২৫২ বার পড়া হয়েছে
রিক্তপ্রেম
মো. ওমর মোসা—
পিজ্জা বার্গারের যুগে,
বেলীফুলের মালা গুজে প্রণয় টিকানোর ফন্দি আঁটেন যে প্রেমিক।
তার প্রেমের মস্তিষ্ক উর্বর,
তবে অতি আধুনিতা পাশকাটিয়ে চলা প্রেমিকার সংসার কিছুটা সংশয়ের।
লেফাফাদুরস্ত অতীত প্রেমিকদের অতি উৎসাহী বর্ণনা
এতটুকু বিস্মিত করে না আমায়।
প্রেমিক উপাধিতে পথ চলার প্রতিযোগিতায় আমি বরাবরই পিছিয়ে পড়া সৈনিক।
এজন্যই কি!
আদমশুমারী মতে আমি কেবলি যান্ত্রিক মানুষ!
প্রেমিকের হাজিরা খাতায়— নাম উঠে না আমার।
যাপিত জীবন নিয়ে দাপিয়ে বেড়ায় নিদ্রাহীন,
শূন্যস্থান পূরণের দায় নিয়ে।

