সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কাৱ ২০২২ প্রাপ্তিতে ধন্যবাদ বাংলা একাডেমি: জসিম মল্লিক ১ গতকাল বইমেলার সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমি পরিচালিত সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কাৱ ২০২২ প্রদান করা হয়। মার্কিন লেখক ক্যারোলিন রাইট এবং আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। সাহিত্যে সামগ্রিক অবদানেৱ স্বীকৃতিস্বরূপ এই পুরস্কাৱ প্রদান করা হয়। এই স্বীকৃতি আমার জন্য বিরাট বড় ঘটনা। আমি শৈশবকাল থেকে শুধু লেখকই হতে চেয়েছি। অনেক টানাপোড়েন আর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমার বেড়ে উঠা জীবন। না খেয়ে সেই পয়সা দিয়ে পত্রিকা কিনেছি, এনভেলাপ কিনেছি পত্রিকায় লেখা পাঠানোর জন্য। বড় বড় লেখকদের বই পড়ে সবসময় ভাবতাম কিভাবে মানুষ লেখে! কিভাবে চরিত্রগুলো হাসে, কাঁদে, জীবন্ত হয়ে…
Author: প্রতিবিম্ব প্রকাশ
এক কাল বৈশাখীর ঝড়ে যুথিকা বড়ুয়া প্রবাসী জীবনে শত ব্যস্ততার মধ্যেও প্রত্যেক বছর পূজা-পার্বন কিংবা কোনো আনন্দ উৎসবের দিন ঘনিয়ে এলেই দেশের টানে মনটা কেমন আনচান করে ওঠে। বিশেষ করে বাংলা নববর্ষ। তখন মুহূর্তে ছুটে চলে যায়, কৈশোরের আনন্দ-কোলাহল মুখরিত হাজার মায়া ঘেরা সবুজ শ্যামল বাংলার মুখ আমাদের সেই নিশ্চিন্তপুর গ্রামে। চকিতে প্রতিবিম্বের মতো মনের আয়নায় ভেসে ওঠে, উষার প্রথম প্রহরের তরুণ সূর্যের কাঁচাসোনা রোদমাখা দিগন্ত বিস্তৃত বিশাল গাঢ় সবুজ মাঠ। কোথাও কচুরীপানাভরা পুকুর, খাল-বিল, নালা-নর্দমা আর ছোট্ট ছোট্ট জলাশয়। যেখানে বর্ষার জল জমে ঝাঁকে ঝাঁকে ব্যাঙাচি আর শোলমাছের পোনারা কিলবিল করতো। আমরা সঙ্গী-সাথিরা সবাই দলবেঁধে হৈ-হুল্লোড় করতে করতে নেমে…
লাল পাহাড়ির দ্যাশে যা’র সুর স্রষ্টা সুভাষ চক্রবর্তী’র প্রয়াণ: বাংলা ভাষাভাষি মানুষের কাছে বহুল শ্রোতাপ্রিয় লোক গান ‘লাল পাহাড়ির দ্যাশে যা’। এই গানের সুরকার ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের বাঁকুড়ার সুভাষ চক্রবর্তী। শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন তার পুত্র অপর্ণ চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কলকাতায় মারা গেছেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী। তার বয়স হয়েছিল ৭১ বছর। অর্পণ জানান, লিভার সিরোসিসের সমস্যায় ভুগছিলেন তার বাবা। ক্য়ানসারের একদম শেষ পর্যায়ে ছিলেন। শুরুতে অ্যাপোলো, এবং পরবর্তীতে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন। গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন ‘মরক পরবে’র…
ভারতের জনপ্রিয় সাহিত্য পত্রিকা কবিতীর্থ-এর রেজাউদ্দিন স্টালিন সংখ্যা প্রকাশ অনুষ্ঠান: পশ্চিমবঙ্গের বিখ্যাত সাহিত্যপত্র উৎপল ভট্টাচার্য প্রতিষ্ঠিত -কবিতীর্থ কবি রেজাউদ্দিন স্টালিন মূল্যায়ন সংখ্যা প্রকাশ করেছে।প্রতিবিম্ব প্রকাশ ও মনন সাহিত্য পরিষদের উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৫ টায় কাঁটাবন মোড়, নিউ এলিফ্যান্ট রোডস্থ কবিতা ক্যাফে মিলনায়তনে কবিতীর্থ সাহিত্যপত্রের প্রকাশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বর্তমান -কবিতীর্থ সম্পাদক অমলকুমার মন্ডল কথা বলেন। প্রধান অতিথি ছিলেন কবি জাহিদুল হক। সভাপতিত্ব করেন কবি কবীর হোসেন তাপস। সম্মানিত অতিথি ছিলেন – ড. মাহবুব হাসান, ড. বিশ্বজিৎ ঘোষ, কবি জাহাঙ্গীর ফিরোজ,জনাব হারুন উর রশীদ, কবি জাহিদ হায়দার, কবি সৌমিত বসু, কবি আসলাম সানি, কবি শাহীন চৌধুরী, কবি…
বরেণ্য কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান-এর চোখের মণি উপন্যাসের পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত: গতকাল ২২-০২-২৩ বুধবার বিকেল ৪টায়, কাঁটাবন মোড়, ঢাকার কবিতা ক্যাফে-তে অনুষ্ঠিত হয়েছে প্রকাশনী সংস্থা “প্রতিবিম্ব প্রকাশ থেকে প্রকাশিত বরেণ্য কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান-এর চোখের মণি উপন্যাসের পাঠ উন্মোচন অনুষ্ঠান: এতে উপস্থিত ছিলেন: ১) বরেণ্য কবি আল মুজাহিদী (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা), ২) বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত, সাবেক পরিচালক: নজরুল ইনস্টিটিউট), ৩) কবি মাহমুদুল হাসান নিজামী (একশো ১৪০টি বইয়ের রচয়িতা) ৪) কবি ড. মাহফুজুর রহমান, প্রফেসর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৫) বিশিষ্ট সংগীত শিল্পী, রুক্সী আহমেদ, বিভাগীয় প্রধান (ইংরেজি), সরকারি লালমাটিয়া কলেজ। ৬) কবি এ…
প্রতিবিম্ব প্রকাশ লেখক সম্মাননা ২০২৩ প্রদান অনুষ্ঠান: গতকাল ২২-০২-২৩ বুধবার বিকেল ৪টায়, কাঁটাবন মোড়, ঢাকার কবিতা ক্যাফে-তে অনুষ্ঠিত হয়েছে প্রকাশনী সংস্থা “প্রতিবিম্ব প্রকাশ লেখক সম্মাননা ২০২৩”। এতে উপস্থিত ছিলেন: ১) বরেণ্য কবি আল মুজাহিদী (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা), ২) বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত, সাবেক পরিচালক: নজরুল ইনস্টিটিউট), ৩) কবি মাহমুদুল হাসান নিজামী (একশো ১৪০টি বইয়ের রচয়িতা) ৪) কবি ড. মাহফুজুর রহমান, প্রফেসর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৫) বিশিষ্ট সংগীত শিল্পী, রুক্সী আহমেদ, বিভাগীয় প্রধান (ইংরেজি), সরকারি লালমাটিয়া কলেজ। ৬) কবি এ টি এম ফারুক আহমেদ, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার। ৭) ভারতের কবিতীর্থ পত্রিকার সম্পাদক অমল কুমার মন্ডল, ৮)…
কবি কাজী জহিরুল ইসলামকে “পিস রান টর্চ বিয়ারিং অ্যাওয়ার্ড” প্রদান: ১৯ ফেব্রুয়ারি রোববার বিকেলে নিউইয়র্কের জুইশ সেন্টারে বাঙালি কবি কাজী জহিরুল ইসলামকে “পিস রান টর্চ বিয়ারিং অ্যাওয়ার্ড” প্রদান করা নিয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। আধ্যাত্মিক গুরু শ্রী চিন্ময়ের নামে গঠিত শ্রী চিন্ময় ওয়াননেস সেন্টার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এই পুরস্কার প্রদান করে থাকে। কবিতার মধ্য দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কবি কাজী জহিরুল ইসলামকে এই পুরস্কার প্রদান করা হয়। ইতোপূর্বে অলম্পিকে ৯টি সোনার মেডেল বিজয়ী কার্ল লুইস, আর্চবিশপ ডেসমন্ড টুটু, ইউনেস্কোর ৩৫ তম প্রেসিডেন্ড ড. ডেভিড হেম্পটন, বিলি জিন কিং, টিমোর লেসেতের প্রধানমন্ত্রী ড. মারি আল কিতিরি,…
আসছে… অমর একুশে বইমেলা-২০২৩ অস্ট্রেলিয়া প্রবাসী কবি আরমান হোসেন ভূঁইয়া’র কাব্যগ্রন্থ: ইচ্ছেগুলো বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: ইচ্ছেগুলো লেখক: আরমান হোসেন ভূঁইয়া প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৩ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: চারু পিন্টু আইএসবিএন: 978-984-97591-3-3 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
রোদনও ভরা এ বসন্ত আমার দিলারা হাফিজ কখনো পলাশ আর কখনো শিমুল গ্রীবা উঁচু করে হাঁটে এইবেলা,গাছ থেকে গাছে গাদাফুল নেহাইয়েত পত্রবাহক,ফাগুন হাওয়ায় অবিশ্বাস্য রূপময় প্রেমে তার নৈঃশব্দ জাগে ঝুমকো লতায় বাজে তবু তানপুরা, কোকিলেরা কাছে ডাকে সুরাময় সুরে… ওহ্—বসন্ত আমার! ১লা ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ
প্রতিবিম্ব প্রকাশ লেখক সম্মাননা -২০২৩ প্রদান ও ‘চোখের মণি’ এর পাঠ উন্মোচন: সুধী আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রকাশনী সংস্থা ‘প্রতিবিম্ব প্রকাশ’ এর উদ্যোগে আগামী ২২শে ফেব্রুয়ারি ২০২৩ বুধবার বিকাল ৩টায় কাঁটাবনমোড়, নিউ এলিফ্যান্ট রোডস্থ কবিতা ক্যাফে মিলনায়তনে ‘প্রতিবিম্ব প্রকাশ লেখক সম্মাননা ২০২৩’ প্রদান করা হবে। এছাড়াও সাড়া জাগানো উপন্যাস বরেণ্য কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসানের ‘চোখের মণি’ এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যজন। আপনার সবান্ধব উপস্থিতি আশা করি। বিনীত, আবুল খায়ের কবি ও কলামিস্ট প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ সম্পাদক: কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন) প্রতিষ্ঠাতা/সভাপতি: সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ। cell: 01715363079 ____________________________ নোট: প্রতিবিম্ব প্রকাশের…
