ প্রকাশিত হয় ১৯৬৫ সালে। এই গ্রন্থটি প্রকাশ পাবার পর তাঁর মনে হয়েছিল নিজেকে…

আরো পড়ুন

‘অন্তহীন ব্যাকুল হৃদয়’ [তানভীন সাজেদা] কতো যুগ গ্যালো পেরিয়ে তোমার সনে হলো না দেখা অপেক্ষাও যেন আজ ক্লান্ত চোখজুড়ে জলের রেখা। করোনার পর যদি ডাকি তোমায় আসবে কি কৃষ্ণচূড়ার থোকা হাতে গোধূলির মায়াময় পরিবেশে হাঁটবো দুজন অলীক মায়াতে। বন্দি জীবনের যতো কথকতা সোরগোল তুলে রুমঝুম ছড়িয়ে দেবো উতল হাওয়ায় ভাঙাবো বনভূমির ঘুম। জমানো দুঃখ যত আছে যদি আমায় দিতে চাও অঞ্জলি ভরে নেবো সবটুকু সাথে বন্ধুত্বের প্রতিশ্রুতিটাও।

আরো পড়ুন

“অনুভব” [শেখ এ ইসলাম] জানি না কীভাবে সম্ভব কীভাবে প্রত্যাশার উদ্ভব বৃষ্টিভেজা রাতে হাত রেখে হাতে দূর থেকে অনুভব করা যায় না? খাঁচায় কি বন্ধ করতে হবে ময়না? হৃদয় স্পর্শ করো অন্তর মম ধরো। ভোগে কি তৃপ্তি হয় অন্তরাত্মা কি কয়? উপলব্ধিতে তো তৃপ্তি আস্থাতে তো প্রাপ্তি।

আরো পড়ুন

চাঁদের কথন [ আরজু আরা ] নির্জন প্রহর একাকি চাঁদ আকাশের এ প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে ভরিয়ে কেউ তা দেখে না কেউ তা দেখেও দেখে না প্রতিনিয়ত জানান দেয় কেউ তা শুনে না আমি আছি, আমার সনে কেউ তো না বলো কথা, থাকো তবে নিরব আমার প্রশস্ত আঙিনায়, রাখো একটু পদযুগল ঐ ধ্বনিতে হয়ত আস্ফুলত হয়ে নিজেকে করি একটু আশ্বস্ত কোন অপরাধে এই বজ্রাঘাত পাই না কোন উত্তোরত্তর জোনাকিরে শুধাই, বাবুই পাখির ঘরে দিও না আলো আমায় দেও না প্রবেশ, হোক তা একচিলতে নতুবা এক ছিটা একাকি আমি, করি তারি সনে বাক্যালোপ তবুও এই প্রহর বিরহে…

আরো পড়ুন

অনেক টানাপোড়েনের পরে চলছে অমর একুশে বইমেলা। গত দুই বছর প্রায় সব প্রকাশককে গুনতে হয়েছিল লোকসান। তবে এবারের মেলার প্রথম দিন থেকেই পাঠকদের জমজমাট উপস্থিতির কারণে বই বিক্রি বাড়ায় ব্যাপারে আশাবাদী প্রকাশকরা। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যায়, শুক্রবারের তুলনায় লোকসমাগম কিছুটা কম হলেও অন্যান্য দিনের তুলনায় বেশি। বিক্রয় কর্মীরা জানান, ধীরে ধীরে বই বিক্রি বাড়ছে। সামনে আরও বাড়বে বলে আশা। এতে আগের লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়াবেন প্রকাশকরা। ঐতিহ্য প্রকাশনীর ব্যবস্থাপক কাজল হোসেন বলেন, ‘প্রতিদিনের তুলনায় ছুটির দিনে বিক্রি ভালো। তাছাড়া আমাদের বইগুলো নির্বাচিত। গত বছরের ক্ষতিটা এবার উঠে আসবে বলে আশা রাখি।’ কথাসাহিত্যিক আহমেদ মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে জানান,…

আরো পড়ুন

করোনা মহামারির কারণে এ বছরও দুই সপ্তাহ পিছিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হয় অমর একুশে বইমেলা। শুরুতে ঘোষণা ছিল, মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে করোনা পরিস্থিতি ক্রমে শিথিল হওয়ায় লেখক, পাঠক ও প্রকাশকদের চাওয়া মেটাতে মেলার সময় বাড়ানো হয়েছে আরও ১৭ দিন। অর্থাৎ, আগামী ১৭ মার্চ পর্দা নামবে মাসব্যাপী এ প্রাণের মেলার। মঙ্গলবার (১ মার্চ) ছিল মেলার বর্ধিত সময়ের প্রথম দিন। এদিন দুপুর গড়ানোর পর থেকেই মেলাপ্রাঙ্গণে ক্রেতা-দর্শনার্থী ও লেখক-পাঠকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। সরেজমিন ঘুরে সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত মেলার সোহরাওয়ার্দী অংশে ছিল সর্বস্তরের বইপ্রেমী মানুষের উপচেপড়া ভিড়। এদিন রাজধানীর আজিমপুর থেকে বইমেলায় আসা মনিতা…

আরো পড়ুন

আধুনিক বিশ্বে খাদ্যের পরিমাণ বাড়ানো, আকারে বড় করা এবং সুন্দর করার জন্য যেমন মেডিসিন রয়েছে, তেমনিভাবে আমাদের বাংলাদেশেও আছে। মাছে পরিমানের অধিক ফরমালিন ব্যবহার হচ্ছে। কলার রং বৃদ্ধি করার জন্য কারবাইড ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন ফলের মধ্যে যেমন, আম, জাম, লিচু, আপেল ও আঙ্গুর ফলে পরিমানের চেয়ে প্রির্জাভেটিব বেশি ব্যবহার হচ্ছে। এমনকি বার্গাার এ প্রির্জাভেটিব ব্যবহার হচ্ছে। হোটেলের রুটি বা পরেটায় ইস্ট ব্যবহার হচ্ছে। বয়লার মুরগীকে চামড়ার ভূষি খাওয়ানো হচ্ছে। সরিষার তেলে ঝাজ বাড়ানোর জন্য ক্যামিকেল ব্যবহার করা হয়। বিভিন্ন দেশে পোড়া তেল ফেলে দেওয়া হয় অথচ আমাদের দেশে পুনরায় স্ট্রিটফুডে ব্যবহার করা হয়। সাধারণতঃ যে সব রাসায়নিক দ্রব্য বিভিন্ন…

আরো পড়ুন

“আত্মার আত্মহুতি” [মোহাম্মদ আবদুল কাইয়ুম] গণিমতের মালভেবে ইয়াতিমের ইজ্জত দুর্জনে লুটেখায় হৃদয়ের ক্ষত চিরকাল বয়ে বেড়ায় মুছা কি তারে যায়? অবহেলায় অসহায়ের মত সত্য মার খায় পরমপরায়, কেউ কি নেবে তার দায় কোন কালে হায় কত দিন আর ঢাকবে মুখ ঔ মুখোশটায়। কলঙ্কের দাগ ছোপ ছোপ লেগে আছে কলিজায়। সখি তারে কি এত সহজে এমনি করে ভুলা যায়! কবে কোথায় যবে এ সবে নিরবে নষ্টরা স্পষ্ট হবে, সজনী পোহালো রজনী নিজ দেহে প্রাণ পাবে? কি ভাবে প্রমাণ দেবে সতীত্ব তবে ঈশ্বরের চরণে, বাসি আলতায় পা ভিজিয়ে সত্য বিনীত নিবেদনে, নষ্ট ফুলের পরাগ মেখে নয়নে দেবতার মন হরণে, বিষের পেয়ালা চুমে…

আরো পড়ুন

গতকাল ২৮-০২-২০২২ তারিখে অমর একুশে গ্রন্থমেলা-২০২২ এ বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম কবি জনাব আসাদ চৌধুরী ‘কেউ কেউ কেবল কাঙাল হয়’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন মেলার উন্মুক্ত মঞ্চে; উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান কবি ও গুণীজন। প্রাপ্তিস্থানঃ- বইটি পাওয়া যাবে রকমারি.কম, প্রতিবিম্ব প্রকাশের ওয়েবসাইট/০১৭১৫৩৬৩০৭৯ এছাড়াও মেলায় পাওয়া যাবে কাব্যের নামঃ- কেউ কেউ কেবল কাঙাল হয় লেখক: বরেণ্য কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান বাংলানামা প্রকাশনী, সোহরাওয়ার্দী উদ্যান চত্বর, স্টল নং- ৪২১.

আরো পড়ুন

প্রকাশ হলো শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর ভ্রমণ গদ্যের বই ট্রেন টু কোরাপুট হুমায়ূন কবীর ঢালীর পরিচয় একজন শিশুসাহিত্যিক হিসেবে হলেও মূলত তিনি সাহিত্যের একজন সব্যসাচী। শিশুসাহিত্য চর্চার পাশাপাশি তিনি বড়দের জন্য গল্প-উপন্যাস ও কবিতা লিখে আসছেন। সাম্প্রতিককালে হুমায়ূন কবীর ঢালী্কে সাহিত্যের আরেকটি শাখায় সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। আর তা হলো, ভ্রমণসাহিত্য। তাঁর রয়েছে ভ্রমণের পাঁচটি বই। পাঁচটির শেষ বইটি প্রকাশ হয়েছে অমর একুশে বইমেলা ২০২২-এ। স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা থেকে প্রকাশ হলো হুমায়ূন কবীর ঢালীর ভ্রমণগদ্যের বই ‘ওড়িশা ভ্রমণ: ট্রেন টু কোরাপুট’। গতকাল ‘ওড়িশা ভ্রমণ: ট্রেন টু কোরাপুট’ বইটির প্রচ্ছদ ও গ্রন্থ আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হয়েছে বইমেলার মাঠে।…

আরো পড়ুন