আসছে একুশে বইমেলা ২০২৩ কবি সুরত নূর ডেইজী’র উপন্যাস, নক্ষত্র বাড়ি: বইয়ের নাম: নক্ষত্র বাড়ি বইয়ের ধরন: উপন্যাস লেখক: সুরত নূর ডেইজী প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। সম্পাদনায়: আবুল খায়ের। প্রচ্ছদ: আল নোমান ISBN No: 978-984-96965-4-4 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
Author: প্রতিবিম্ব প্রকাশ
যখন–তমসা ঘনায়, গাঢ় তমিস্র ঢেকে দেয় দীপ-দীপ্তি… লুৎফর রহমান রিটন আমার কোনো সম্পদ নেই ভালোবাসা ছাড়া। ভালোবাসার শক্তি অনেক। এক জীবনে এতো এতো মানুষের ভালোবাসা পেয়েছি আমি যে নিজেকে রীতিমতো বিপুল সম্পদশালী বলে মনে হয়। মানুষের ভালোবাসার বিত্ত বৈভবের প্রাবল্যে জীবন আমার ঐশ্বর্যমন্ডিত। অতিসম্প্রতি শিকাগোর কাছাকাছি আকাশে আমার কয়েক মিনিটের ব্ল্যাক আউট হয়ে যাওয়ার ঘটনায় বন্ধুরা যে রকম উদ্বিগ্ন হয়েছেন, যে পরিমান প্রার্থণা ও শুভ কামনা আমার ওপর বর্ষণ করেছেন তাতে আমি অভিভূত। আপনাদের পরামর্শ আমার মনে থাকবে বন্ধুরা। শার্লি আমার জ্যাকেটের পকেটে, প্যান্টের সাইড পকেটে, গাড়িতে সর্বত্র ক্যান্ডির যোগান রেখেছে। ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই ফিরিয়ে দিতে হয়। এই পোস্টটা ভালোবাসা…
মোশারফ হাই স্কুল এন্ড কলেজে ভিন্নমাত্রা প্রকাশনীর ২দিন ব্যাপি একক বইমেলার উদ্বোধন: উত্তরার তুরাগ থানাধীন মোশারফ হাই স্কুল এন্ড কলেজ এ ভিন্নমাত্রা প্রকাশনীর একক বইমেলার উদ্বোধন করেন মোশারফ হাই স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মো. মোশারফ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা.মাহাথির মোহাম্মদ আসিফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম বেলা পত্রিকার সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কবি ও গীতিকার আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। বইমেলার গুরুত্ব এবং অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন কবি, শিশুসাহিত্যিক ছোটদের কাগজ টাপুরটুপুর এর সম্পাদক এবং ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ। আরও বক্তব্য রাখেন, মোশারফ হাই স্কুল এন্ড…
বরেণ্য কথাসাহিত্যিক তসলিমা হাসান ‘এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ)’ কর্তৃক সাহিত্যে বিশেষ অবদানের জন্য এজাহিকাফ পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। গত ১০ অক্টোবর ২০২২ রাজধানীর ঢাকার কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘ আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেয়া হয়। প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি মুভিসম্রাট বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, বিশিষ্ট শিল্পপতি, বাংলা কারস-এর ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, এজাহিকাফের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী এবং মহাসচিব সালাম মাহমুদ উপস্থিত ছিলেন।
আবার যদি প্রেম ফিরে আসে এম.আবু নাসের আবার যদি প্রেম ফিরে আসে আমি ষোলোতে ফিরে যাবো মুখরিত ক্লাসে বইয়ের ভাঁজে গুজে দেবো, ভীরু, ভীরু যত না বলা কথা, শাসনের দেয়ালে, দেয়ালে লিখে দেবো তোমার নাম। আবার যদি প্রেম ফিরে আসে আমি কৃষ্ণচূড়া হবো অগ্নিঝরা দহন সয়ে দাঁড়িয়ে রবো চৌরাস্তায়। আবার যদি প্রেম ফিরে আসে দগ্ধ বুকের জানালা খুলে নির্ঘুম কাটিয়ে দেবো কতো রাত। আবার যদি প্রেম ফিরে আসে উত্তাল তরঙ্গ ভেঙে ভাসিয়ে দেবো, ভালোবাসার সপ্তডিঙা। আবার যদি প্রেম ফিরে আসে কাক ডাকা ভোরে চিৎকার করে ঘুম ভাঙাবো ঘুমন্ত শহরের।
দুঃখ, তোমাকে সাদর সম্ভাষণ তনিমা জাহান দুঃখ, এসেছো তুমি? এসো, তোমাকে জানাই সাদর সম্ভাষণ! এইখানটায় এসো, আরাম কেদারার গদিটা নতুন করে বাঁধিয়ে এনেছি নরম ফোমে, পা ঝুলিয়ে আয়েস করে এইখানটায় বসো। পাশেই রেখেছি লেবু-জল ঢেকে হাত বাড়িয়ে একটু পান করো, ক্লান্তি টুকু ঝেড়ে নিয়ে কাজটা তুমি ধরো। এই যে, বুকের ঠিক মধ্যেখানে আলপিনটা আছি ধরে। হাতুড়িটা হাতে নিয়ে আরাম করে ঠুকো! কি বললে? ক্ষত হয়েছে বেহিসেবী! ও কিচ্ছু না, ভয় পেও না! আমি ওসব নিয়েই দিব্যি বাঁচি, তোমার কাজটা করে ফেলো চটজলদি। আবার কি? হৃদপিন্ড পঁচা গন্ধ বেরুচ্ছে বুঝি? এই নাও সুগন্ধি আতরের শিশি, খানিক ছিটিয়ে কাজে লেগে যাও দেখি।…
যবনিকা আরজু আরা কেউ যখন কষ্ট দেয় নীরবে নির্জনে অশ্রু বিলায়। তাই তো একাকী আকাশ সারারাত কাটায় নিভৃত্ব হৃদয় নিয়ে নির্জলা উপবাস ! এক দ্বার থেকে আরেক দ্বারে নির্বিকার হয়ে তনয়না, ফিরে যায় কোন এক নির্জন নিপুবনে মেনে নিতে বাধ্য হয় একান্ত বনবাস ! প্রেমেরই এমনি ধারা বর্ষার মুষলকেও দেয় না ধরা। এর চেয়ে হংসমিথুন হয়ে জন্ম নেওয়াটা ঢের ভালো আকাশের দূর-দূরান্তে খুঁজে নেওয়া যায় অন্য স্বাদের আবিষ্ট। তবুও তো ভাগ্যন্বেষীকে দিতে হয় না কোন দোষ বা কৈফিরত। এ শুধু অবিচল ধাবমান, কোন এক রূপান্তরির অগ্নি জ্বালাময়রে যবনিকার পরীক্ষণের দৃশ্যমান।
অপেক্ষা রহিমা আক্তার লিলি এই যে ছেলে! শুনছো আমায়,টেলিফোনে? মনে পড়ে? এইতো সে দিন! গলির মোড়ে দাঁড়িয়ে থাকে কোন ছেলেটা? বুক পকেটে লাল গোলাপের ঘোর হতাশা! অপেক্ষাতে প্রহর গুনে, আসবে কখন হরিণ চোখের সেই মেয়েটা। সেই ছেলেটার বুকের ভেতর খাঁ খাঁ করে চৈত্র মাসের ভরা দুপুর। আসবে কখন উড়িয়ে ধূলো রিনিঝিনি বাজিয়ে নূপুর। অষ্টাদশী কাঁপন তুলে সবুজ পাড়ের ওড়না দুলে বুকের ভেতর। চোখের কোণে বাউরি উড়ায় ফাগুন হাওয়া, চুলের ভাঁজে আটকে থাকে অচীন মায়া। সেই মেয়েটার পায়ের নূপুর পথের ধুলোয় গড়িয়ে পড়ে কোন বাহানায়? আড় চাহনি মুচকি হাসি ঝর তুলে যায় কোন সে গাঙে! স্বপ্ন বুনা কোন মোহনায়! এই যে…
১. আঁধার-কে ভালোবাসিনি আমি আঁধার কে ভালোবাসিনি শুধু তোমাকে চাইবো বলে। তুমি আলোগুলো সব এক লহমায় নিভিয়ে গিয়েছো চলে। আমি ব্যস্ত নাবিক ক্লান্ত শ্রমিক জীবনের পথে ঘাটে। তুমি আঁধার দিয়েছো আলোর ঠিকানা নিভিয়ে নিজের হাতে! আমি আঁধারকে ভালোবাসিনি তোমার আলোর ঠিকানা পেতে। তুমি আলো নিয়ে শুধু খেলে গেলে আমায় অথৈই আঁধারে রেখে। আমি আঁধারকে ভালোবাসিনি তোমার আলোগুলো ভালোবেসে। ২. ঠিকানা তোমার জন্য স্মৃতির কিছু পালক রেখে যাবো। ভোরের মতোই ঝাপসা সকাল -রাত্রি রেখে যাবো! দিনের গন্ধ ছুঁয়ে থাকা শিশির যেমন রোজ সকাল দেখার আকাঙ্খাতে হারিয়ে ফেলে খোঁজ। কোলাহলের ভীড়েরও যখন একলা হবে খুব সাদাকালো স্মৃতির খাতায় ডুব দিও চুপ…
স্নিগ্ধ ভোর সাগর শাহ্ আমি দুর্দিনের পথের যাত্রী দিবারাত্রি, নিশি করি ভোর। বাড়ি আমার অট্টালিকা জানি বহুদূর। আমি ঘুর্ণীঝড়ে ঘোর বিপাকে কোন দিকে নিবো মোড়। মরু পথে, ছায়া হাতে যাবো আমি, সেটা কতো দূর। আমি জাগরণে নিশি জাগি, স্বপ্ন দেখে আবার ভাগি যদি পেতাম কোনো একটা হুর, পাড়ি দিতাম অট্টালিকা, বয়ে যেতাম সাত সমুদ্র। আমার হয়নি দেখা, কেমন ছিলো সোনালি রোদ্দুর লোহিত লাভা, অগ্নিশিখা, পা ভিজাই আমি খুঁজে ফিরি শিশিরের স্নিগ্ধ ভোর। কবি পরিচিতি: জন্ম: কবি সাগর শাহ্ কিশোরগঞ্জ, কটিয়াদী, বনগ্রাম ইউনিয়ানের শিমুহা নেহারদিয়া গ্রামে ০৮ ডিসেম্বর ২০০০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো: বাদল মিয়া ও মায়ের…
