Author: প্রতিবিম্ব প্রকাশ

শরমে সরমা সই মরিলা মাসুদা বিউটি জলদ গরজে নাচে ময়ূরী,সে তো রয়েছে দিব্যি কেমনে কাটিবো আমি, সই শরমের ফাঁসি? অরূপ নয়ন দেখেছি কোথায়, সে যে কোন দেশি মৃত্তিকাণির্মিত কলেবরে আমি,দেখাই কেমনে সরাফতি! তার ই সরাব পিয়ে যে গড়ি অবিচল নিত্যের সমাধি, ঘাটে চল সই, দেখাবো তোরে- পিন্দিয়া আসি লাল শাড়িখানি। মরি মরি আমি,কি যে বলিস তুই,আহামরি লাজে রোজ রোজ যাস্ কলসি লইয়া ঘাটে? যাবো না কেন রে সই,দেখিসনি তারে তুই- ললাটে তার রাজসিক তিলক, হাসিটা মৃদুমন্দ; বিদ্ধ হয়েছে সিদ্ধ এ মনে আমি যে শরাহত।আসিল এ কোন্ বিভাবরী! জাগিবো অনন্ত দেখিয়া তারে, সম্রাটসম মনোহর সে যে অবিকল শরৎ শশী। চল্ চল্…

আরো পড়ুন

তুমি শুধু আমায় দেখো তনিমা জাহান ছেলে, দস্তয়ভস্কি গিলে খাওয়ার দায়িত্ব আমায় দাও, তুমি বরং আমার আঙুলের চারু নখে নেইলপালিশটা লাগাও! পদার্থ বিদ্যার সূত্রগুলো আমি না হয় মুখস্থ করি, তত সময়ে আমার খোঁপায় বেলি ফুলের মালাটা সাজাও তুমি! জুনায়েদ ইভান শুনছি আমি, কপালের মাঝ বরাবর টিপটা পরিয়ে দাও তুমি! পূর্ণেন্দু পত্রীর “কথোপকথন” সিরিজগুলো আমার জন্য তোলা রাখো, তুমি বরং আমার শাড়ির কুঁচিটা ঠিকঠাক ধরো! কি হলো? ওদিকে তাকিয়ে কি দেখো? ও…আচ্ছা, বব ডিলান আর কার্ল মার্কস-এর বিষয়টা রয়ে গেছে বাকি। দেখো, এখন এদের সাথে কি করি! দেয়ালের বব ডিলান ছিড়ে আমি কাগজের ঠোঙা বানাবো, টেবিলের কার্ল মার্কস বেঁচে বাদাম কিনবো,…

আরো পড়ুন

প্রিয় আমার তুমি আমার এক পৃথিবী এক আকাশের তারা আমার পৃথিবীর এক আকাশের উজ্জ্বল নক্ষত্র। তুমি আমার সেই তুমি আমার তোমায় পেয়ে বেঁধেছি ভালোবাসা শত জনমের। হৃদয় তোমার নাম লিখেছি অনেক ছোট জীবন। আর ভালোবাসা সে তো অনেক বড় ওপারে গিয়ে আমি তোমাকে চাইবো। বিধাতার কাছে চাইবো তোমায় মরণের পরেও বিধাতার কাছে সবটুকু চাওয়া থাকবে আমার। তুমি আমার এক পৃথিবী এক আকাশের তারা তোমার ভালবাসার জন্য অনন্ত কাঁদে হৃদয়। শৈশবের ঝড় আজও আমার জীবনে। বিধাতা তোমার জন্য আমাকে পাঠাইছে তোমার জন্য। এই জনমের পরেও সাত জনমের জন্য আমার আবার জন্ম হবে শুধু তোমার জন্য। তোমার জন্য প্রতিনিয়ত নিদ্রা আসেনা আমার…

আরো পড়ুন

কুঁড়ির ভিতর ফুল বলতে বলতে আবোল তাবোল- শিখবো একদিন সঠিক বোল এলোমেলো লিখতে লিখতে – হবো একদিন সবার আইডল। গুনতে গুনতে হাতের করে- একদিন হবো বড়ো সি.এ। ওয়ান-টূ শেষ করেইতো- করবো পাশ আইএ – বিএ। রঙের মিতালি হলুদ গাঁদার বন্ধু হলো হলুদ সর্ষে ফুল, পীত সোনালু চায় যে হতে সূর্যমুখীর কানের দুল। লাল শাড়িতে শিমুল-পলাশ হাটেন পাশাপাশি- লাল গোলাপ আর লাল জবাটা যেন পিসি- মাসি। _______________ রওশন আরা ইসলাম সহকারী শিক্ষক সাতগাঁও স.প্রা.বি। উপজেলা: শ্রীনগর জেলা: মুন্সীগঞ্জ।

আরো পড়ুন

শিশির মুক্তো খাদিজা বেগম (কিশোরী বেলার লেখা নিসর্গ বন্দনা) গাঁয়ের মাঠের শিশিরভেজা ঘাসগুলো, আহা, এমন নিঠুর পায়ে কে মাড়ালো ? সকাল বেলায় মিষ্টিরোদ দেয় ঝিলিক, বিন্দু বিন্দু শিশিরগুলো মুক্তোমানিক! চারিদিকে চোখ বুলালে যায় দেখা, পরম যত্নে সবুজটারে বিছিয়ে রাখা। গাঁও গেরামের স্নিগ্ধ রূপে চোখ জুড়ায়, হলুদ রঙের সর্ষেফুল মন ভরায় ! ২৪ অক্টোবর, ২০২২ ইংরেজি

আরো পড়ুন

আমাকে তুমি গ্রহণ করে ধন্য করো ।। গোলাম কবির।। ভালোবেসে থাকতে আসিনি পৃথিবীতে, চেয়েছি শুধু তোমার মাঝে বিলুপ্ত হতে, মুছে দিয়ে নিজের নাম, ঠিকানা, বিষয় বাসনা! চাই গভীর ভালোবেসে তোমার মাঝেই বিলীন হয়ে যেতে যেভাবে আকাশ হতে ঝরা জল মিশে যায় মাটির সোঁদাল গন্ধে কিংবা সাগরের বুকে পরম বিশ্বাসে! আমাকে তুমি গ্রহণ করে ধন্য করো, মিলিয়ে নাও তোমার সাথে অগণন বৃষ্টির জল যেভাবে মিলে যায় নদীর সাথে তেমনি করে! আমাকে তুমি ধন্য করো যেভাবে ছাতিম ফুলের ঘ্রাণ বাতাসে মিশে গিয়ে ধন্য হয়। কি হবে বেঁচে থেকে তুমিহীন প্রতিদিন যদি তোমাকেই না পাই! ভালোবাসি শুধু তোমাকেই, নাদানের এই হৃদয়ে যে শুধু…

আরো পড়ুন

ঝড়ের তাণ্ডব সখী, চল যাই খুঁজে আনি তারে। দুনয়নের জলে, যে ভাসালো মোরে। খেলার ছলে হারিয়ে গিয়েছে আমার প্রিয়জন, নদীর এই কূলেতে ছিলাম আমি ওই কূলেতে সে। কত কথা বলতাম দুজন মনের হরষে। চাইতাম না শাড়ি, চুড়ি চাইতাম না ঘর, তবু কেনো ছেড়ে গেলে বন্ধু আমায় করে পর? চল না সখী দুজন মিলে নদীর পাড়ে যাই, বালু দিয়ে ঘর বানিয়ে থাকবো অপেক্ষায়। যদি কভু আসে কাল বৈশাখী ঝড়, ঝড়ের সাথে মিতালি করবো বন্ধুরে পাবার আশায়। ঝড়ের তান্ডবে, পানির আঘাতে, যদি ভাঙ্গে ঘর, সেই সাথে ভাসিয়ে দিবো স্বপ্ন আমার সব। কষ্টগুলো পুঁজি করে রেখে দিবো হৃদয়ে, এই জীবনটা কাটিয়ে দিবো তোমার…

আরো পড়ুন

তুমি শাহনাজ শারমিন যেদিন গুরুত্ব কমিয়ে দিব মানে রেখ সেদিন দূরত্ব বেড়ে যাবে। দূরত্ব বেড়ে যাবে, স্মৃতিগুলো ঝাপসা হয়ে যাবে হয়তো ঝাপসা হতে হতে মুছেই যাবে। স্মৃতিগুলো মুছে যাবে, আমিও হয়ে যাব চির অচেনা। নতুন করে আবার হয়তো কিছু হবে না তবে সবুজহীন একটা পৃথিবী হবে। সেই পৃথিবীটা হবে আমার একার যেখানে আর তুমি নামক শব্দটা থাকবে না। সব অবহেলার তো একটা সীমা থাকে, তুমি সেই সীমাটা অনেক আগেই অতিক্রম করেছ। হয়তো বুঝতে একটু দেরি হয়েছে আমার। সব সম্পর্ক টিকে থাকে সমঝোতায় আমার তো সমঝোতার কমতি ছিল না। তোমার চাওয়া ছিল আমার কাছে নয় তাইতো কোন কালেই আমার কিছুতে তোমার…

আরো পড়ুন

বৃষ্টি আলী আকবর বাবুল অঝোর ধারায় বিরতিহীন নামছে বৃষ্টি অজানায় মনের পরশে শিহরণ সৃষ্টি! সু-প্রভাতে হোক না সবার শুভ দৃষ্টি এই তো প্রকৃতি ও জীবনের কৃষ্টি! বৃষ্টিজল মোহেনী প্রণয়ে বড্ড বেশি মন উৎফুল্ল ভুলে যায় চলাকালীন সময়ের তৃষ্টি তৃষিত হ্নদয়ের গহীনে বাজে আনন্দের বানষ্টি ভেঙ্গে যায় চার দেয়ালের বেষ্টি আজ আমি হয়ে উঠি কৈশোরের ছেলেটি ঝুম ঝুম বৃষ্টির আওযাজে ভাললাগা সৃষ্টি ভোরের শিশির, দুরের আগলা বাতাসে! হারিয়ে যাই সেই ক্যানভাস নীল খামের চিঠি অবাক করা বৃষ্টি, জ্বলের শীতলতায় নিঃশব্দ ভ্রণকুটি। পাল তুলে দেব যাব অচেনা সৈকতে আজ এসেছে সকালের প্রথম বৃষ্টি।

আরো পড়ুন

আসছে অমর একুশে বইমেলা ২০২৩ আরজু আরা’র কাব্যগ্রন্থ: পথের ধূলো বইয়ের নাম: পথের ধূলো বইয়ের ধরন: কাব্যগ্রন্থ লেখক: আরজু আরা প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। সম্পাদনায়: আবুল খায়ের। প্রচ্ছদ: আল নোমান ISBN No: 978-984-96667-৫-২ প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash

আরো পড়ুন