ঘুষখোর আর সুদখোর
দেবদাস হালদার
ঘুষখোর আর সুদখোর কখনো
কারো প্রকৃত
কোনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী নয়;
পাত্তি যেথায় বেশি পায় সেথায়ই
তারা শত্রু
হলেও বন্ধুরূপে ঘাপটি মেরে রয়।
২০/১১/২৬ইং, শুক্রবার
সকাল: ১১:৪৪ মিনিট
ঢাকা, বাংলাদেশ।
মানুষ মাত্রই তার…
দেবদাস হালদার
মানুষ মাত্রই তার জৈবিক চাহিদার
কিছু অংশ অতি গোপনে
যেকোনো
সময় যেকোনো বয়সেই করে থাকে;
তবে আবার কোথাও কট খেলে তার
নেই নিস্তার
আমজনতা হঠাৎ করেই
উঠে ফুঁসে লুচ্চা বলে কেউবা ডাকে।
২০/১১/২৬ইং, শুক্রবার
দুপুর : ১২:২১মিনিট
ঢাকা, বাংলাদেশ।
জীবদ্দশায় কেহই কিন্তু…
দেবদাস হালদার
মানুষের এই জীবদ্দশায়
কেহই
কিন্তু পুরোপুরি সুখী নয়;
কোটিপতি হলেও তার
সুখের
ঘাটতি একটু হলেও রয়।
২০/১১/২৬ইং, শুক্রবার
দুপুর : ১২:২৬ মিনিট
ঢাকা,বাংলাদেশ।
গণ্ডমূর্খ ভণ্ড দাদু…
দেবদাস হালদার
আকাম কুকাম করতে যেয়ে কট
খেলেই সে সাফাই গায়,
“না না এইডা
আমি করি নাই,শয়তানেরই ধোঁকা!”
“আরে ও গণ্ডমূর্খ ভণ্ড দাদু?
নিজেকে যতই চালাক
ভাবো-ভেবো না তোমার
প্রতিবেশী আমজনতা বুদ্ধু বোকা?”
#২০/১১/২৬ইং, শুক্রবার
দুপুর : ১২:৩১ মিনিট
ঢাকা,বাংলাদেশ।

