আজ তোমার চিঠি পেলাম আজ বিকেলে চিঠি এলো হলুদ খামে মেঘের ডানায় চেপে বড় বড় অক্ষরে লেখা “ভালোবাসি,খুব ভালোবাসি।” বাইরে জলের শব্দ মনের মধ্যে আষাঢ় হাতে আমার হলুদ খাম আদ্র নীল ভালোবাসায়। শেষ বিকেলের হিমেল হাওয়া উড়িয়ে দিলো ধূলো বিষাদগুলো হারিয়ে গেলো ছড়িয়ে পড়লো আলো। চার অক্ষরের একটি শব্দ ভাসিয়ে নিলো মন খারাপের দিন। আষাঢ় এলো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো হলুদ খামে চিঠি এলো অবেলায় বড় অবেলায় মনের মধ্যে উথাল পাথাল জেগে উঠলো কৌমুদী প্রেম! বৃষ্টি বিলাস আমি বৃষ্টি বিলাসী মানুষ যেকোনো বৃষ্টিভেজা বিকেলে, গোধূলি বেলায় দিন শেষে ক্লান্ত দেহে, পাশ কাটিয়ে দূরে রাাখি আটপৌরে জীবন সরিয়ে দেই মনের…
Author: প্রতিবিম্ব প্রকাশ
বর্ষা এলো (মীর আহাদ আলী) টিনের চালে মধ্যরাতে টাপুর টুপুর বৃষ্টি পড়ে বজ্রপাতে হৃদয় কাঁদে ! মা জড়ায় সন্তান বুকের মাঝে। বাবা ছুটে ছাতা হাতে; গোয়াল ঘরে গরু আছে । ভোরের আলোয় নয়ন মাঝে, উলট পালট চারিদিকে । বিদ্যুতের তার রাস্তার মাঝে ! বর্ষা এলো বর্ষা এলো, মাঠ-ঘাট প্লাবিত হল ঘর ডুবিলো পানির মাঝে; মানুষ বসা ঘরের চালে । মানুষ অসহায় মানুষ থাকতে ! ক্ষমতাবান বধির !মুখ ফিরিয়ে নয়ন মুছে ! সবুজে ঘেরা সোনার বাংলায় আমরাই উত্তম, আমরা শান্ত ;সময়ে তীব্র হিংস্র । শান্তিপ্রিয় (মুহাম্মদ (স:) অনুসারী । দুর্ভিক্ষ আসুক, প্রাণ নেওয়া মহামারী ভয় কি, হৃদয় নয়তো কলুষিত । জলে…
আমার শৈশব স্মৃতি (দিল আফরোজ রিমা) ১ম পর্ব শৈশব স্মৃতির কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে আমার সবুজ গ্রাম, দাদা-দাদি, চাচা-ফুপু, মা – বাবা, ভাই-বোনের কলকাকলীতে মূখর আমাদের গ্রামের বাড়ি। আমাদের বাড়ি আমার স্মৃতির পাতায় আমার হৃদয় দড়জায় এক ভালবাসার স্বর্ণ মন্দির। ফুল ও ফলের গাছে ছায়াঘেরা ছিল সুবিশাল বাড়িটা। দক্ষিণ মুখো বাড়িটার সামনেই ছিল অবারিত সবুজ শষ্যের মাঠ। বাড়িতে বেশ কিছু ঘর ছিল। আমার দাদা-দাদীর ঘরটি ছিল সবচেয়ে বড় আর সুন্দর। শানবাঁধানো লাল রঙের বারান্দার নিচে ছিল বড়ো বড়ো সিঁড়ি। সিঁড়ির দু’পাশে বসার জায়গা। সকাল বিকাল ওখানটাতেই জটলা হতো, গল্প হতো। সেই বারান্দাটা আমার মনে এক বিশাল জায়গা জুড়ে…
ল্যাম্পপোস্ট। ।।সেলিনা আখতার।। রাস্তার বাঁকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টটি, ঠিক তোমারই (বন্ধু)মতো, আলো উঁচিয়ে নির্দেশনা দিচ্ছে, প্রয়োজনে-অপ্রয়োজনে হেঁটে চলা পথচারীদের। তার সুউচ্চ গ্রিবা, সুদুরপ্রসারী দৃষ্টি পড়ে থাকা বালুকনাটিকে ও উজ্জলতায় ভরিয়ে তোলে; যতটা, তোমার পাশে দাঁড়ালে – ভেতরের অনুভূতিরা জ্বলে ওঠে অতি জরাজীর্ণতায়ও। তোমার নির্ভরতার আলোয় পরিষ্কার পূর্ণ আমি। যতটা ল্যাম্পপোস্টের আলোয় – নিরন্তর ছায়াটি ও নেমে পড়ে রাস্তায় উদোম শরীরে। ল্যাম্পপোস্টের উজ্জ্বল আলোয়, পরিভ্রমণরত পাখি আর পোকারা সম্ভাষণে মত্ত। তার পা বেয়ে নেমে গেছে পথ ও পথিক । সে চেয়ে আছে অন্ধকার ভেদ করে দূর সীমানায় । তার সে আলোয়, ভালবাসার চৈতন্য বুকে, স্থির দাঁড়িয়ে কোনো গোপন বৈরাগী…
নীলাম্বরী শব্দহীন অনুভূতি, ভাষাহীন প্রেম আর এক নির্বাক ভালোবাসা। সে যেন নীরবে নিভৃতে কাঁদে। উইপোকা তার দেহ মনটাকে ধীরে ধীরে ক্ষত বিক্ষত করে। তার নীল নীল চোখের কোণে ভালবাসার অশ্রুবিন্দু জমে। তার বিন্দু বিন্দু জমা অশ্রুতে তরী বেয়ে ভেসে অজানার পথে। সে আজ নীলাম্বরী সাজে। নীল শাড়িতে অপরূপ লাগে। খোপায় গুজে নীল পদ্ম । নীল আবীর সাড়া অঙ্গে। অবচেতন মনে মনের মণিকোঠায় রেখেছে সযত্নে। নিঃশব্দ বুকের জমিনে জমা পড়ে আছে অক্ষত শব্দের সমাহার । বুকের পাঁজরেই দাফন করেছে কাফনের হয়নি তেমন কোনো আয়োজন । ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা এসে ছুটাছুটি করে বুকের জমিনে। হবে হয়তো কোন এক ষোড়শীর চাপা…
বেগম সুফিয়া কামাল’কে নিয়ে স্মৃতিচারণ (তসলিমা হাসান) সুফিয়া কামাল প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম সুফিয়া কামাল (২০ জুন ১৯১১ – ২০ নভেম্বর ১৯৯৯) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মাতার নাম সৈয়দা সাবেরা খাতুন। তার বাবা কুমিল্লার বাসিন্দা ছিলেন। যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলিম নারীদের গৃহবন্দী জীবন কাটাতে হত। স্কুল-কলেজে পড়ার কোন সুযোগ তাদের ছিলো না। পরিবারে বাংলা ভাষার প্রবেশ একরকম নিষিদ্ধ ছিল। সেই…
স্ট্রোক! স্ট্রোক থেকে বাঁচার উপায়: পরামর্শ: যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ: আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়। হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারে না, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মত ঘটনাও। ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে ‘দেড়…
স্বপ্নের সেতু, পদ্মাসেতু -মুহাম্মদ মাসুম বিল্লাহ ২১ জেলার স্বপ্নপূরণ হলো এবার দেখো মনোবল আর দৃঢ়তাই তোমরা সবাই শেখো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিলেন ঘোষণা কুচক্রিরা কোনভাবেই কাছে এসো না। অবশেষে ভালোবেসে অনুমোদন দিলেন জমি-জায়গা অধিগ্রহণ সবই করে নিলেন। শুরু হলো পদ্মাসেতু স্বপ্ন অনাবিল ভিত্তি প্রস্তর দেখে এলো সব দায়িত্বশীল। ৬ দশমিক ১৫ কিলো হবে চারলেন উপর দিয়ে চলবে গাড়ি নিচে থাকবে ট্রেন। ১ম স্পান ১৭ সালে করলো স্থাপন দ্রুত সময়ে হতেই হবে করলো নিবেশ মন। আল্লাহ তায়ালার রহমতে এগিয়ে গেল কাজ এসব দেখে কিছু মানুষ মুখে পেলো লাজ! স্পানগুলো একেক করে মজবুত করেই হলো এভাবেই দাঁড়িয়ে গেলো স্পান সংখ্যা ষোলো। সেতুমন্ত্রীর…
সময়ের পালাবদল (এনামুল হক টগর) ২০/০৬/২০২২ আমাদের পূর্ব পুরুষদের সোনা ও রুপোর মূল্যবান সম্পদ ভাণ্ডারগুলো, এখন যেন অহংকারী ঘাতকের হাতে রক্তাক্ত ও ক্ষুধার্ত গরল। বিশ্বজুড়ে হিংসা বিদ্বেষ খুন ধর্ষণ অধর্মের লেবাসে ও ফেতনায় মানুষের বিষাদ ক্রন্দন। অত্যাচারীর প্রবল ক্ষমতায় প্রিয়তমা আজ বিষণ্ণ জেগে থাকে অজানা তাঁর ঠিকানা। অসন্ন উত্তরসূরীরা অসম্মান অবহেলায় বিপদজনক পূর্বাভাসে নিরাপদহীন। আমিত্ববানরাই অবিশ্বাসী তারা সমাজে শুধু জুলুম করে হত্যার ক্রুশচিহৃ বেদনা। রাজমুকুট ও রাজদণ্ডের সংঘাতে রাজ্যগুলো আজ নীরব চুপচাপ, শাসক অযথাই যুদ্ধ ঘোষণা করে পৃথিবীর পথে পথে আহত মানুষের ক্রন্দন রক্ত অভিশাপ। এই বিশ্বে দেখো জুলামবাজরাই বিষধর সাপের মতো খেলা করে কঠিন হিংস্র। ব্যথিত জনগণ মিছিলে শ্লোগান…
কেন এই বন্যা (নিশাত জেসমিন) আহারে মেঘালয় ও আসামের প্রবল বৃষ্টিপাত ভাটির দেশের পূণ্যভূমি সিলেটে হানল আঘাত ! কেন এই আকস্মিক বন্যা;পানির তলে পূন্যভূমি! তার কারণ জানলে কাকে দোষারোপ করবে তুমি? কাটছি পাহাড় কাটছি টিলা ভরাট করছি খালবিল নদী হারাচ্ছে স্বাভাবিক নাব্যতা তাতেই মুশকিল। করছি ভরাট হাওর দিচ্ছি অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করছি স্লুইচগেইট দেখছি উন্নয়নের খোয়াব! সুরমা-কুশিয়ারার প্রাণ হাঁসফাঁস বুক থইথই পানি কিভাবে ধারণ করবে বর্ষণের ঢল ঠাঁই যে একটুখানি! কালনি নদী কংকালসার;গর্ভে যে তলানি রাশিরাশি চিৎকার করে বলছে কালনি আমাকে বাঁচাও বঙ্গবাসী? যখন ছিলাম নবযৌবনা করেছি বন্যার পানি অপসারণ কেন যে তোমরা আমার হৃদয় খুঁড়ে করছ না নদী শাষণ!…
