লেখনী বিকৃতি ফয়জুর রহমান । ২০/১/২০২৩ লন্ডন। নরম উচ্চারণে গরম শব্দগুলো জ্বলে দেশলাইএর কাটির মত । শুকা লংকাতে গরম তেলের ফোঁড়ন ডাল ডালনাতে আস্বাদিত । ভাবের বিষম খেয়ে রুদ্ধকর নিঃশ্বাস লেখনীতে মেলেছে প্রশাখা । মেঘের ছবিতে উড়ছে আলোর অকাল বৃষ্টিতে হাবুডুবু পাখা । যতই বলবে তুমি লেখনীর শব্দগুলো ভুগছে ভাষা হীন’তায় । বুকে নিয়ে অবহেলা রক্তাক্ত বর্ণমালা ইচ্ছের অভিধান নির্ভরসায় । কবির নিজস্ব আবেগে লিখবে কবিতা নিরত আবেগে প্রকৃতি । জেনেছি এখন ছন্দের কবি পরমানন্দে চলছে লেখনী বিকৃতি । গ্রুপের চাটুকারি কবিতাও গান তুঙ্গে ক্ষোদনে সিঁধেল চোর । চোরাই ছন্দ চোরাই কবিতা ও গানে মাতৃভাষায় এসেছে নিষ্ঠুর । বিশ্বে এমন…
Author: প্রতিবিম্ব প্রকাশ
হঠাৎ বৃষ্টি আহমেদ এটিএম ফারুক। মাঘের বিষণ্ণ দুপুরে হঠাৎ বৃষ্টি বৃষ্টির মাঝে সতেজ প্রকৃতিতে আবার রোদের হাসি সত্যি ভীষণ অবাক করে লাস্যময় হাসি তখনও মেঘলা আকাশ, অথচ ফাঁকে রোদের কৌতুক! নিশ্চয়ই অবাক করা! ঘরের ভেতরে আমি নিবিষ্ট কবিতা পাঠে ঝুম ঝুম ঝুর ঝুর কিছু আওয়াজ কানে বাজে এক মহিয়ষী রমণী গরম চা হাতে দিয়ে দরজা খুলে বললো এ-ই কবি! অবাক করা বৃষ্টি! আবার রোদও, দেখো…। দৌড়ে গিয়ে বারান্দায় বৃষ্টির দিকে দৃষ্টি তখনো তিনি ঝরছেন, রোদও হাসছেন, আকাশ নীরব, নীরব নিস্তব্ধ প্রকৃতিও। গাছের একটি পাতাও নড়েনি, এক নীরব স্নান, জলকেলি! নিশীথে একান্তে প্রিয়ার উষ্ণ সান্নিধ্যে যেমতি বসন্ত হূল ফোটায় তেমনি নীরব…
এক মিমির গল্প সৈয়দা রোখসানা বেগম পাইলট গোষণা দিলেন সিট বেল্ট বেঁধে নিন ও মোবাইল ফোন অফ করে নিন I আমি সবসময়ই বোর্ডিং পাস নিয়ে প্লেনে বসার আগেই ফোন অফ করে দেই I কারণ জানা নেই , অনুভূতি কাজ করেনা তখন দেশ থেকে ফেরার সময় I দেখলাম পাশের মেয়েটি বেল্ট নিয়ে টানাটানি করছে, বললাম লাগিয়ে দেবো ? -হুম লাগিয়ে দিয়ে সোজা হয়ে বসলাম I প্লেন টেকঅফ করবে কিন্তু মেয়েটি ফোন অফ করছেনা ভিডিওতে কাকে যেনো প্লেন এর ভিতর দেখাচ্ছে আর ভগ্নহৃদয়ে অঝোরে কাঁদছে ! একটু পরপর অন করছে আর কথা বলছে I বললাম পাইলট ফোন বন্ধ করতে বলেছে I বুঝলো…
নিয়োগ বিজ্ঞপ্তি: 1) অপারেটর: ম্যাগাজিন ও বইয়ের মেকআপ সেটিং জানা দক্ষ অপারেটর প্রয়োজন। বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষ। 2) প্রোব রিডার: ম্যাগাজিন ও বইয়ের বানান সংশোধনে অভিজ্ঞতাসম্পন্ন Probe Reader প্রয়োজন। বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষ। ____________________________________ সরাসরি যোগাযোগ করতে পারেন: প্রতিবিম্ব প্রকাশ: ফোন : 01715363079 ইমেইল: khair.hrm@gmail.com বাড়ি 01, সড়ক 14/বি, সেক্টর 4, উত্তরা মডেল টাউন, ঢাকা।
কথার কথকতা –মাইন উদ্দিন আহমেদ, আমেরিকা। মৃত্যুকে এতো বীভৎস ও ভীতিকর করে চিত্রায়িত করে মানব সমাজে সবচেয়ে ভয়ংকর একটা অনুভূতি সৃষ্টির প্রচেষ্টা কবে শুরু হয়েছিলো তা আমরা জানিনা তবে এই ভীতির তীব্রতা আমরা মরার আগেই টের পয়ে যাই। তাই ভীতি ক্রমশঃ বাড়তেই থাকে। আপনি পৃথিবীতে কখন এসেছেন তা আপনি জানেননা আর কখন এখান থেকে চলে যাবেন তাও আপনি জানেন না– এ কথাগুলো সবাই জানে। জীবদ্দশায় ভালো কাজ করলে পরজীবনে পুরস্কার আছে আর খারপ কাজ করলে শাস্তি আছে এটাও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানে। মানব জাতির মধ্যে প্রচলিত সব ধর্মই কল্যাণের কথা বলে, অন্যায় করতে মানা করে। ইহকাল ও পরকালের বিষয়টিও…
আসছে… একুশে বই মেলা ২০২৩ আরিয়ান সিদ্দিক’র উপন্যাস: ভাগ্যের লীলাখেলা বইয়ের ধরন : উপন্যাস বইয়ের নাম: ভাগ্যের লীলাখেলা লেখক: আরিয়ান সিদ্দিক প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৩ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: আল নোমান আইএসবিএন: 978-984-97334-7-8 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
বরেণ্য সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক মাইন উদ্দিন আহমেদ আমাদের মাঝে আর নেই: বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি এশিয়ান এজের সাবেক এডিটর মাইন উদ্দিন আহমেদ গত ১লা জানুয়ারিতে ২০২৩ এ আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে…. রাজেউন। আমেরিকার মনিজা রহমান এর ফেইসবুক স্টেটাস থেকে জানতে পারলাম: আমাদের ‘সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপে’র সম্মানিত উপদেষ্টা, কালের প্রতিবিম্ব ম্যাগাজিন এবং প্রতিবিম্ব প্রকাশ অনলাইন-এর সম্মানিত উপদেষ্টা, সাংবাদিক ও কবি মাইন উদ্দিন আহমেদ না ফেরার দেশে! উল্লেখ্য, ০১ জানুয়ারি ২০২২ রোববার দিবাগত রাত ১১টা ২৯ মিনিটে নিউইয়র্কের জ্যামাইকা মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ( ৬৯ বছর বয়সে ) শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।…
শীতের রাতে তসলিমা হাসান মাঘের শীতে দিচ্ছে ছোবল এমন কেন ডাক? মাঘের শীতে বাঘ যে কাঁপে প্রবাদ আছে তার!! শীতের হাওয়া এমন হাওয়া লাগছে বেশি বেশি ঠান্ডা! রাতের বেলায় শীতের দিনে বাড়ছে তার প্রচন্ডতা!! কেউ বা পরছে কোর্ট প্যান্ট কেউ বা গায়ের শীতের চাদরে, বস্তিতে যারা বাস করে তাদের অবস্থা কেমন? হয়তো ছেঁড়া কাথা মুড়িয়ে পরে আছে– তাদের ছোট ছেলেটা। হয়তো কেহ একখানা কম্বল দিয়েছিলো সেটা আছে জড়িয়ে – নাহতো রাস্তার পাশে আগুন জ্বলিয়ে শীত হরনে নিচ্ছে সেক? দেশবাসী যখন লেপ মুড়িয়ে ঘুমে আছে অচেতন — গরিব দারিদ্ররা ব্যাকুল শীত তাড়ানো তরে, আগুন জ্বলিলে গা করছে তারা গরম। কোন শিশু…
নিন্দিত প্রিয়তম মোহাম্মদ আবদুল কাইয়ুম পরদেশী মেঘ গেছে উড়ে সেই যে কবে বহু দূরে সাদা আর কালোর বিভেদ যেনো দেয়াল জুড়ে। মিছে খোঁজা সোনাপুর সুখ সে তো কোন সমুদ্দুর, ভালো আর মন্দ চিরকাল দ্বন্দ্ব হবে কি আর ভোর ভেঙ্গে দিয়ে আড়মোড় কাটবে কি আঁধারের ঘোর? পৌষালীবায় কাঁপুনি ধরায় দুষ্টহনু আড়ে আড়ে চায়, অবলীলায় অপকর্ম করে যায় সজ্জনের ছত্রছায়ায়। কে রোখে অবোধে সাধ্য কি তায় কলির জামানায়! গল্প কথায় বলে যায় বিমূর্তপ্রতীক মুখোশে সভ্যতায়, হাজারো জন অপরাধ করে এমন উপরের বদান্যতায়, কাজীর গরু কিতাবেই গোয়ালে নাই কারণ অজানায়। শক্তের ভক্ত নরমের যম চলে হরদম পাবে কি ক্ষম? পালাবে কোথায় ঠাণ্ডাবেড়ীতে বাঁধবে…
জখম সামিরা খাতুন পাশা একটা পাশ বুকের হয়েছে জখম ছিড়ে ছিড়ে গেছে মনের কোণ, বিরহ বিধুর যাতন মুছিয়া ভরাট করিবে কোন জন? জখমের গভীরতায় ডুবে ডুবে যাই ভেসে যাই সীমাহীন রক্তক্ষরণের স্রোতে। হাজার সেলাইয়ে ঢাকে না জখম মোছে না সে দাগ কোন স্তুতে। বিনি সুতায় যে আত্মার বাঁধন রচিত রঙিন ফুলে। ছিড়ে গেছে তার, কেটে গেছে সুর বেসুরো গান বাজে হৃদয় বীণে। ভেঙে যায় স্বপন রেখে যায় সাধ মালা ছিড়ে ঝরে একটি ফুলে। সহোদর অভাব ঘুচিবে না আর যে ক্ষত রচিল আত্ম মূলে। কেমনে বোঝাই জখমিত হৃদয় তোমার বিরহ মোর কাব্য গানে, নিয়তির পরম এই অবেলায় আকুলিত বেদন বাজে প্রাণে…
