Author: প্রতিবিম্ব প্রকাশ

মা পাখিটি শিরিন আফরোজ গাছের ডালে পাখির বাসা কিচিরমিচির ডাকে মা পাখিটি খাবার আনে দুই ঠোঁটের ফাঁকে। বাসার ভেতর একটি ছানা মা পাখিটির জান অনেকগুলো ডিম পাড়লেও সবায় পায়নি প্রাণ। তিড়িং বিড়িং লেজ নেড়ে মা পাখিটি ছোটে পাহারা দিয়ে আগলে রাখে বাচ্চা ছানাটাকে। আকাশজুড়ে মেঘ দেখলে মা পাখিটির ভয় ঝমঝমিয়ে বৃষ্টি নামলে কেমন করে রয়। অনেক মায়া মা পাখিটির ছানা আগলায় ডানা যতই বৃষ্টি যতই ঝড় তবুও মায়ের বুকে ছানা।

আরো পড়ুন

উন্নয়নের হাওয়া বি এম মোহসীন সূর্যোদয়ের রাঙ্গা ভোরের পলাশ রাঙ্গা সকাল অস্তাচলে লাল গোধূলির এখন বড্ড আকাল। শাপলা ফোটা দিঘির জলে হয়না শাপলা ফুল কেমন জানি সব কিছুতে অনেক অনেক ভুল। পুকুর ঘাটে যায়না দেখা গোসল করতে বউ আড়াল থেকে পুকুর ঘাটে নজর দেয়না কেউ। হাটের দিনে হাট বসেনা দুইবার বসে রোজ সেদিনটিতে কেউ করেনা নিকটজনের খোঁজ। শস্য বুনে লোকসান গুনে কৃষক হারায় পুঁজি কিষাণ বধুর মিষ্টি হাঁসি এখন কোথায় খুঁজি । হারিয়ে যাচ্ছে অমাবস্যায় আঁধার রাতের কালো পুর্ণিমাতে চাঁদনি রাতের জোসনায় ভরা আলো। গ্রাম এখন নেইতো গ্রাম সারাটি দেশ শহর গ্রামে গ্রামে চলছে এখন অটো গাড়ির বহর। ব্যস্ত মানুষ…

আরো পড়ুন

উত্তমকুমারকে নিয়ে প্রথম টিভি সিরিয়াল সিদ্ধার্থ সিংহ অনিরুদ্ধদা বললেন, কাল তোর কী কাজ আছে রে? আমি বললাম, না না, তেমন কোনও কাজ নেই। কেন? তিনি বললেন, তা হলে একটু দেবনারায়ণ গুপ্তের বাড়ি যাবি? আমি বললাম, যাব। কথাটা বললাম ঠিকই, তবে তার পরেই ভাবতে লাগলাম, হঠাৎ দেবনারায়ণ গুপ্ত!‌ সানন্দায় তখন যে সংখ্যার কাজ চলছিল, সেখানে ‘পক্ষে-বিপক্ষে’ বা ‘বিতর্ক’তে যে বিষয় আগে থেকে ঠিক করে রাখা আছে, সেটার সঙ্গে তো দেবনারায়ণ গুপ্তের কোনও সম্পর্ক নেই। তবে কি শেষ মুহূর্তে বিষয় চেঞ্জ হল, নাকি উনি কোনও পুরস্কার-টুরস্কার পেলেন! ‘বাবু-বিবি-সংবাদ’ হবে! হতে পারে! কিন্তু ওটা তো শঙ্করদা দেখেন। শঙ্করদা মানে শঙ্করলাল ভট্টাচার্য। তিনি তখন…

আরো পড়ুন

গুরুত্ব জান্নাতুল মেহেকা মুন্নি  আচ্ছা আবার যদি দাঙ্গা বাঁধতো, ইংরেজরা এদেশ শাসন করতো। শেখ মুজিবের মত এমন নেতা, এ বাঙালির যদি আবার প্রয়োজন হতো। তবে কি নিন্দা করা বাঙালিগুলো জাতির পিতার মর্ম বুঝতো? সত্যিই যদি যুদ্ধ হতো, হারিয়ে যাওয়া ঐক্য ফিরিয়ে আনতে। বঙ্গবন্ধুর এবারের সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম ,মুক্তির সংগ্রাম। তেজে ভরা সেই মহান ভাষণ প্রয়োজন হতো। আচ্ছা নিন্দা করা মানুষগুলো কি বঙ্গবন্ধুর গুরুত্ব বুঝতো ? যুদ্ধ করার উৎসাহ দেওয়ায় কারো নামে যদি মামলা হতো, ইংরেজদের কারাগারে যদি কাউকে যাবজ্জীবন থাকা লাগতো। তখন যদি স্বার্থপর এই বাঙালি জাতি , স্বার্থের টানে পালিয়ে যেত। আচ্ছা নিন্দা করা মানুষগুলো কি তখন বঙ্গবন্ধুর…

আরো পড়ুন

হৃদয় মন যদি হয় সহজ সরল [ মোঃ মাহবুবুল আলম মহববত ] হৃদয় মন যদি হয় সহজ সরল সংসার জীবনে, সুখের অভাব নাহি হয় খুদ্র পাওয়ার মাঝেও এ ভুবনে। ভালোবাসে যে ছোট কি বড় নাহি করি ভেদাভেদ, সেইতো প্রেমিক সেই তো বড় ভাগ‍্যবান স্রষ্টার আবেদ। সে তো নিরঅহংকার এক মানব এ জগৎ সংসারে, সবাই বাসে ভালো অন্তরের নিগুড় মমতা দিয়ে তারে। তবে এ যে বড় কঠিন কর্ম হওয়া নিরঅহংকারী, সম্ভব তবুও যদি হয় মন নিঃস্বার্থ পরোপকারী। যদি থাকে স্বার্থের বিনিময়ে স্বার্থ পাওয়ার আশা, সেখানে থাকেনা কখনও প্রকৃত পরম ভালোবাসা। দুদিনের এ ভৃবন মাঝে সকাল দুপুর সাঝে, সহসা হৃদয় মাঝে কোন…

আরো পড়ুন

জারুল গাছের ছায়া (আখতার জাহান শেলী) মাথার ওপর ভাদ্রের নীল আকাশটা সাদা সাদা বিশাল তুলোর ডাই ভাসা নীল জমিন নিয়ে মনের মধ্যে অনন্ত মুগ্ধতা ছড়ায়। ষাটোর্ধ মিথিলা রহমানের সারা অবয়বে প্রশান্তির ছাপ। ফিনফিনে হাওয়ার মোলায়েম আঁচল চোখেমুখে যেন জননীর আদরের স্পর্শ রাখে। জননীর আদর? একটা প্রশ্ন উচ্চকিত হয় মনের মধ্যে। জননীর আদর সুলভ, বিশাল স্বার্থগন্ধহীন। জন্মসূত্রে চারপাশে অবস্থিত পরিবেশ প্রতিবেশ থেকে শুনেছেন, জেনেছেন, দেখেছেন। নাড়িছেঁড়া আত্মজের কাছে সবচেয়ে স্বার্থগন্ধ হীন প্রত্যাশাহীন বেহেশতী চিজ জননীর স্নেহ। যেটা তাঁর নিজের কাছে অপর্যাপ্ত পরিমানে বহমান তাঁর দুই কন্যা, তিনপুত্রের জন্য। আস্তে আস্তে সিঁড়ি ভেঙ্গে উঠতে থাকেন দোতলার দিকে। যেতে যেতেই চোখে পড়ে একতলার…

আরো পড়ুন

আসবে সুদিন (পূর্ণ দে ) তোমার ওপর আছে আমার অগাধ বিশ্বাস সেই বিশ্বাসে ভর করে নিশ্চিতে ঘুমাই রাত, যদিও এখনও অনেক পথ আছে বাকি আছে হায়নার হিংস্র সন্ধানী চোখের দূষ্টি তবুও তুমি বাধা বিপত্তি পেরিয়ে ঠিক পৌঁছে যাবে গন্তব্যে…. যারা জীবনের পরিহাসকে ভাবে নিয়তি যারা বঞ্চিত-শোষিত-শুধুই লাঞ্ছিত…. বিচার চাওয়ার দেখাতে পারে না সাহস তারা একদিন পাবে উপযুক্ত সুবিচার, যারা অন্ধ সেজে বসে আছে আজ তারা চোখের দৃষ্টি ফিরে পাবে আবার যারা হয়ে গেছে সব দেখে শুনে একেবারে বোবা তাদের মুখেও নতুন করে ফুটবে ভাষা, আর যে মেয়ে সমাজের লোকলজ্জার ভয়ে মুখ লুকিয়ে কাঁদে নির্জন অন্ধকারে চোখে চোখ রেখে গর্জে উঠবে…

আরো পড়ুন

ছন্দ পতন [ পারভীন আকতার ] জীবনের সুখগুলো এক কোণে রেখে, দুঃখের সরব নদী বয়ে যায় অন্যদিকে বেঁকে। তিরিশের আগে যে ভাবনা হৃদয়ে আঁকা ছিল, আজি তা যাতনায় ভরা শোক এনে দিল। পান্থপথে বারবার তাকাই কোথা সে পথিক! অঙ্গে রূপে ক্ষুধার রাজ্যে চায় না এদিকসেদিক। তালগোল পাকিয়ে চলে যায় সে নিজ ভূবনে, পেছনের জন অবাক তারই দৃশ্য অবলোকনে। ভালোবাসা পাওয়ার লোভ সামলানো কঠিন, একটু যত্ন নেয়ার আকুতি বড়ই যাদুকরী সমীচীন। পথে ফেলে যায় সে যে কিসের নেশার ঘুরে ডাকে, ফের চলে যায় ব্যস্ত নগরে ভুলে বেমালুম তাকে। জীবনের ছন্দ পতন এমনি ক্ষুদ্র বিশ্বাস জলে যায়, বোবা কান্না পরশ বুলায় তব…

আরো পড়ুন

রবিবারের প্রত্যুষে ।।সায়কা মাহমুদ। তুমি কি দাড়ায়ে? এখোনো দাড়ায়ে? নায়াগ্রার ওপারে নাকি এপারে—– খরস্রোতে ভেসে যায় চোখ দেখিতে পাইনা তোমারে। তুমি কি আছো?এখনো কি আছো? নিশব্দের আলিঙ্গনে? শীতল জমাট আঁধারে বাঁধে প্রবালের কঠিন শৃংখল। উড়িয়ে ছিলে কি ঘুড়ি? সেই ঘুড়িটা? নীল আকাশের চাদরে—– যার বুকে আমি প্রজাপতি রং ছড়িয়ে ছিলাম আষাঢ়ে ধুয়ে মুছে গেছে সব খুলেছে শৃংখল সরব আলিঙ্গনে এখন ও কি আমায় মনে পড়ে তোমার রোদ বৃষ্টি ঝড়ে? সায়কা মাহমুদ। প্যারিশ।

আরো পড়ুন

অনিবার্য সময় ।। জাহানারা বুলা।। এক অঞ্জলি মুখাবয়ব পান করে চলে গেলে এর পর আর কোনো দেখা নেই ভালোবাসার শাস্তিও আছে এই যে তুমি দিচ্ছ আমার দু’চোখ ভিজে ওঠা প্রেম কি তুমি দেখছো? তোমাকে কেন বুঝে উঠতে পারিনি কোনোদিন তাই তো অস্থিরতার যতো কথায় তোমাকে আঘাত করি আমার স্বভাব মূলত কোমল- যখন তুমি এবং আমি একান্ত হয়ে কাছে থাকি নাহয় উত্তপ্ত সূর্য- পুড়িয়ে দিতে ইচ্ছে করে অসহ্য অবহেলাগুলো সব। আজকাল বেশ বিষয়বুদ্ধি হয়েছে তোমার ওই কারণে বুঝি তোমার কাছে আমি ধোঁয়াশার মত ধুধু প্রান্তর? অথচ তুমি শিশিরের জলে ভিজে- ভালোবাসার নরম অনুভব করেছিলে একদিন তোমার সেই সিক্ত সবুজ ঘাস ভোরের…

আরো পড়ুন