Author: প্রতিবিম্ব প্রকাশ

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন প্রয়াতের ছেলে উৎস জামান। গেল বৃহস্পতিবার থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন একুশে পদক পাওয়া এই অভিনেতা। এর সপ্তাহখানেক আগে ক্যানসারে আক্রান্ত মাসুম আজিজকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যের নানা জটিলতায় ভুগছিলেন মাসুম আজিজ। চলতি বছরের শুরুর দিকে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত মাসুম আজিজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে…

আরো পড়ুন

চিরঞ্জীব রাসেল রওশন আরা ইসলাম তুমি চঞ্চল, তুমি প্রজ্জ্বল, তুমি বহমান পদ্মার জল। তুমি রঙধনু সাতরঙা- তুমি প্রকৃতির মতো উজ্জ্বল। তুমি বোনের আদরের ধন, বাবার ভালোবাসার চুম্বন। তুমি ভাইদের অমলীন হাসি মায়ের স্বপ্নের অনাবিল ভূবন। তুমি অশান্ত মন; চির যৌবন, তুমি তাল-বেতাল নূপুরের ঝঙ্কার তুমি নিঝুম রাতের তীব্র চিৎকার তুমি বাংলা মায়ের অহংকার। ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆ রওশন আরা ইসলাম সহকারী শিক্ষক সাতগাঁও স.প্রা.বি। উপজেলা: শ্রীনগর জেলা: মুন্সীগঞ্জ।

আরো পড়ুন

পূর্ণ করো হিয়া শান্তা কামালী আধখানা তুমি আমায় দিলে? আমি কতোটুকু দিতে পারি, যদি হই আমি তৃতীয়ার চাঁদ, তুমি আসমান হইয়ো তারই। তুমি যদি হও বরষার মেঘ, আমি বিদ্যুৎ হানি, সাজাবো তোমার জরীন খোঁপার আলগা বিনুনি খানি। তুমি যদি হতে পারো ফাগুনের দিনে পলাশের কচিপাতা, আমি পলাশ হয়ে ফুটবো সেখানে, কানেকানে কব কথা। আধখানা দিয়ে নীরব থাকলে আরো আধখানা কেড়ে নেবো, তোমার বিতানে ছয় ঋতু জুড়ে ফুল ফুটিয়ে ই যাবো। ১৬/১০/২২

আরো পড়ুন

বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না এইসব বৃষ্টি আর ভালো লাগে না! বিষন্ন লাগে, বড্ড ফাঁকা ফাঁকা লাগে! বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে না আগের মতো, নিতান্তই লুকিয়ে পড়ি কোনো নিরাপদ স্থানে, যেখানে বৃষ্টি আর আমায় ছুঁতে পারবে না। বিষণ্ণতা আজকাল বড্ড জ্বালায় বৃষ্টি নামলে, শুরু হয়ে যায় আহাজারি! চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির কান্না শুনি। অভিমানে মাটিতে লুটিয়ে পড়তে দেখি তাদের। বৃষ্টিতে ভিজতেও আজকাল আর ভালো লাগে না! বৃষ্টি কি সবার জন্যই রোমান্টিক হয়ে আসে? বলো… জীবনে কত চাওয়া, না পাওয়ার হিসাব মিলাতে পারিনি! বৃষ্টির জল গায়ে মেখে কষ্ট ভুলে থাকা যায় না, না পাওয়া আক্ষেপ থেকে পালিয়ে বেড়ানো যায় না!…

আরো পড়ুন

রম্য রচনাঃ রবীন্দ্রনাথের চিঠি, আজকের মোবাইল ফোন ও আমাদের কথন! আমি আপনি যতই চিঠি, প্রেমপত্র লিখি না কেন তার দৌড় বড়জোর প্রিয়জন বা প্রেমিকার কাছে। চিঠি বিষয়ে রবীন্দ্রনাথের নিম্নোক্ত বক্তব্যটি প্রনিধান যোগ্য বিশেষ করে প্রেমিক-প্রেমিকাদের কাছে। তিনি বলেছেন, “তাঁর চিঠি হল ভিড়ের আড়ালে অন্তরঙ্গ মানুষের সঙ্গে আলাপ প্রতিলাপ তা সর্বসাধারণের সাহিত্য দরবারে উপস্থাপিত করবার নয়”। তিনি এখানে গোপনীয়তার ঘেরটোপের কথা বুঝাতে চেয়েছেন। এখনকার সময়ে পত্র লিখার রেওয়াজ যেন বিদায় নিয়ে প্রায় হারাতে বসেছে। এখন প্রেমিক-প্রেমিকা কানে কানে ঘন্টার পর ঘন্টা কথা চালাচালি করতে অভ্যস্ত হয়ে উঠেছে! এই অভ্যাস আমাদের সমাজে বেশী করে দানা বাঁধতে পেরেছে গভীর রাতে রাতজাগা প্রেমিক প্রেমিকার…

আরো পড়ুন

অমর একুশে বইমেলা ২০২৩ সবুজ ইসলাম’র গল্পগ্রন্থ: শ্রেষ্ঠ চরিত্র: বইয়ের নাম: শ্রেষ্ঠ চরিত্র বইয়ের ধরন: গল্পগ্রন্থ লেখক: সবুজ ইসলাম প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। সম্পাদনায়: আবুল খায়ের। প্রচ্ছদ: আল নোমান ISBN No: 978-984-96667-8-3 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash

আরো পড়ুন

এস এ কে রেজাউল করিম “মাদার তেরেসা স্বর্ণপদকে” ভূষিত: সম্প্রতি (কলকাতা): কলকাতা (ভারত) এর প্রায় শতবর্ষের পুরানো অখন্ড বাংলার বাংলা সাহিত্যের সংগঠন বর্তমানের মহাবঙ্গ সাহিত্য ট্রাষ্ট কর্তৃক রবীন্দ্র সদন (বাংলা অ্যাকাদেমি) চত্বরের বিখ্যাত অবীন্দ্রনাথ সভাকক্ষে আয়োজিত একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য কবি জনাব এস এ কে রেজাউল করিমকে সাহিত্য জগতে বিশেষ অবদানের জন্য “মাদার তেরেসা স্বর্ণপদক” প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শ্রী শোভন দেব চট্টোপাধ্যয় (কবি ও কৃষিমন্ত্রী পশ্চিম বঙ্গ সরকার ভারত), শ্রদ্ধেয় শিক্ষাবিদ ও অধ্যাপক সৌগত রায়, শ্রদ্ধেয় শ্রীকুমার বন্দোপাধ্যয় (কবি ও প্রতিষ্ঠিত চার্টার্ড এ্যাকাউন্টেন্ট), শ্রদ্ধেয় রাকেশ চন্দ্র শুক্লা (ইস্টার্ন জোনাল ডিরেক্টর কলকাতা নারকোটিক ডিপার্টমেন্ট) প্রমুখ।…

আরো পড়ুন

রঙিন পাতার বিদায় সম্ভাষণ–আমার যাবার সময় হলো যাই রে মানুষ… লুৎফর রহমান রিটন, কয়েক সপ্তাহ কানাডায় ছিলাম না। ফিরে এসে দেখি এরই মধ্যে আমার সবচে প্রিয় ঋতু ফল-এ সবুজ পাতাগুলো ঝলমলে রঙিন হয়ে ঝরে পড়ার জন্যে অস্থির হয়ে পড়েছে। অটোয়ায় রাতে এসেছি বলে রঙিন পাতাদের সঙ্গে আমার দেখা হয়নি। এসেই শুনলাম সারাদিন বৃষ্টি হয়েছে থেমে থেমে। আমি জানি এই সময়টায় বৃষ্টি হওয়া আর প্রবল বেগে বাতাস বওয়া মানে–রঙিন পাতাদের বিদায় জানাতে প্রকৃতি ব্যাকুল। মিলিয়ন-বিলিয়ন বৃক্ষের ট্রিলিয়ন ট্রিলিয়ন সবুজ পাতার দেশ কানাডা। সহস্রকোটি বৃক্ষের–বার্চ, ওক, পাইন, ম্যাপল এবং অন্যান্য গাছের বিস্তীর্ণ এক অভয়ারণ্য যেনো বা দেশটি। পুরো কানাডা জুড়ে সমতল কিংবা…

আরো পড়ুন

দুর্ভিক্ষ শাহনাজ পারভীন, গতবছর পৌষের হিমকুয়াশা দুপুরে তরুণ রোদ্দুরের ঠোঁটে মায়াবী এক ঝলক হাসি দেখেই আমি ছন্নছাড়া আবেগে রোদ্দুরের প্রেমে পড়েছিলাম বিশ্বাসের ঝড় সাথে কথার মিছিল, আর-প্রেমের উন্নয়নে বেহিসেবি সোহাগ! কলমের সহমর্মিতায় প্রেমপদ্ম লিখে লিখে ভরে গেছে কবিতার খাতা। কিন্তু কাঁটাছেড়া কবিতার কাছে রয়ে গেছে অনাকাঙ্ক্ষিত কিছুঋণ! বহু আগে একবার ঋণ শোধ করে দিতে চেয়েছিলাম-পারিনি! সূর্যডোবা এক সন্ধ্যায় শালবন ধরে হেঁটে যেতে যেতে গন্তব্যের মাঝপথে ভন্ড প্রেমিকের মতো রুক্ষমূর্তিধারণ করে আমার পথরোধ করে চটুল বাতাস, গলায় কুসুমগন্ধি ফুলের মালা দেখে বখাটের মতো লোলুপ রসনায় শিস বাঁজায় ধ্রুবক; আমি সম্ভ্রম হারানোর ভয়ে অহেতুক বাক‍্যালাপে না জড়িয়ে বিকেলের হাত ধরে চলে আসি…

আরো পড়ুন

আমার কলম রহীম শাহ আমার সঙ্গে বেরোয় এবং আমার সঙ্গে আসে মাঝে মাঝে আমার সঙ্গে হাওয়ায় হাওয়ায় ভাসে। আমার সঙ্গে ঘুমোয় এবং আমার সঙ্গে ওঠে আমার সঙ্গে বাস রিকশায় এদিক-সেদিক ছোটে। আমার সঙ্গে ফাইলের উপর হয়ে পড়ে হাজার কীর্তি করে বেড়ায় লাল দেয়ালের ঘরে। হাজার শব্দ গেঁথে গেঁথে বাজার বাড়ায় আমার এমন চুড়োয় দিলো তুলে সাধ্য না যে নামার। বাজার জুড়ে রাজার খ্যাতি হাজারে এক নাম এক কলমের জন্যে আমার অনেক অনেক দাম।

আরো পড়ুন