অমৃত সুধা অনিতা দাস চৈত্রের দহনে বুকের জমিন ফেটে চৌচির অনলে পুড়ে খাঁক বনভূমি, রেল লাইনের ধারে বসে কুকুরটার চিৎকার আকাশের ভেতর ফাটল, মৃত্যুর ক্ষুধা বাড়ছে অবিরত শোকগ্রস্ত প্রতিটি দিনের ছায়া বেয়ে, নামে অভিমানের কলো রাত্রি। সাপের মত হিম শীতল শরীর আর্তনাদের তীক্ষ্ণস্বর, ইতিহাসের সমগ্র বিষাদের রাজ্য গ্রাস করেছে ঝলমলে ভোরের সূর্য, যেন মহা অসুখের আগ্রাসন চিকিৎসার অতি প্রয়োজন, কিছুদূর হেঁটে গিয়ে দেখি জারুল বন আহা্ এইতো বাঁচার মন্ত্র, মহা ঔষধ। কুড়িয়ে নিলাম ভালো থাকার সুবাস তৃষ্ণার্ত আঁখির পল্লব মেলে বসন্তের ভাঁজে ভাঁজে নিলাম শাড়ির অঞ্চল মেলে তাহার দেয়া ফুলের রেনু। ঠোঁটের কারুতে নিলাম সুষে আকণ্ঠ ভরে পান করলাম প্রেম…
Author: প্রতিবিম্ব প্রকাশ
(আজ বিশ্ব পরিবেশ দিবস। আমার লেখা নিম্মোক্ত ছড়াটিও হতে পারে এর অংশবিশেষ)। গাছ দেয় ছায়া গোলাম নবী পান্না আঁচ করে দেখি না তো গাছ দেয় ছায়া সে ছায়ায় মিশে থাকে কি যে এক মায়া। শরীরটা জুড়াতেই এর জুড়ি নাই রোদ এলে ওর নিচে ছায়া খুঁজে পাই। ঝড় আর বাদলের ঝাপটাটা এলে গাছের বাধায় পড়ে প্রতিরোধ মেলে। অক্সিজেনও পাই এই গাছ থেকে যত্নটা করা চাই— তাই সবে একে। গাছ কাটা বাদ দিয়ে চারা লাগাবেন সকলের মাঝে এর সাড়া জাগাবেন। তবে হবে প্রকৃতি মায়া-ছায়া ঘেরা সুন্দর পরিবেশে দেশ হবে সেরা।
সত্যিকার প্রেমের গল্প আবুল খায়ের ১৫-১২-২০২২ আমার আকাশে তুমিই একমাত্র শুকতারা ভাবনার করিডোরে তাই ইচ্ছেরা বাঁধনহারা পৃথিবীর যতসব সুখ সকল আশার বাণী তুমি বিহনে অন্ধকারে হারায় তা জানি। অসময়ে বসন্তকে দিলাম মন থেকে যেদিন ছুটি তুমিও কেন গোধূলিতে হারালে খেয়ে লুটোপুটি হাজার তারের সুরের বীণা কেটে দিলে যখন আমিও তাই শক্ত করলাম আমার অবুঝমন। কত দিন কাটিয়েছি তোমার পথ চেয়ে চেয়ে সোনালি দিনের স্মৃতিগুলোকে সাথে পেয়ে হারিয়েছে দিন সময় অমলিন সুখ জলাঞ্জলি কত নির্ঘুম রাত হায়, কেটে গেছে প্রভাত শুকিয়ে গেছে ফুলেরমালা দেয়া হয়নি অঞ্জলি। এমনি করেই কেটে গেল এতগুলো বছর জীবন-যৌবন সব হারিয়ে প্রবীণেরই দোসর সময় কেন যায় যে…
জমিদার গিন্নীর এপিটাফ সাহানা সুলতানা গতকাল ঘুরে এলাম মোহিনী বসাক লেনের পুরোনো বাড়িটিতে, আদি জরাজীর্ণ জমিদার বাড়ি। পুরাতন, কালের সাক্ষী হয়ে আছে বয়সের ভারে মূহ্যমান। গলির মাথায় ঢুকতেই, কেউ একজন আড় চোখে দেখছিল আমায়, মুখে কিছু, না বললেও মনে হলো ওর চোখ কিছু বলছে, বলুক আমার কি! দোকানীগুলি আজ যেন সালাম দিতে ভুলে গেল, গেটে কড়া নাড়তেই একজন পথাচারী বলে উঠলো এখানে কেউ থাকে না, দেখছেন না- তালা ঝুলছে। ওহ্ হ্যা! সত্যিই তো একটি নয়, দুটি তালা দুইজন জমিদারের- দুটি, যেন একের বিপরীতে অন্যজনের প্রবেশাধিকার নিষেধ। হায়রে, বাড়িটির প্রাচীর বলে দেয় কত অবহেলা, নিযার্তন সহ্য করেছে গেল কমাস সবুজ শ্যাওলাগুলি…
কাকে খোঁজে বেড়ায় রাবেয়া আহমেদ চামেলী পৃথিবীটা এতে নিরব কেন? মনের যত চাওয়া পাওয়া সব যেন ফুরিয়ে গেছে। কিসের আশায় কিসের তরে, কষ্টটা যেন মন থেকে যায় ঝরে। চলে যাবার পর সব যেন মন থেকে যায় সরে। মনের গহিনে কাকে খুঁজবো বারে বারে এক অজানা নিরুদ্দেশের পথে যাবো ওইপারে। তখনই কি পাবো অনাবিল শান্তি? মনে হয়, তখনই অজনা চিন্তা মনে ঠাঁই হবে। আকাশ পানে চাহিয়া কেবলই ভেবে কর্ম জীবনে দিনপাত কত দিন চলবে। পথের পথিকের মতো শুধু খুঁজবো শান্তি কোথায়, শান্তি কোথায়? এসব প্রশ্নের উত্তর নিরুত্তর রে মিশে যাবে। মনটায় সারাক্ষণ এক অপেক্ষায় মনে রবে কি নীরবের মতো ঘুরপাক খাবে।…
ফেরদৌসের ডিওএইচএসের বাসায় রাত কাটালেন ঋতুপর্ণা: ঢাকায় এসে চিত্রনায়ক ফেরদৌসের ডিওএইচএসের বাসায় এক দিনের অতিথি হলেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। একটি অনুষ্ঠানে গতকাল শুক্রবার তিনি ঢাকায় আসেন। এসেই বন্ধু ফেরদৌসের বাসায় ওঠেন। নারায়ণগঞ্জ ক্লাবের ১৩০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন ঋতুপর্ণা। সেখানে অভিনেতা ফেরদৌসের সঙ্গে নাচে অংশ নিয়েছিলেন। এই অনুষ্ঠানে কল্কাতার গায়ক অনুপম রায়ও এসেছিলেন। এ প্রসঙ্গে ফেরদৌস গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন পর যেহেতু ঋতু ঢাকায় আসছে, তাই বললাম, বাইরে কোথাও থাকার দরকার নেই। একদিনের জন্য আমার বাড়ির অতিথি হিসেবে তাকে দাওয়াত দিই। সেও সানন্দে আমার দাওয়াত গ্রহণ করে। দুই বন্ধুর অনেকদিন পর চমৎকার একটা আড্ডাও হলো।’ ফেসবুকে…
জীবনস্বপ্ন আয়িশা ওয়াহিদ মানুষ কখনো ভালো থাকে না। চড়াই উতরাই নাকি জীবনেরই অংশ, হাজারও জীবনস্বপ্ন সূচনাতেই ধ্বংস। এই একটা জীবনে বহুকিছু হারায়, আবার না চাইতেই বহুকিছু পায়। মানুষ কখনো ভালো থাকে না। পুরো জীবনে কতকিছু বদলায়, জীবন সায়াহ্নে কেউ কেউ মৃতপ্রায়। দেখেছি কত স্বপ্নজীবন বুনতে, যাপিত জীবনে দুঃখ চায় না মানতে। মানুষ কখনো ভালো থাকেনা। কেঁদে পার করেছি কষ্টের দিনকতো, পার হয়েছে বেহিসেবি দিনরাত্রি যতো। পারবো না হিসাব করে গুনতে, আসেনি কেউ মায়ামনে দুঃখ শুনতে।
Bengali Community Celebrates New Year:1430 June 3 Adelaide/ Kuma Raj Subedi South Australian Bangladeshi Community Asso ciation ( SABCA) has celebrated Bangladeshi new year 1430 today in South Australia. South Australia’ s premier’s message reads, “ Bangla New Year is a time for loved ones and neighbours to to be together, celebrating the many blessings of life and looking ahead to brighter future.” He wished a safe celebration to culturally thriving Bengali community. In the program, organised at the Thebarton community hall , there was presence of leader of opposition – Liberal party leader of South Australia Hon. David Spiers…
She was a phantom of delight সে একজন অপার্থিব উচ্ছ্বাসের নাম (গীত ব্যালাড) মূল: William Wordsworth ভাষান্তর: রওশন হাসান সে যেন এক পরমানন্দের মায়ামূরতির নাম প্রথম যখন দেখেছি তাকে, এক জৌলুসে চমকিত হয়েছিলাম l সে এক অপার্থিব অভিলাষের ঝংকার যেন এক পলকের মূহুর্ত অলংকার | চোখ দুটো যেন গোধুলির বর্ণীল তারা সান্ধ্য আঁধার কেশে তার বাঁধনহারা l সে যেন প্রকৃতির সৌন্দর্যের অবাধ প্রতিচ্ছবি মে মাসের বসন্ত-ভোরের লালিমায় আঁকা ছবি l তার স্বভাবজাত হাস্যেজ্জ্বল ভঙ্গি আমায় নিত্য উজ্জীবিত করে, আমায় অনুসরন করে, প্রলুব্ধ করে, পথরোধ করে | আমি যখন তার অতি নিকটবর্তী হই রমনীয় সে, আমি স্বতঃপ্রণোদিত হই l প্রত্যহ সে…
তোমার জন্য শারমিনা ইয়াছমিন তোমার জন্য হঠাৎ হৃদয় কেঁপে কেঁপে ওঠে, অসীম শূন্যতা বিরাজমান স্নিগ্ধ মানসপটে। বুক ধুকপুক, হারিয়ে ফেলেছি সুখ ,কষ্ট হৃদয়লোকে, তিমির রাত জেগে দেখেছি ভোর নিষ্পলক দু’চোখে। বেদনা ফাঁকি দিয়ে কাটায় সময় ব্যস্ততায় বটে, অপ্রাপ্তির বেদনার জল উপচে পড়ে নয়নতারার তটে। তোমার অনুপস্থিতি আজ মনের স্বপ্নীল ছোট্ট ঘরে, অসহ্য ব্যথার যন্ত্রনায় শান্ত হৃদয় শুধু ছটফট করে। হৃদয় মাঝে জমা কথাগুচ্ছ হয়নি তো আজও বলা, আবেগীয় অনুভবে হাতে হাত রেখে হয়নি সমুদ্র পাড়ে চলা। অনেক স্বপ্ন ছিল কাটাবো সময় মধুময় জোছনায়, আচমকা দমকা হাওয়া ইতি টানে সুখ সীমানায়। ভাবনার আকাশে লাল নীল কষ্টগুলো লুটোপুটি খেলে, অতৃপ্তি হাহাকারে গুমরে…
