শুভ জন্মদিন বাংলাসাহিত্যের বরেণ্য কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন’র ৭৬তম জন্মদিবসে ফুলেল শুভেচ্ছা::: বাংলা একাডেমি পুরস্কার (১৯৮০) জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৯৯৭ একুশে পদক (২০০৯) স্বাধীনতা পদক (২০১৮) ড: মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক (১৯৬৯) আলাওল সাহিত্য পুরস্কার – ১৯৮১ ফিলিপস্ সাহিত্য পুরস্কার – ১৯৯৪ ভাষা ও সাহিত্যে একুশে পদক – ২০০৯ সাহিত্যে স্বাধীনতা পুরস্কার – ২০১৮ মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ শাখায় পঙ্খিরাজ থেকে প্রকাশিত অপেক্ষা গ্রন্থের জন্য পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার – ২০১৯ ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার – ২০১৮ সার্ক সাহিত্য পুরস্কার (২০১৫) সেলিনা হোসেন বাংলাদেশের একজন প্রথিতযশা কথাসাহিত্যিক, গবেষক এবং প্রাবন্ধিক। বেশ কয়েকটি উপন্যাস ও গল্পগ্রন্থ একাধিক…
Author: প্রতিবিম্ব প্রকাশ
আশার ছলনা — কামাল কাদের জীবনের চলার পথে কত কি ঘটে যায় ,আমরা কেউ আঁচ করতে পারিনা। কারণ আমাদের জীবনটা রহস্যময়। ইরফান এবং নাজমা এক আদর্শ দম্পতী। কলেজ জীবনে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। এক ছেলে এবং এক মেয়ে নিয়ে সুখের সংসার।দুজনেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের টিচার। ইরফান অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আর নাজমা হোম ইকোনোমিক্স এর শিক্ষীকা। মধ্যবিত্তের জীবন ,অন্য পাঁচজনের মতো দিন চলে যাচ্ছে। দেশ নব্য স্বাধীনতা লাভ করেছে ,তারই জোয়ারে দেশের তরুণ তরুনীরদের মাঝে বিদেশে যাওয়ার প্রবণতার হিড়িক পরে গেছে। এদের মধ্যে ইরফান এবং নাজমা ব্যতিক্রম রইলোনা। ভাবলো বিদেশে যেতে পারলে অন্ততপক্ষে ছেলে মেয়েদেরকে ভালো ভাবে ভরণ-পোষণ এবং উচ্চ মানের…
ভাল্লাগে না রহিমা আক্তার রীমা চারিদিকে হৃদয় পোড়া গন্ধ! তাম্র হৃদয়-সীসা হৃদয় কিংবা প্লাস্টিক হৃদয় কোন নির্দিষ্ট গন্ধ তো ভেসে আসে না বা পোড়া গন্ধের কোন আলাদা রূপ বা আকার নেই শুধু অনুভব করা যায়। কষ্টের অনুভূতির তীব্রতায় জ্বলছে চারিদিক কি অসহনীয় সে গন্ধ! কেউ প্রেম নিয়ে খেলা করে কেউ খেলতে-খেলতে প্রেমে পড়ে, পরিচয়-পরিণয় শেষে পরিস্থিতির মোকাবিলা না ভেবেই অন্ধ আবেগে শুরু হয় প্রণয়। সীসা-প্লাস্টিক কিংবা তামা পোড়ার গন্ধ আছে হৃদয় পোড়ারমুখীর গন্ধ চেহারায় ভেসে ওঠে চোখ-ঠোঁটে মলিনতা স্পষ্ট হয়ে যায়, কেউ বলে রোগে, কেউ বলে শোকে চেহারায় ভগ্নদশা। দোসরের পাল্লায় জীবনলব্ধ অভিজ্ঞতা দামাচাপা দেয়ার নেই কোন অবকাশ কলঙ্কের বোঝা…
কবি জেবুন নাহার’র দুইটি কবিতা: ১) একটা কবর একটা কবর, ভিতরে ক্ষয়ে যাওয়া হাড়। তোমার সারাটা শরীর ছিন্ন ভিন্ন খুলি , উপরে ঘাসের ছিটেফোঁটাও নেই, কিন্তু, আমার চোখ দেখতে পায়, তোমাকে সুশোভিত আচ্ছাদনে। বসে মিটিমিটি হাসছো পরম সুখে, দুনিয়ার তাপ, যন্ত্রনা,দাহ , কান্না কিছুই স্পর্শ করে না তোমাকে মানুষ বলে, কবরে সাপ, বিচ্ছু কঠিন আযাব_ আমি জানি না আমি জানি তুমি ভালো আছো। আর আমি পাগল পারা এপারে চোখে মুখে রাজ্যের যন্ত্রনা। বুদ্ধিহীন, এখানে ধাক্কা খাই, ছিটকে পড়ি, অপেক্ষা তোমার কাছে যাবার দেখা কি হবে আমাদের আবার হবে কি কবরে আরও একবার? ২) এখানে আকাশ নেই এখানে আকাশ নেই, সূর্যের…
কবি সাঈদা আজিজ চৌধুরী’র কাব্যগ্রন্থ: ভালোবাসার লাইব্রেরি বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: ভালোবাসার লাইব্রেরি লেখক: সাঈদা আজিজ চৌধুরী প্রকাশকাল: জুন ২০২৩ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: চারু পিন্টু আইএসবিএন: 978-984-97591-4-0 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
প্রেয়সী যুথিকার নয়নে “আমি কী হেরিলাম হৃদয় মেলে” সোনা কান্তি বড়ুয়া রূপসী যুথিকা বড়ুয়ার নয়নে আজ হেরিতেছি সুন্দর! অসীম সুন্দর আর অনন্তকে দেখতে পেলাম কি? নিজের কাছে নিজের বোঝা চাই, এত দেখার ভিড়ে, “আমি কী হেরিলাম হৃদয় মেলে”! প্রেয়সী যুথিকারেই যেন ভালোবাসিয়াছি , শত রূপে শত বার ! মনের ঘরে বসত করে যুথিকা বড়ুয়ার ভালোবাসা ! কবির ভাষায় , আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো যুথিকা বড়ুয়ার ভালোবাসা ।“ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে ? তোমরা যে বলো দিবস-রজনী‘ভালোবাসা ’ ‘ভালোবাসা’— সখী, ভালোবাসা কারে কয় ! সে কি কেবলই যাতনাময় । সে কি কেবলই চোখের…
আসছে… শিগগির কবি দীন মুহাম্মদ’র উপন্যাস: ভুলের মাশুল: বইয়ের ধরন: উপন্যাস বইয়ের নাম: ভুলের মাশুল লেখকের নাম: দীন মুহাম্মদ প্রকাশকাল: প্রথম প্রকাশ, জুলাই ১৯৯২ সংশোধিত, দ্বিতীয় প্রকাশ: জুন ২০২৩ প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ প্রচ্ছদ: এ কে লাডু আইএসবিএন: 978-984-97591-7-1 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
‘বিদ্যাবাড়ি’ সংগঠনের উদ্যোগে ‘বিশ্ব পরিবেশ দিবস’ ও গুণিজন সংবর্ধনার আয়োজন: গত ৫ জুন, রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় মাধবদীর পালকি কনভেনশন সেন্টারে বিদ্যাবাড়ি সংগঠনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান, পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আগত ৪জন গুণি ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. মনোজিৎ রায়, সহযোগী অধ্যাপক ড. পুষ্প বৈরাগ্য, বিন্দু ভারসাম্য শিল্পী ও জি বাংলা দাদাগিরির চ্যাম্পিয়ন ড. প্রিয়দর্শী মজুমদার এবং হিন্দি বিভাগের অধ্যাপক পায়েল মান্না। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট গ্রিনফিল্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ইসমাইল ভূইয়া, উদ্ভোধক ছিলেন মাধবদী ডিজিটাল কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ…
সদ্য প্রয়াত কবি ইকবাল হাসানকে স্মরণ করলেন বৃহত্তর টরন্টোবাসী: দেলওয়ার এলাহী জুন ৫, ২০২৩ টরন্টো প্রায় এক বছর রোগযন্ত্রণার পর প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক ইকবাল হাসান ২০২৩ সালের ১২ই এপ্রিল ইন্তেকাল করেন। ইকবাল হাসান যখন হাসপাতালে চিকিৎসাধীন, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বন্ধু-ভক্ত-স্বজন-শুভাকাঙ্ক্ষী সার্বক্ষণিক তার শরীরের সর্বশেষ খবর নিয়েছেন। বিশেষ করে বৃহত্তর টরন্টোয় অবস্থানরত ইকবাল হাসানের দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী, আত্মীয় তার শারীরিক অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। ১২ই এপ্রিল ইকবাল ভাইয়ের মৃত্যু হলে এই শহরের পক্ষ থেকে একটি স্মরণসভা করে কবিকে যথাযথ সম্মান ও স্মরণ করার জন্য আন্তরিকভাবে দায় অনুভব করেছিলেন তার কাছের বন্ধু, ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সমাজের নানাপেশার প্রতিনিধি। বিশেষ…
বিত্তের মহড়া সাঈদা আজিজ চৌধুরী বিত্তের চৌকষ মহড়ায় গা ভাসিয়ে বস্তুভোগে অন্তঃসারশূন্য ভবিতব্য। ভোরের চাঁদের মতো দৃষ্টি ক্ষয়, গোলকধাঁধাঁর শৃঙ্খল সর্বত্র। বিভাজনের নগরী অতিশয় দুঃখিত মানুষ যখন অভুক্ত। প্রতিযোগিতার পাঠশালা বৈভবের পানশালায় পায়চারি। নৈমিত্তিক স্বাচ্ছন্দ্য শহরের কষ্টস্রোত ভাষাহীন উপলব্ধি। বিভাজন ক্রমেই বর্ধিত আশা নিরাশার বাজেট প্রণীত। মূল্যস্ফীতির খোলা বাক্স নগরীর চোখে ধোঁয়াশা আলো। দ্রব্যমূল্যের সরব উপস্থিতি মধ্যবিত্তের নীরব কোলাহল। ক্ষুধা কাতর বহ্নি জ্বলে অভুক্ত উদরে হতেও পারে উদগীরণ। সূতা কাটা ঘুড়ি অরণ্য আঁধার দীর্ণ আঘাত বুনোস্রোতে নিশ্চিহ্ন। ঘূর্ণি বাতাস ক্ষিপ্ত দাবদহন বর্ষার পদধ্বনি শুনতে ব্যাকুল। মানবাত্মার মহার্ঘ্য মন্দির নিস্তব্ধ ধ্বংসস্তুপ নৈবেদ্যহীন। হৃদয় আঁধারে প্রেমবতীর মৃৎপাত্র আকাশ অন্তরীক্ষে কান্নার সিম্ফনি। অসংখ্য…
