বাংলা সাহিত্য পরিষদ টরন্টো, কানাডার শোক সভা: বিগত ২৮শে মে ২০২৩, রবিবার, সন্ধ্যায় কবি, লেখক ও কন্ঠশিল্পী যুথিকা বড়ুয়া’র স্মরণে বাংলা সাহিত্য পরিষদ, টরন্টো এক শোক সভার আয়োজন করে। বক্তাগণ বলেন- টরন্টোর অত্যন্ত জনপ্রিয় কন্ঠশিল্পী ছিলেন যুথিকা বড়ুয়া। গানের পাশাপাশি তিনি কবিতা এবং ছোটগল্প লিখেছেন বিভিন্ন পত্রিকায়। ঢাকা ও কলকাতায় বেশ জনপ্রিয় লেখক ছিলেন তিনি। বাংলাদেশের প্রথম সারির প্রকাশনী সংস্থা “প্রতিবিম্ব প্রকাশ” উত্তরা, ঢাকা থেকে প্রকাশিত হয় তাঁর গল্পের সংকলন, ‘নানান রঙের যাপিত জীবন’। যা বাংলা একাডেমি বইমেলা ২০২৩ এ প্রথম প্রকাশিত হয়। তিনি গত ১৮ই এপ্রিল কলকাতায় বাটানগর (বাবার বাড়িতে) বেড়াতে গিয়ে অকালে মৃত্যু বরণ করেন। অসম্ভব মেধাবী এই…
Author: প্রতিবিম্ব প্রকাশ
মাঝবয়সী ইন্সিডেন্ট সুরমা খন্দকার রিকশায় জড়াজড়ি করে বসে আছে অবন্তী আর অনির্বাণ। অবন্তীর ডান হাতটা অনির্বাণের বাম হাতের পিষ্টে কত বার চেপে ধরেছে। অনির্বাণের বয়স চল্লিশের কোঠায়। অবন্তীর বেয়াল্লিশ। রিকশায় বসে কত গল্পে ওরা দিশেহারা। অবন্তীকে কাছে পেলে অনির্বাণের কোনো দিকে খেয়াল থাকে না। অবন্তী বললো তুমি আমার জীবনে সেই পুরুষ যার কাছে থেকে ভালোবাসা বোঝবার আগে সম্মান কি জিনিস তা বুঝেছি। তোমার সাথে দেখা হবার পর ভেবেছিলাম আমি এক ভালো বন্ধু পেলাম যাকে সুখ দুঃখের কথা বলতে পারবো। যার কাছে আমাকে জমা রাখবো। চেনা মানুষকে ততটা ভয় যতটা একটা অচেনা মানুষকে বলা যায়। তোমাকে নিয়ে আর বেশি কিছু ভাবতে…
কাঠগোলাপের ফুল অমিয় ব্যানার্জী সুখ নেই আজ বসন্ত বাতাসে উত্তপ্ত রোদে পোড়া পাখিরা, ক্লান্তিতে উড়ে বেড়ায় আকাশে। প্রেমহীন বসন্ত আজ নির্লিপ্ত অরণ্য ধ্বংসের লীলায়- বসন্ত এলেও থেকেছে সুপ্ত। মানুষ শুধু বসন্তের সুখ চায় ধরে রাখতে পারে না কিছু, উতপ্ততার নিতে হবে দায়। বসন্তের স্মৃতি নিয়ে দিন কাটবে ফুটবে কাঠগোলাপের ফুল, বসন্তের ছোঁয়া পাবে কিভাবে। হয়ত এমন আসবে একদিন বসন্ত চিরদিন পথ হারাবে, প্রকৃতিতে থেকেই যাবে ঋণ।
চাল কুমড়ার মোরব্বা তানিয়া পারভীন তামান্না উপকরণঃ পাকা চালকুমড়া – ০১ কেজি পানি – ০১ লিটার চিনি – ১/২ কেজি ঘি – পরিমাণ মত ( কুমড়া ভাজার জন্য) এলাচ গুঁড়া – ১/২ চাঃ চাঃ ডিমের সাদা অংশ – ১ টা প্রণালীঃ প্রথমে কুমড়াগুলো কেটে পছন্দ মতো টুকরা করে নিতে হবে। এবার কাটা কুমড়া গুলো ভালো করে ধুয়ে খেজুরের কাটা / কাটা চামচ দিয়ে এমন ভাবে কাঁচাতে হবে যাতে হাতের তালুতে রেখে চাপ দিলে পানি বেরিয়ে যায়। এবার কাঁচানো কুমড়া গুলো কে পরিমাণ মত পানি দিয়ে ঢেকে বয়েল করতে হবে ২০/২৫ মিনিট উচ্চ তাপে। ৮০% বয়েল হবে। ফুল বয়েল হবে না।…
তোমার আধো কথায় থাকতে দাও হাসনাইন রাব্বী তোমার আধো আধো চরিত আমাকে আহত করে এমন চির সবুজের চাষ শরীল ময় তার কাদাজল বুনে চলে ফুলসেরাত এখানে পাখিগুলো বাসা বাঁধে ডানায় বিচ্ছ্বরিত কিরণে ভোর নামে তুমি নবমি হতে তুলে দাও আল্হাদ আমার পাজরে খেলা করে জোসনা প্লাবিত রাত তোমার কণ্ঠনালীর নরম আলোয় আমি অবজ্ঞা করিপরপারের হুর তোমার চলকি ঝলকি বিলায় নিত্য নুর তুমি আকাশ চারি নও ধরার শোভা বিলকুল তুমি আমার ধ্যান ভাঙা সারথি কীটের পায়ের পরাগরেনু তুমি আমায় জন্মদাও বারবার নসিহতে নয় আলোকের কারবারে তোমর জন্য এখনও খুঁজি শেফালি সময় বকুলের সর্বময়- কোনো কীর্তি নয় তুমি থাকলেই হয়ে যায় সব…
কবি সিদ্ধার্থ সিংহের তিনটি কবিতা: 01) আজ বাড়ি ফাঁকা ফোনে না পেয়ে শুধু মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ কল নয়, যেহেতু বলে রেখেছিলাম, আমাকে না পেলে একটা হোয়াটসঅ্যাপ বা ম্যাসেজ করে রেখো, তাই ও কী বলতে চাইছে জানার জন্য হোয়াটসঅ্যাপ খুলতেই দেখি ও লিখেছে, ‘আজ বাড়ি ফাঁকা’ সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম, মা কোথায়? ও বলল, মা পুরী বেড়াতে গেছে। আমি সব কাজ ফেলে মেট্রো ধরে দমদম সেখান থেকে টোটো ধরে নাগেরবাজার ওখান থেকে রিকশা নিয়ে ১০ নম্বর গলি যেতে যেতে বারবার ওর সঙ্গে কথা হচ্ছিল ফোনে রিকশা থেকে নেমে দেখি, গলির মুখে ও বললাম, চলো। ও বলল, কোথায়? আমি বললাম, কেন,…
হাঁটতে চাই হাতটা ধরে আয়েশা সিদ্দিকা হ্যাপি কোন এক সময় বলেছিলে তোমায় অনেক ভালো লাগে কথা যতোই বলি কেন জানি বলতে ইচ্ছে করে হাঁটতে চাই হাতটা ধরে। উত্তরে বলেছিলাম আমি পদে পদে পারবো না তোমার কখনো হাতটা আমি ধরতে। যদিও তখন থেকে মনে মনে অনেক ভালো লাগতো তোমাকে যা বুঝতে চাই নাই কখনো আমি নিজে। তুমি বলেছিলে বন্ধু হয়ে একটু থাক আমার পাশে আমি নিয়েছিলাম সেইদিন তোমার কথা মেনে। শেষ পর্যন্ত নিয়ে নিলে মনটা আমার ঠিক জয় করে আজ বলতে আমি বাধ্য ঠিক তোমার কথা মতো হাঁটতে চাই হাতটা ধরে।
তাসরীনা শিখা’র ভ্রমণ কাহিনি: ঘর বেঁধেছি নানা দেশে বইয়ের নাম: ঘর বেঁধেছি নানা দেশে বইয়ের ধরন : ভ্রমণ কাহিনি বইয়ের লেখক: তাসরীনা শিখা প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ : চারু পিন্টু আইএসবিএন: প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
জন্মদিনে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের শুভেচ্ছা বার্তা প্রদান: সাইফুল্লাহ মাহমুদ দুলাল (কবি ও সাংবাদিক) জন্ম: ৩০ মে ২০২৩ এক নজরে: “কবি ও সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্মদিন আজ (৩০ মে)। তিনি মূলত কবি হলেও শিল্প-সাহিত্যের সব শাখায় বিচরণ করছেন। তাঁর কবিতায় গ্রাম বাংলা থেকে শুরু করে নগরায়ন, নাগরিক জীবন, জীবনের জটিলতা, প্রেম, পরবাস, পরাবাস্তব প্রভৃতি প্রতিফলিত হয়েছে। বর্তমান বাংলা কবিতার মূলধারাকে তিনি শাণিত করছেন, বাঁক ও বিবর্তণে ভূমিকা রাখছেন। সব্যসাচী দুলাল সাহিত্য ও সাংবাদিকতায় অবদান রাখার জন্য তিনি দেশ-বিদেশে পুরস্কৃত হয়েছেন। দুলাল ছাত্রাবস্থায় দৈনিক ইত্তেফাকের মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতার জীবন শুরু করেন। ১৯৮০সালে সরকারি চাকরিতে যোগদান এবং ১৯৯৬-এ খালেদা জিয়ার…
বিদায় ঘণ্টা ছোটগল্প নূরুল ইসলাম নূরচান রৌদ্রোজ্জ্বল আকাশ। বিশাল আকাশ জুড়ে কোথাও একফোঁটা মেঘের বালাই ছিলো না।কিন্তু হঠাৎ করেই যেন কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশটা। প্রতিবেশীরা মোবাইল ফোনে আমির উদ্দিনের অসুস্থতার কথা জানিয়েছে দুই ছেলেকে। ছেলেদের একজন থাকেন ঢাকায় অন্যজন জেলা শহরে। তারা সরকারি চাকরি করেন। ভালো মানের চাকরি। বিয়ে করেছেন, দুজনেরই সন্তানাদি আছে। আমির উদ্দিন একজন খাঁটি কৃষক ছিলেন। জমিজমা তেমন একটা ছিল না। খুব সামান্য জমিজমা ছিল। নিজের জমির পাশাপাশি বর্গা চাষ করতেন এবং অন্যের জমিতে কামলা খেটে দুই ছেলেকে পড়াশোনা করিয়েছেন। গ্রামের বাড়িতে একটি ডেড়াঘরে বসবাস করেন আমির উদ্দিন ও তার স্ত্রী। ছেলেদের চাকরি হওয়ার পরপরই তারা…
