Author: প্রতিবিম্ব প্রকাশ

জানার আছে অনেক কিছু, অস্কার নিয়ে যত তথ্য: বিনোদনজগতে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস। ১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল অস্কারের ৯৫তম আসর। সেরা চলচ্চিত্রসহ সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতে বাজিমাত করেছে ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট পরিচালিত এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস। প্রতিবেশী দেশ ভারতও প্রথমবারের মতো পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছে। একটি নয়, দুটি অস্কার বাগিয়ে নিয়েছে তারা। সেরা তথ্যচিত্র বিভাগে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’ ও সেরা অরিজিনাল গান বিভাগে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’। এ ছাড়া উপস্থাপনায় ছিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। চলুন অস্কার–সম্পর্কিত আরও…

আরো পড়ুন

‘নারী’ মহুয়া বাবর ব্যস্ত নগরীর এক অপরাহ্নে হাঁটছি ফুটপাথ ধরে, হঠাৎ করে হোঁচট খেলাম ঝরা পাতাদের আসরে। পায়ে নয়, যেন মনের গহীনে লেগেছে সেই হোঁচট! ভাবছো এই পাতাদের মতো তোমারও পড়ন্ত বিকাল! তাই বলে কি এতো সহজেই ছেড়ে দেবে হাল? কে আর কবে তোমার যোগ্যতার মর্যাদা দিতে পেরেছে, তাই প্রাপ্তি নয়, গ্লানির বোঝা বয়েই করতে হবে মহাসমুদ্র জয়! ঘুনেধরা সমাজটাকে এবার বদলানোর দিন এলো, কতোকাল শাড়ি গহনায় নিজেকে সন্তুষ্ট রাখবে বলো? দিবসে কি আর এসে যায়, মেঘে মেঘে বেলা যদিও যায়। কে আর কতোটাই বদলাতে পেরেছে এই অবেলায়। বেগম রোকেয়া, সুফিয়া কামাল হতে না পারো মাদাম মেরি কুরি হতে না-ই…

আরো পড়ুন

তুমি আমাকে ডেকেছিলে লাজু চৌধুরী অনেকটা পথ পেরিয়ে অনেকগুলো সেকেন্ড মিনিট ঘণ্টা অতিক্রম করে তোমার দরজার পাশে এসে দাঁড়িয়েছি। আমি তোমাকে ছেড়ে দিয়ে অনেকটা ডুব দিয়েছিলাম। শৈশব কৈশোর যৌবন, জীবনের সমস্ত আয়োজন তোমাকে ঘিরে সব কিছু নির্দ্বিধায় আমি আমার জীবনের উল্টো পথে হেঁটেছি শুধু তুমি ভালো রাখবো বলে। এক সাথে দু জোড়া পা, পায়ে পা মিলিয়ে জীবনের অনেকটা পথ হেঁটেছি। তোমাকে একটি নবজাতক শিশুর কান্না শুনিয়েছি তোমার হাতের আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছি। বাবা বলে ডাকতে শিখেছে —- ভাষাহীন পৃথিবী নয় একটি পরিপূর্ণ পৃথিবী দেখিয়েছি। হঠাৎ অনুভব করলাম আমার ভিতরে কে যেন নির্জনে কংক্রিটের নিবাস গড়ে তুলছে। আমার হৃদয়ের উর্বর জমিতে…

আরো পড়ুন

অসীম কৃতজ্ঞতা তোমায়। ।। সুরমা খন্দকার।। অশরীরী চৈতন্য, এতটা প্রসন্ন চিৎকার, নিরব প্রতাপ, গর্জন! ভালোবাসা ছাড়া কে পারে এই নিগুঢ় অগ্নিতে অন্দরে পোড়াতে? পংতিমালায় তোমার শব্দ যে একাকীত্ব দিয়েছিল আমায়। যা জেট বিমানের গতিবেগে নিঃস্ব করেছিল বার বার। যে ক্রন্দন পুষে উঠেছিল বুকে শূন্যতার বন্দরে। যা বয়ে চলে প্রথম প্রেমানুভূতির নহরে। ভিতরে যে আগুন পোড়ে, গহীনে যে নহর বয়ে, আলোর কি ভীষণ বন্যা হয়! তাতে প্রতিস্থাপন করেছি তোমার প্রেম। অসীম কৃতজ্ঞতা তোমায়। ভালবাসা এমনই সবটুকু সব নিয়ে নিঃস্ব করে তারপর চলে যায় অজানার পথে। দু’এক মুহূর্ত রোদ্র আভা হৃদয়ের নীলাভ আকাশে অসীম বেদনা বিছিয়ে রেখে চলে মহারথে।।

আরো পড়ুন

বিমান বাহিনীর কর্মকর্তা কবির হোসেন এবং বিএএফ শাহীন কলেজের চট্টগ্রাম এর সিনিয়র শিক্ষক রেহেনা পারভীন এর জান্নাত শেল্টার হোম পরিদর্শন ও অনুদান প্রদান: চট্রগ্রাম থেকে জানাচ্ছেন: জেবুন্নেছা সুইটি। গতকালকে জান্নাত শেল্টার হোমে অতিথি হয়ে এসেছেন বিমান বাহিনীর কর্মকর্তা কবির ভাই এবং বিএএফ শাহীন কলেজের চট্টগ্রাম এর সিনিয়র শিক্ষক রেহেনা পারভীন আপা সঙ্গে ঢাকা ইউনিভার্সিটি তে পড়ুয়া এই দম্পতির মেয়ে। বিকালে আমরা সেল্টার হোমের বাচ্চাদের নিয়ে চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে গেলাম, বাচ্চাদের ঈদের পোশাক কেনাকাটা করার জন্য। ডোনার হয়ে এসেছেন কবির ভাইয়ের পরিবার। বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে কোনোভাবে কাপড় মিলাতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে গেল, হানিমুন ব্রান্ডের মালিক ভাইয়ের কথা। উঁকি দিয়ে…

আরো পড়ুন

শুধু তোমারি জন্য ।। কিশোয়ার জাহান ।। আমি তোমার কবিতার ছন্দ হবো যদি হও তুমি প্রেমের কবি। তোমার রঙিন তুলির মাধুরীতে আমি হবো ফ্রেমবন্দী ছবি। যদি তুমি বরষার দিন হও আমি হবো শ্রাবণ বারিধারা, হও যদি তুমি ফাগুন বাতাস আমি হবো আগ্নিঝরা কৃষ্ণচূড়া। আমি হবো সাদা খন্ড মেঘ যদি তুমি হও নীলাকাশ। তুমি যদি হও পাহাড়ি ঝর্না আমি হবো নুড়ি পাথর। বয়ে চলা পানির অঝোর ধারায় রিনিঝিনি শব্দের ধ্বনি, তোমার নিরব মন পিঞ্জরে আমার সুপ্ত চঞ্চল বাণী। তুমি যদি হও সাগরের চোরাবালি আমি হবো নীল ঢেউয়ের গর্জন, তোমার গোপন বাসনায়, আমার কামনার হবে বিসর্জন।

আরো পড়ুন

বাস্তবতা যুথিকা বড়ুয়া ছদ্মবেশী মানুষগুলো বদলায় ক্ষণে ক্ষণে সুযোগ বুঝে আঘাত হানে কারণে অকারণে সারাদিন অবিশ্রান্ত ঘানি টানা যার কাজ কলুর বলদ হয়েও সে দূষিত করে আমাদের সুশীলসমাজ। কতজনের কত স্বপ্ন স্বপ্নই থেকে যায় কত নাম না জানা ফুল ফুটে মাটিতে ঝরে যায় না জানি কতজনের  হৃদয়ের কত গভীর ক্ষত বিক্ষত চিরকাল রয়ে যায় কত পথ এঁকে বেঁকে এসে থেমে যায় বাঁকে ইতিহাস কি তা কখনো মনে রাখে? বুকে ব্যথা চেপে মুখে হাসি রেখে যদি কখনো কারো সাথে হয় দুটো কথা যদি পায় মনের মতো একটা মানুষ বিলিন হয়ে যেতে পারে অন্তরের সকল মলিনতা। এইটুকুই তো চাওয়া! এর বাইরে যা…

আরো পড়ুন

এলোমেলো কাব্য ফারাহ্ শারমিন। এমন উদাসী হাওয়ার রাতগুলোতে আমার মনটা বড্ড উদাসী হয়ে রয়। সারা সন্ধ্যা জুড়ে রাতটাকে শীতল চাদরে মুড়ে রাখার গোপন অভিসন্ধির পর এক মায়াবী আবেশ যেন নেমে আসে তোমার আমার স্বপ্নিল পৃথিবীতে । রবীন্দ্রনাথই বরং এসময়টাতে একমাত্র ভরসা। ঠান্ডা বাতাসে পরান মেলে চোখ বুজে ঠাঁয় দাঁড়িয়ে থাকি বারান্দায়। ঘরময় ভেসে বেড়ায় রবি’র সুর। চোখজুড়ে নেমে আসে অব্যক্ত রাজ্যের অভিমান। খানখান হয়ে যায় দূর থেকে ভেসে আসা বিলাসী সাদা মেঘ। আকাশের এখানে ওখানে সাঁপটে থাকে অদ্ভুত এক মায়াবী নিকষ আলো, ভীষণ আদুরে, বড্ড কোমল। এই সময়টাতে নোনাজলের ধারার সাথে আমি যাবতীয় সমস্ত ব্যক্তিগত দুঃখগুলো ছুঁড়ে দেই বারান্দার গ্রিল…

আরো পড়ুন

আমার কাছেই থেকে যাস তৃণা করালী তুই হাওয়ার ছাঁচে তোর অবয়বের ছাপ রেখে যাস, তুই চলে গেলেও আসলে আমার কাছেই থেকে যাস। চূড়ান্ত কর্ম ব্যস্ততার দিনেও আমার মনের কোণে উঁকি দিয়ে নিজের উপস্থিতির সত্যতা যাচাই করে যাস। তুই চলে গেলেও আসলে আমার কাছেই থেকে যাস। তুই আসিস আমাকে নিজের রঙে রাঙাতে কিন্তু নিজেও কিছুটা আমার রঙে রেঙে যাস, তুই চলে গেলেও আসলে আমার কাছেই থেকে যাস। Kolkata/India

আরো পড়ুন

পাগল নাকি এটিএম ফারুক আহমেদ তারিখ: ১২.০৩.২০২৩ইং সুলতানা মিহিকে মিষ্টি সুরে কাছে ডেকে পাশে বসায় মাসুম। মিহি সুলতানা মিহি– এদিকে আস… কথা আছে… এরূপ মিহি ডাক আগেও মাসুমের কন্ঠে সে শুনেছে এবং যখনই অমন মহন্ত ডাক শুনে কাছে গেছে, তখনই দেখা গেছে একটা অনাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে কি দিয়েছেই মাসুম। এটা একটা ভীতিকর ডাক, তবুও পাকঘর ছেড়ে সে গিয়ে মাসুমের পাশেই বসে। আজ যদি একটা মিষ্টি ভাষণ দেয় মাসুম! মাসুম কিছু বলার আগেই সুলতানা বলে- ঐ তো বুঝেছি কেন এতো সোহাগের সুরে ডাকলে? সুলতানার মুখে বিরক্তির ছাপ লক্ষ্য করে মাসুম, তবুও মাসুম সংযত রাখে নিজকে। কি বলতে চাইলাম, আর ও…

আরো পড়ুন