উপলব্ধি দিল আফরোজ রিমা পর্ব – ১ “তোমারেই যেন ভালো বাসিয়াছি আমি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার কতরূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার।” ঘুমের মধ্যেই কবিতার কথাগুলো নির্ঝরের কর্ণগোচর হয়। সে ডেকে ওঠে-“নীলাঞ্জনা — ছোট্ট হাতটি বাবার কপালে বুলিয়ে দেয় রিমঝিম, বলে-কি হয়েছে বাবা এইতো আমি তোমার পাশে বসে আছি। আমি কবিতা পড়ছিলাম। মাকে ডাকছ কেন ? নির্ঝর আবার চুপচাপ শুয়ে পড়ে। সে মনে মনে বলে- নীলাঞ্জনা শুনেছ ? তোমার মেয়ে তোমার পছন্দের কবিতাটি ঠিক তোমার মতো করেই আমাকে আবৃত্তি করে শোনায়। জানতো নীলাঞ্জনা, রিমিঝিম ছাড়া…
Author: প্রতিবিম্ব প্রকাশ
আজকে কবি আলী মুহাম্মাদ এর শুভ জন্মদিন: জন্ম: কবি, গবেষক ও দার্শনিক আলী মুহাম্মাদ ১৯৮৫ সালের ২০ শে অক্টোম্বর বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ‘মাজিহাট’ গ্রামের সম্ভ্রান্ত পাঠানবাড়ী ‘সাত ভাই পাড়ায়’ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আমোদ আলী পাঠান এবং মাতার নাম মোছাঃ রোমেলা বেগম। সাহিত্য চর্চা: তাঁর প্রথম কাব্য “যৌবন-২০০৬” সালের একুশে বইমেলায় প্রথম প্রকাশিত হয়। এরপর সনেট কাব্য “মহামানব-২০১০ সাল” ও সনেট মহাকাব্য “ভোট-২০১০ সাল” সহ বিভিন্ন ধর্মদর্শনের বই তাঁর নিয়মিত প্রকাশিত হতে থাকে। বিশেষ করে “সনাতন হিন্দু ধর্ম পরিচিতি এবং ঔঁম ও কল্কি অবতার প্রসঙ্গ-২০১৯ সাল”-এ কলকাতার ‘রেনেসাঁ পাবলিশার্স’ থেকে ‘কলকাতা আন্তর্জাতিক বইমেলায়’ প্রকাশিত হলে পশ্চিমবঙ্গে…
বুক রিভিউ বইঃ বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ) লেখকঃ ড. হিশাম আল – আওয়াদি অনুবাদকঃ মাসুদ শরীফ মোট পৃষ্ঠাঃ ১৩৮ প্রকাশনীঃ গার্ডিয়ান পাবলিকেশন প্রথম প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০১৭ হার্ডকাভার মূল্যঃ ২৫০ টাকা পেপারব্যাক মূল্যঃ২২০ টাকা রিভিউ লেখিকাঃ সেতারা কবির সেতু লেখক পরিচিতিঃ ড. হিশাম আল- আওয়াদির জন্ম কুয়েতে। পড়াশোনা করেছেন ইতিহাস, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিষয়ে। অধ্যায়নের সময়টা কাটিয়েছেন ক্যামব্রিজ, এক্সোটারসহ আরো কয়েকটি ব্রিটিশ ইউনিভার্সিটিতে। পিএইচডি ডিগ্রিধারী এই গবেষক একসময় অধ্যাপনা করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে। ড. হিশামের আগ্রহের বিষয় মানুষকে অনুপ্রাণিত করা, উদ্দীপ্ত করা। নিজে শেখা, অন্যকে শেখানো। অনুবাদক পরিচিতিঃ অনুবাদক মাসুদ শরীফ পড়াশোনা করেছেন ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং…
জোসনা দেখি না আমার জীবন আমার কাছে নদীর মত নয় দুঃখে সুখে জীবন চলে নেই কো কোন ভয়। আমবাগানে জোসনা রাতে এনিয়ে বিনিয়ে তোমার সাথে কত না কথাই হলো তিন সত্যি ভালোবাসি শতাধিক বার বলো। কোথায় তুমি কেমন আছো খবর জানি না চাঁদ জেগে রয় একা একা জোসনা দেখি না। তুমি আর আমি এম এ শোয়েব দুলাল হারাগাছ, রংপুর ভোরের দৃশ্যে তুমি আর আমি স্বপ্ন দেখায় রাত জাগা পাখি আকাশ হাসে আলোর ভেলায় ফিরছি নতুন দিনে। যুগলবন্দী ভালোবাসা সব আসবে কদিন পরে খেলবে শিশু উঠোন বুকে আমাদের হৃদয় জুড়ে। ভালোবাসায় ভালোবাসা নেই তোমাকে ভুলতে চাই কিন্তু পারি না তোমাকে…
শিশুসাহিত্যিক ও ছড়াকার আনজীর লিটন বাংলাদেশ শিশু একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি): বাংলাদেশ শিশু একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন শিশু সাহিত্যিক ও ছড়াকার আনজীর লিটন। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে শিশু একাডেমির মহাপরিচালকের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলামকে সোমবার (১৭ অক্টোবর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।
অনন্তকালের বনসাই শিরীণ আক্তার আমি মুছে দিতে চাই সে অপেক্ষার প্রহর যেথায় অবহেলার রাজত্বে মাকড়সা জাল বোনে, ভুলে যেতে চাই সে ভালোবাসার স্মৃতি যেখানে অবহেলা উপেক্ষার মুচকি হাসি হাসে, নিভিয়ে দিতে চাই সে তুষের আগুন অপেক্ষাকে অবহেলা যেখানে পুড়ে করে ছাইমাখা কয়লা, উপড়ে দিতে চাই সে বিষদাঁত বিষাক্ত ফণা তুলে অবহেলা কামড়ে যেখানে বিষে জর্জরিত করছিলো, অপেক্ষার সাথে অবহেলা মিশ্রিত সে বরফের চাঁই তপ্ত মরুদ্যানে ঝরাতে চাই আমি। যাতে মুহূর্তেই অবহেলাকে ছাড়িয়ে খটখটে শুকনো মন পোড়া সে অপেক্ষা আমার সামনে এসে দাঁড়ায়, তবে সেদিন হতে তোমার প্রতীক্ষায় আমি অনন্তকাল অপেক্ষা করব। হতে পারি বট পাকুড়ের শতাব্দীকাল বেঁচে থাকা বনসাই, হতে…
শ্রদ্ধেয় অগ্রজ দৈনিক দাবানল ও দৈনিক যুগের আলোর সাবেক বার্তা সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের রংপুর প্রতিনিধি সাংবাদিক, লেখক, গবেষক, সংবাদ পাঠক সবার প্রিয় মানুষ আফতাব হোসেন ভাই কিছুক্ষণ আগে সকাল ৬ টা ২০ মিনিটে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….. রাজিউন) তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন। আমিন।
ভয়ংকর স্বপ্নগুলো তাসরীনা শিখা। কাল ভোরে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে গেলো। স্বপ্ন আধিকাংশ সময়ই দুঃস্বপ্ন হয় আমার। গর্তে পা ঢুকে যায় বের করতে পারিনা। বাতাসে দরজা জানালা খুলে গেছে কিছুতেই বন্ধ করতে পারছি না। রাস্তা হারিয়ে সারা শহর গাড়ী নিয়ে ঘুরে বেড়াচ্ছি বাড়ি খুঁজে পাচ্ছি না। এ ধরনের স্বপ্ন মোটামুটি অনেক সময়ই দেখি। স্বপ্ন আমি প্রতি রাতেই দেখি। যে রাতে আমি স্বপ্ন দেখি না আমি ধরে নেই আমার রাতে ভালো ঘুম হয়নি। কাল রাতের স্বপ্নটা ছিলো একদম অন্য রকম। স্বপ্নটা দেখে যখন ঘুম ভেঙ্গে গেলো আমার বুকের মাঝে একটা পাথর চেপে আছে মনে হোল, আর একটা ভয় আমাকে এমন…
১৯৭৩ সালের ১৮ অক্টোবর এমনি একটি দিনে জন্মগ্রহণ করেন কবি ঝুমঝুম ব্যানার্জী। `প্রতিবিম্ব প্রকাশ’ পরিবার ও কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন) এর পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি ও বাচিকশিল্পীকে। এক নজরে কবি পরিচিতি: জন্ম: কবি ও আবৃত্তিশিল্পী ঝুমঝুম ব্যানার্জী ১৯৭৩ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন । কবি হিসাবে অগ্নিশিখা নামেই তাঁর পরিচিতি। শিক্ষাজীবন: কলকাতা থেকে সাইকোলজি নিয়ে স্নাতক পাস করেন। তাছাড়াও কমার্শিয়াল আর্ট বিড়লা একাডেমি থেকে ৫ বছরের ডিপ্লোমা অর্জন করেন। উল্লেখ্য, কবির পিতৃভূমি বাংলাদেশ-এর পাবনা এবং মাতৃভূমি কলকাতা। সাহিত্য চর্চা ও পেশাগত জীবন: অগ্নিশিখা নামেই প্রকাশিত হয়েছে ২০২২ এ তাঁর প্রথম কবিতার বই। কালীপুজোর দিন জন্ম বলে ঠাকুমা নাম রেখেছিলেন…
সার্থকতা জেবুন্নেছা জেবু সামনে দুভির্ক্ষ আসছে ধেয়ে বাবা সবাইকে বললো ডেকে মা দাদা দাদু ছোট্ট ভাই বোনের মনটা উঠলো ভয়ে কেপেঁ বাবা বললো খরচ কমাও নয়তো গ্রামে চলে যাও। শুনে ছোট্ট বোনটি উঠলো বলে জিনিসের চড়া দামে এমনিতেই খাই না বললে চলে মরবো নাকি না খেয়ে? পরিবারটা নির্ভরশীলতো তোমার ঊপরে, পরিকল্পনা করা উচিত তোমার কেননা তুমিই পরিচালক যাতে আমরা পাই মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান আর খাবার দ্বায়িত্ব তোমার না আমাদের? তোমার অফিসের চামচাদের নেই কোন কাজ করে দাও বিদায়, প্রতিদিন পার্টি আসর এসব কমাও একের অধিক গাড়ি বাড়ি করে দাও না কেনো বিক্রয়। বাবা বললো- দুর পাগলী আমি নই…
