মে দিবসের জাগরণ
তসলিমা হাসান
মে দিবস, মে দিবস—
শ্রমের মর্যাদা, অধিকারের
ফুলে ফুলে ভরে যায় মন
কোণে কোণে জাগে জয়ধ্বনি।
হাতের শ্রম, মনের জোর
বদলে দেয় ইতিহাসের ঘোর,
চাকা ঘোরে, ফসল ফলে
শ্রমিকের ঘামে স্বপ্ন মেলে।
শহরে শহরে, গ্রামে গ্রামে
কোণে কোণে জাগে এক নামে—
মে দিবস, শ্রমিক দিবস
অধিকারের জয়গান।
মুক্তির আলো, সমতার বাণী
নতুন দিনের সূর্য আনে জানি,
শ্রমের মর্যাদা, অধিকারের ।
মে দিবস, তোমারই জয় হোক ।
তোমার ঘামে ভিজেছে মাটি
তোমার শ্রমে গড়া এই জগৎ
তোমার হাতেই গড়বো ভবিষ্যত
মে দিবস, তোমারই জয় হোক।
টরেন্টো
১/৫/২৬

