রচনাটা উল্টো। ।। সুরমা খন্দকার ।। উপসংহারে ছিল তোমার সব করিতকর্ম। হঠাৎ সেদিন উঠলো ফুটে দেয়াল জুড়ে তোমার চিত্রকর্ম। যেমন চিনতাম তেমন নয়, বাতলে দিলে উল্টো পথ। আমি ভাবতাম– কেমন কণ্টকাকীর্ণ তোমার রাস্তা সংস্কারহীন বিশাল মরুপথ। তুমি পাড়ি দাও একাকী। ভাবতাম– এ বিরূপ বিশ্বটিতে আমি কতখানি অযোগ্য অধিবাসী। তুমি দিলে তাই কিভাবে এড়াই এ ভালবাসার ফাঁসি? অতঃপর সুচনাটাই কেন এত রঙিন খেপামি করলে ভাবিয়েছিল অনেক বেশি!!
Author: প্রতিবিম্ব প্রকাশ
শুক্রবার (১০ মার্চ) এ উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ও ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল যৌথভাবে এ সম্মাননা দেয়। আলোকিত নারী সম্মাননা-২০২২ পেয়েছেন যারা- মুক্তিযুদ্ধ ও নারী আন্দোলনে আইভী রহমান (মরণোত্তর), কথাসাহিত্যে সেলিনা হোসেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আরমা দত্ত, সম্পাদনায় ও নারী অধিকার বাস্তবায়নে দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, ফোক সংগীতে সংসদ সদস্য মমতাজ বেগম, নারী উদ্যোক্তা ও…
অগ্রগতি, নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও অসহায় নারীদের স্বাবলম্বী করার জন্য কাজ করা আলিফ গ্রুপের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগি লুৎফুন নেসা ইসলাম বলেন, “সমাজ ও পরিবারকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নারীদের অবদান অসীম। সমাজের সর্বস্তর থেকে নারীদের এ অবদানের স্বীকৃতি আসতে থাকলে তার সুফল পরিবার ও সমাজই সবার আগে পাবে।” “নারীর জাগরণ, ক্ষমতায়ন ও কর্মপরিবেশ সৃষ্টিতে বর্তমান সরকার ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে।” তিনি শিক্ষা ও সমাজসেবায় আজীবন সম্মাননা পেয়ে আনন্দিত লুৎফুন নেসা ইসলাম আরো বলেন, এখন পর্যন্ত আমি যা কাজ করেছি সে কাজগুলোর উপর ভিত্তি করে একজন নারী হিসেবে মার্চ মাসে এমন সম্মান জানিয়েছে, সম্মাননা দিয়েছে এর জন্য আয়োজকদের…
এখানে দাঁড়াবেন না ।। শেখর সিরাজ ।। আমি বলেছি, বারবার বলেছি, এখানে দাঁড়াবেন না, দাঁড়াবেন না, এখানে দাঁড়ালে আপনিও হয়ে যাবেন অশরীরী প্রেতাত্মা। এখানে দাঁড়ালে কেউ লোকালয়ে ফিরে না, জীবন বাজি রাখবেন না, জীবন অষ্টধাতুর মতো মহা মূল্যবান সম্পদ। নষ্ট ডিম আর নষ্ট বীজের মতো এইখানে দাঁড়ালে নষ্ট হবে জীবন। নষ্ট হবে বিশুদ্ধ বাতাস, পাখিদের অভয়ারণ্য। আপনি চিনেন না পতিতা-পল্লীর পবিত্র মাটি, আপনি চিনেন না মদ ও মদিরার নেশা। এখানে দাঁড়ালে আপনার স্ত্রী ও সন্তানের নিদ্রাহীন আতংকে নষ্ট হবে আরামপ্রিয় রাতের ঘুম। স্কুল পলাতক সুবোধ বালকের মতো পালিয়ে রেডলাইট এরিয়াতে দাঁড়াবেন না, বসাবেন না নেশা ভাং জুয়ার আসর। এখানে দাঁড়িয়ে…
প্রশ্ন জাহানারা বুলা। আমার কোনো প্রেম নেই আদতে একটা শূন্যতা অনুভূত হয় থেকে থেকে এই শূন্যতাকেই প্রেমের মত উপলব্ধি করি আমি প্রেম কি তবে শূন্য হৃদয়? কখনো চোখের কোণ উছলে জল আসে গড়িয়ে পড়ে গাল বেয়ে গলায় তখনো ঠিক নিজেকে প্রেমিক মনে হয় মনে হয় কে যেন কোথায় চলে গেছে কার কাছে প্রেম কি অবিশ্বাস আর কান্না, হারিয়ে ফেলার উৎকন্ঠা? মোবাইলটা হাতে নিয়ে বারবার ম্যাসেঞ্জারে চলে যাই কার খবর বা আমাকে বার্তা লিখলো কি না বলে কার অপেক্ষায় উচ্চকিয়ে থাকি প্রেম কি অপেক্ষা? আমি হয়তো প্রেমেই আছি- শূন্য শূন্য, অপেক্ষা আর উৎকন্ঠা অবিশ্বাসের এই যে দোদুল্যমান পেন্ডুলাম এই দোলাচল প্রেম…
তুমি আমার সূর্য জেবুন নাহার তুমি আমার সূর্য হবে, সূর্য? সোনার আলোয় ভরিয়ে দিবে হাড় কাঁপানো শীতে কুঁচকে যাওয়া শরীরে উষ্ণতা দিবে ঝকঝকে রোদ হয়ে আমার পিপাসা মিটাবে আজন্ম পিপাসা তুমি আমার সূর্য হবে, সূর্য? সমস্ত মেঘ ধুয়ে দিয়ে পুলকিত করবে? তুমি আমার সূর্য হবে, সূর্য?
নারী সৈয়দা রোখসানা বেগম আমি নারী, আমি অপ্সরী, আমি পেটে ধরি ও লালন করি পুরুষ ও নারী ! যৌবনে পুরুষ প্রেমে পরে নারীর, সঙ্গিনী করে বাসা বাঁধে, সে বাসাকে ঘর করে তুলে নারী, জন্ম দেয় তার সন্তান, জলাঞ্জলি দিয়ে তাঁর অবস্থান I সেই পুরুষের সন্তানের মা, আমি নারী , সেই পুরুষের মা , সেও নারী, নারী তুমি দেবী, তুমি অনন্যা, তুমি অপ্সরী I ________________ বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা মার্চ ৮/২০২৩
অভিনন্দন আবদুল আউয়াল মিন্টু ভাই: শিক্ষার কোনো বয়স নেই। জ্ঞানার্জনের তীব্র আকাঙ্খা, ধৈর্য্য, চেষ্টা থাকলে বয়স যে বড় বাধা নয়, তার উৎকৃষ্ট দৃষ্টান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। ৭৩ বছর বয়সী দেশের শীর্ষস্থানীয় এই ব্যবসায়ী ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ল’তে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। শুক্রবার (২০ জানুয়ারি) আমাদের সময় ডটকমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ২০১৭ সালের মে মাসে ইউনিভার্সিটি অব লন্ডনে আইনে মাস্টার্সের ডিপ্লোমা কোর্সে ভর্তি হন। এরপর মোট চারটি কোর্সে ৫৩, ৬১, ৬২ ও ৬৪ মার্কস পেয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। তবে এর আগেও তিনি…
নারী দিবসের স্বরূপ তসলিমা হাসান ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে বিশ্বব্যাপী। এই উপলক্ষে পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চারিত এবং আলোচিত হচ্ছে এই বিশেষ দিনটির তাৎপর্য ও প্রয়োজনীয়তা। মূলত ফেমিনিজম-এর চেতনা থেকেই নারী দিবস প্রতিপালনের আবশ্যকীয়তা অনুভূত হয়। নারীর প্রাপ্য সম্মান, যোগ্যতার মূল্যায়ন ও সমঅধিকার সুনিশ্চিত করার বিষয়ে সমাজের সকল স্তরে সচেতনতা সৃষ্টি এই দিবসের মূল লক্ষ্য। দীর্ঘদিন বিষয়টি আলোচনায় থাকলেও বাস্তব চিত্র বিশ্লেষণ করে দেখা যায় যে , নারীর সকল অধিকার আদায় করার বিষয়টি এখনো খুব বেশি মসৃণ হয়নি। নারীর অধিকার সর্বপ্রথম প্রতিষ্ঠিত হতে হবে তার পরিবারে । একজন কন্যা সন্তানের পরিপূর্ণ…
অনেকটা শাটল ট্রেনের মত লাজু চৌধুরী এক সাথে অনেকটা পথ হেঁটেছি দুজনেই ক্লান্ত হয়ে পড়েছি। ইচ্ছে ছিলো অনেক কিছু বলার বসন্ত হঠাৎ করেই পেড়িয়ে গেলো। ইচ্ছে এই বসন্তে ওর জন্য একটা কবিতা লিখবো – মাঝে মাঝে আমার প্রিয়া বলে — কবিতা লিখে কি হবে? দুঃখের সাথে যুদ্ধ করতে করতে তুমি ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত। বেঁচে থাকার জন্য একটা আশ্রয়তো চাই। কবিতা যদি তোমার বেঁচে থাকার আশ্রয় হয়– তাহলে তুমি কবিতা লিখো। আমার প্রিয়ার চোখ সুন্দর ওর হাসির শব্দে আমার কবিতা লেখার শব্দ জন্ম নেয়। ওর সান্নিধ্যে নিরাপত্তা পাই। ওর কথায় মনে দাগ কাটেনা, কারন ও আমাকে ভালোবাসে। ও চোখের দিকে তাকালে…
