২২ বার পড়া হয়েছে
আরও এক নতুন বৈশাখ
ড. প্রিয়াংকা নিয়োগী সনি
সূর্য নতুনভাবে সাজছে প্রকৃতি হাসছে,
হাসছে পথ ঘাট আশার বায়ু অন্তরে,
রোদেলা সকাল বলছে কথা স্ব জোরে।
আসবে নতুন কিছু নতুন প্রত্যয়ে।
রেখে যাবে মলিন স্মৃতি সময়ের ফাঁকে।
এক সন্ধ্যে নেমে আসে নতুন দিন বরণে,
হলুদ লাল সাদায় মোরা দিনটি রাখুক প্রবাহে।
নবনিযুক্ত সময়ে আরামের পালকে,
বৈশাখী বরণে নতুন আমেজে।
মুখে হাসি মনে হাসি চির বিরাজমানে,
পহেলা বৈশাখের পড়ন্ত বিকেলে,
উদীয়মান নিহারিকা জেগে ওঠে প্রাণে।
India

