আশা নিরাশা মোহাম্মদ আবদুল কাইয়ুম ফেরারী মন হরেক রকম দুঃখ ফেরি করে বেড়ায় বাসনা কামনা মনেতে অজানা অভিমানে লুকায়। হৃদগহীনে কারো জীবন ভাবনাতে অভাগা নাই, সবাই যার আপনজন স্বজন বন্ধু পরানের ভাই। শুভ কামনায় মনোমন্দিরে নাই যে এতটুকু ঠাঁই , মরীচিকা মায়া সবকায়া সুখ করে পালাই পালাই। বুঝা দায় আদতে কি চাওয়া উচিত বৈভবে কি চায়? সত্যিটা সত্যিতে বিলক্ষণ নাই তবুও নিয়মিত হারায়, যা চায় তা চাইলে কি পায় আনমনে বারোমাসি গায়! লাল নীল,সাদা কালো কষ্টের পসরা বিষাদে অবসাদে ভীষণ খরায় ভুগছে যৌবনেপোড়ামন অতুল প্রসাদে। মৌচোর লুটেছে যুবতীফুলের মধু আলোয়াঘেরা ভুবনে কচি ডগারমত বাড়ন্ত স্বর্গের হাতছানি মনোহরা স্বপণে। বেলাজ বিদগ্ধ…
Author: প্রতিবিম্ব প্রকাশ
তুমি মানুষ তুমি নারী। সুরমা খন্দকার। তোমার মূলত: হতে হবে কি তুমিও তা জানো না। তারপর তোমাকে আস্তে আস্তে জানিয়ে দেয়া হয়, তুমি হবে মাটি। তুমি হবে শক্তি সম্পন্ন উর্বর। কেবল সোনা ফলাতে শক্তিধর। বাঁচার অধিকার তোমার দিয়েছে কেউ। সম্মান নিতে হয় তোমার কেড়ে। নিতান্ত ভালো না লাগলে তোমায় আকার তোমার বদলাতে চায় ভেঙেচুরে। তোমার জন্য ভক্তি হবে, উক্তি হবে, লোক দেখানো স্ট্যাটাস হবে তবু তোমার আত্মরক্ষায় তোমায় কুস্তিগীর হতে হবে। তুমি বাগানের ফুল হবে, তোমার সুগন্ধ নেবে,তোমায় দেখে আপ্লুত হবে,মাতাল হবে, তারপর বলবে তুমি ঢেকে রাখো তোমার সংবেদনশীলতায় লক করো,গেইট দাও তুলে। নারী তুমি মানুষ হয়ে জন্মেছো যুদ্ধের ময়দানে।…
শ্যামের বাঁশি নাজনীন আহমেদ আমার নামটি ধরে ডাকে বাঁশি মানেনা সে দিবা নিশি। তার বাঁশির সুরে হইযে পাগল মন যে আমার হয় উদাসী ! সেযে বাজায় নিঠুর বাঁশি মন থাকেনা ঘরে বসি। ব্যাকুল হয়ে যায় ছুটে মন নিজেই গলায় পরি ফাঁসি ! তার বাঁকা চোখের চাহনীতে কাঁপে বুকের মাঝখানেতে আমি তখন যাই হারিয়ে তার প্রেমের যমুনাতে। উতাল পাতাল ঢেউয়ের তোড়ে আমায় সে যে নিঃস্ব করে ঘুমের ঘোরে স্বপ্ন দেখি শ্যাম বুঝি ঐ গেলো ফিরে! মন যে আমার রয়না ঘরে রাই’য়ের এ মন যায় যে উড়ে। জাত কুল মান সবই গেলো চোঁখ থেকেও অন্ধ হলো। ছল করে জল আনতে তাই যখন…
কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন); ঈদুল ফিতর (বিশেষ সংখ্যা); লেখা আহ্বান: আসছে,,,,, দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয় শিল্প-সাহিত্যের কাগজ, সাজানো হয়েছে নান্দনিক কিছু বিভাগ নিয়ে: নিয়মিত বিভাগসমূহ : কবিতা, প্রবন্ধ/নিবন্ধ, ভ্রমণ কাহিনি, ছোট গল্প, ছড়া, শিশুতোষ ছড়া-কবিতা/গল্প/অংকন, নারী জগৎ, প্রবাস জীবন, রম্য, ধর্ম ও দর্শন, ইতিহাস ও ঐতিহ্য ইত্যাদি। আপনার সেরা লেখাটি পাঠিয়ে দিতে পারেন আমাদের নিচের ঠিকানায়। লেখা পাঠানোর শেষ তারিখ: ০৫ এপ্রিল ২০২৩ ____________________________ নিয়মিত লেখক: আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, মুহম্মদ নূরুল হুদা, আসলাম সানী, রেজাউদ্দিন স্টালিন, হুমায়ূন কবীর ঢালী, তসলিমা হাসান, ইমরোজ সোহেল, রেজাউল করিম মুকুল’সহ আরো অনেকে। আপনিও আপনার সেরা লেখাটি (অপ্রকাশিত) পাঠাতে পারেন। খেয়াল রাখতে হবে (লেখার শুরুতে):- লেখার…
তিন নম্বর বিপথ সংকেত শেখর সিরাজ। আমি এখন তিন নম্বর বিপথ সংকেতের উপর দিয়ে যাচ্ছি। আসন্নবর্তী ঝড়ের জন্য আমার নেই কোনো পূর্ব প্রস্তুতি। খাদ্য তহবিলে নেই কোনো জাতীয়তাবাদী ভলান্টিয়ার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধারে নেই কোনো ফায়ার বিগ্রেড, সংস্কৃতি কর্মী, প্রগতিশীল নেতা। কবি, সাংবাদিক, বুদ্ধিজীবি সকলের মুখ শিয়ালের কাছে অগ্রীম বন্ধক রাখা। ভোট বানিজ্যে বিপন্ন সংস্কৃতি, নৃতাত্বিক পরিচয়, স্বাধীনতা। প্রিয় স্বদেশ, প্রিয় সংঘামিত্রা তোমার চিঠিতে ট্রেনের হুইশেল বাজানোর বদলে সাইরেন বাজিয়ে ছিলাম। জলের তোরণ আমার নাক অবধি ডুবে গেছে। আমার শ্বাস নেওয়ার মতো দম এখন বিপদসীমা অতিক্রম করছে। জলের তোরণে আমার সলিল সমাধি হওয়ার মানে বোঝো? তলিয়ে যাবে আমার লিখিত সভ্যতার স্মারক,…
টিকবে তো কপালে তৃণা করালি বহু বছর ধরে জমে থাকা পাহাড়ের চূড়ার বরফ সঠিক উত্তাপে গলে। একাগ্র চিত্তে চাইলে অবাস্তব মনোকামনাও কখনও কখনও বাস্তবে ফলে। বেশ কিছু চোখ আবার বিনিদ্র রজনীর গল্প বলে। মাঝে মাঝে নিভতে বসা প্রদীপও ইন্ধন পেলে আবার জ্বলে। কে জানে প্রেমিক মন চুরি করে কোন কৌশলে? আজকাল নাকি প্রেমের নামে সস্তা গল্প চলে? এহেন যুগে যোগ্য প্রেমিক পেলে মন প্রমাদ গোনে, টিকবে তো কপালে? টিকবে তো কপালে?
‘মুখে বাংলা ভাষা আর বুকে বাংলাদেশ আছে’ পাঞ্জেরী আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৩ এ ভূষিত: পাঞ্জেরী আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৩ পেয়েছেন তারিক সুজাত এবং আনজীর লিটন। পাঞ্জেরী ছোটকাকু শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন গল্প-উপন্যাস ক্যাটাগরিতে ‘গল্পগুলো মজার’ বইয়ের জন্য আনিসুল হক; শিশুসাহিত্যে ‘মুখে বাংলা ভাষা আর বুকে বাংলাদেশ আছে’ বইয়ের জন্য আসলাম সানী; মুক্তিযুদ্ধে ‘নতুন সূর্য’ বইয়ের জন্য আহসান হাবীব এবং প্রকাশনা বিভাগে শ্রেষ্ঠ প্রকাশনী হিসেবে ‘সেবা প্রকাশনী’। আজকে ০৫-০২-২০২৩ রবিবার, চ্যানেল আই কার্যালয়ের ষ্টুডিওতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
স্বেচ্ছা নির্বাসনে শেখর সিরাজ। আমি কিছু কিছু বিষয়ে খুব শুচিবায়ুগ্রস্ত আত্মকেন্দ্রিক, স্বার্থপর। আমি চাই না আমার খুব বেশি টাকা- পয়সা হোক। বেশি টাকা হলে ভয় থাকে পতন হওয়ার, উত্থান-পতনের ভয় নেই আমার, আমি সমতলের মানুষ। উপরে উঠতে উঠতে কিছু মানুষকে আমি বড় গাছের মগডালের শকুন হতে দেখেছি। মানুষ থেকে কিংবদন্তি শকুন হওয়া পীড়াদায়ক। তাই আমি কোন মরণোত্তর বীমাপত্রে দস্তখত করি নাই। চেক বইয়ের পাতায় নমিনি ছিল না কোন উত্তরাধিকার। সঞ্চয়পত্র ছিল না সরকারের সাথে দেশ বিক্রির কোন গোপন আতাঁত। নিরপেক্ষ তর্জনী আঙ্গুলে আমার ছিল না ভাগ্য বদলের কোন অষ্টধাতু। আমি অবাঞ্ছিত ঘোষণা করেছি, মেষ শাবকের দল, পরিত্যক্ত সূর্য দীঘল বাড়ি।…
আবার যদি দেখা হয় তসলিমা হাসান কখনো যদি আবার দেখা হয় রেল স্টেশনে অথবা চলন্ত ট্রেনে তাহলে কি না দেখার অজুহাতে চশমার ফাঁকে পত্রিকার পাতায় চোখ বুলিয়ে নিজেকে লুকাবে? নাকি ইউটিউব বা ফেসবুকের গভীরে মগ্ন হয়ে অভিমানে নিজেকে আড়াল করবে! নাকি আবেগের অনুভতিগুলোকে উপেক্ষা করে অশ্রু সিক্ত নয়নে অপলক দৃষ্টিতে নতুন কিছু আবিস্কার করে দীর্ঘ দিনের সঞ্চিত কথাগুলো একে একে বলে যাবে শেষ গন্তব্য পর্যন্ত! যদি অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয় সমুদ্রের সৈকতে — তবে কি দু’হাত বাড়িয়ে দিয়ে বলবে প্রিয়া এসো মোর বুকে, একটু বসো পাশে। আর আমি তোমার সান্নিধ্যের স্বাদ উপভোগ করে দেখবো নীলাকাশ, সমুদ্রের ঊর্মিমালার খেলা। গাঁথবো হাজারো কথার…
তুমিহীন শহর। সুরমা খন্দকার। তোমাকে পাওয়ার তৃষ্ণা আমায় আর উদভ্রান্ত করে না। বুকের সীমানায় তোমার আর দখলদারি নেই। তোমাকে ছুঁতে পারার কোনো গ্লানি আর কাতর করে না আমায়। তোমাকে বলার জন্য আর কোনো কথা নেই। কাউকে জিজ্ঞেস করি না। ঠিকানা খুঁজি না তোমার। শব্দদের আমি বুঝিয়ে বলেছি তারা আর তোমায় নিয়ে লুকোচুরি খেলে না। এলোমেলো অক্ষরে রাখে না খাতার পাতায়। হঠাৎ কোনো মোচড় হয় না বুকের ভিতর। ভুল করে কাউকেও ডাকি না তোমায় ভেবে। সকালে উঠে ভাবি না আর আজকের দিন শুভ হোক। রোজ ভাবি এ শহর ছেড়ে, এ পৃথিবী ছেড়ে গেলে হয়তো আমার একটা তুমিহীন শহর হবে।।
