Author: প্রতিবিম্ব প্রকাশ

শহীদজায়া, লেখক পান্না কায়সার আর নেই ১৯৯৬-২০০১ মেয়াদে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন তিনি। লেখক, গবেষক, শিশু সংগঠক,সাবেক সংসদ সদস্য, শহীদজায়া পান্না কায়সার মারা গেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা নয়ন রায় জানান। পান্না কায়সার ছিলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী। তিনি অভিনেত্রী শমী কায়সারের মা। ১৯৯৬-২০০১ মেয়াদে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন তিনি। শিশু কিশোরদের সংগঠন খেলাঘরের সঙ্গে আজীবন সক্রিয় ছিলেন পান্না কায়সার। ১৯৭৩ সাল থেকে ছিলেন প্রেসিডিয়াম সদস্য। আর ১৯৯০ সালে এ সংগঠনের চেয়ারম্যানের দায়িত্বে আসেন। খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক…

আরো পড়ুন

অভিশপ্ত ফরিদাইসমিন ডলি পূর্ণ অধিকার চাই কিন্তু কোটা খালি নাই স্বামীর ঘরে দাসী বাবার বাড়ি পরবাসী।। হায়রে আমি, এত কম দামি আমার জন্য পৃথিবীটা বড় অবিসপ্ত, আমার অনেক অনেক কিছু চাই, কিন্তু… যেখানেই হাত বাড়াই শুধু পাপের গন্ধ পাই। মন বলে হাত বাঁড়া, বিবেক বলে দ্বারা, চক্ষু বলে তাকা, ঈমান বলে বাকা, এই সত্য মিথ্যার মহা যুদ্ধে আমি অধম শেষ। বন্ধুত্বে মানা, প্রেমে হানা, পরকীয়ায় পাপ, নারী হয়ে জন্ম নেওয়া সেও অভিশাপ, তবে কি অপূর্ণতা, আমার ইতিকথা? অবশিষ্ট মায়ের সম্মান, তাতে ও মারে টান, যখন পদবী আমার শাশুড়ি, আপন ঘরে ফেরারি। হায়রে আমি, এত কম দামি?

আরো পড়ুন

বিশেষ প্রতিবেদক: খুলনা সাহিত্য পরিষদের সাহিত্য আসরে খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্বখ্যাত বৈজ্ঞানিক, সমাজ সেবক, আচার্য প্রফুল্লচন্দ্র রায়-এর ১৬২ তম জন্মবার্ষিকী পালিত: আজ ৩/৮/২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা শান্তিধাম মোড়ে খুলনা সাহিত্য পরিষদ এর সাপ্তাহিক সাহিত্য আসর আলহাজ্ব এড, আবদুল্লাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও কবি সৈয়দ আলী হাকিম এর সন্চালনায় আসরে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন গাঙচিল সমন্বয়ক ও গাঙচিল টিভির প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন। আসরের শুরুতে বিশিষ্ট শিক্ষাবিদ, বৈজ্ঞানিক, সমাজসেবক আচার্য প্রফুল্লচন্দ্র রায়-এর জীবন ও কর্মের উপর জ্ঞানমূলক আলোচনা করেন কবি সৈয়দ আলী হাকিম। কবিতা পাঠ করেন আজাদুল হক আজাদ, ইব্রাহিম মনির, ঐতিহ্য সংগ্রাহক ম ম হাসান, গোলাম রসুল খোকন,…

আরো পড়ুন

মৃত্যঞ্জয় ড: অশোকা রায় কফির আড্ডায় আজ সবাই আছে নেই মৃত্যুঞ্জয়। অবসরের পর আমরা সবাই কলকাতায়, দেশ- বিদেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে। কর্মজীবন আমাদের সাত বন্ধুর জোড়টা আলগা করেছিল। তবে চোখের দেখা না থাকলেও প্রাণের বাঁধন বজায় রেখেছিল ইন্টারনেট। সুতরাং বন্ধুত্বে ভাঁটা সেভাবে পড়ে নি। স্কাইপ বা ভিডিও কলে আমরা পরস্পরের মেদ-বাহুল্য ঘটার ঘটনা যেমন জানতে পারতাম,.. তা,অপরাধী বন্ধুর পক্ষ থেকে লোকানোর যতোই চেষ্টা করা হোক না কেন, আবার কারো ওজন দ্রুত কমলে সেটাও জানা থাকতো। জ্ঞান বরিষণের হাত থেকে রেহাই পেতে তার কাজের অজুহাতে ভিডিও ক্যামেরার সামনে থেকে পালানোর কথাটাও বাকিদের কাছে অজানা থাকতো না। সকলের নাড়িনক্ষত্র আমাদের প্রত্যেকের…

আরো পড়ুন

নিশাচর আমি তসলিমা হাসান নিশাচর আমার নাম। কিন্তুু আমি একা নই! ঐ যে আকাশ! মিটিমিটি তারা, চাঁদ, জোনাকিপোকা এরা সবাই আমার সাথী, এরা সবাই নিশাচর। তাহলে আমি একা কই! আমিতো সবার সাথে সবার মাঝে বেশ আছি। আধো আলো আঁধারে চাঁদ আমার সাথে মাঝে মাঝেই লুকোচুরি খেলছে, তারারা ক্ষণে ক্ষণে দলছুট হয়ে পড়ছে জোনাকিরা মিটমিট করে আলো দিচ্ছে। জানালার ফাঁকে আলো আঁধারের খেলা চলছে নিরন্তর। বাগান থেকে হাসনাহেনার মাতাল করা সুবাস ভেসে আসছে। আহ্! কি মিষ্টি মাঝে মাঝে দূর থেকে শেয়ালের হুক্কা হুয়া ডাক সত্যিই অসাধারণ লাগছে। কুকুরগুলোও ক্ষণে ক্ষণে ঘেউঘেউ করে উঠছে। নিশাচর হওয়ার না আলাদা একটা মজা আছে, সে…

আরো পড়ুন

মৃত্যু ফরিদাইসমিন ডলি মৃত্যু আমার দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষায়, মন চাইলে ই কি আর… অন্যায়ের সাথে আপোস মানা মায়। চাই তো মিথ্যার রাজত্ব করি কায়্যুম, ছলনার তুল তুলে বিছানায় মহা শান্তি তে ঘোমায়্যুম।। অনুভূতির সমুদ্র জলে করিতে চাই স্নান গভীর রাতে অঙ্গে মাখিবার সাধ জাগে হাসনাহেনার ঘ্রাণ। কিন্তু… মৃত্যু আমার দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষায়, মন চাইলে ই কি আর… অন্যায়ের সাথে আপোস মানা যায়? লোভ আমারে ডাকে এসো করি লুটপাট,, হিংসা আমারে জরিয়ে ধরে মিলায় হাতে হাত, চক্ষু দুখানা নেশার সমুদ্রে দিতে চায় ডোব অহংকার মাঝে মাঝে গর্জে উঠে খুব।। কিন্তু… মৃত্যু আমার দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষায়, মন চাইলে ই কি আর… অন্যায়ের…

আরো পড়ুন

টান রহিমা আক্তার লিলি আমাদের এ তিলোত্তমা ঢাকা শহরের শব্দ দূষণে অভ্যস্থ হয়ে যাওয়া লাবণ্যের শ্রবণ ইন্দ্রিয় দুটি অনেক দিন পর গ্রামের শুনসান পরিবেশে এসে ভাবছে-হায়! কী হলো আমার! বিকল হলাম নাকি! খুব যে শান্তি শান্তি লাগছে! এক্ষুনি মাথায় উপর দিয়ে যে পাখিটা উড়ে গেল লাবণ্য যেন তার বুকের ভেতরর শব্দটাও শুনতে পেল।ধান ক্ষেতের ভেতর যে পোকাটা ডেকে উঠলো একটু খেয়াল করলে হয়তো কী বলছে তাও শুনতে পেত।রিকশার হর্ণ বেলের আওয়াজটাও খুব একটা কুৎসিত মনে হচ্ছে না, বাতাসে ভেসে ভেসে কেমন মোলায়েম হয়ে উড়ে বেড়াচ্ছে। কিন্তু লাবণ্যের বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কেন যে সুমনের সাথে রাগ করে…

আরো পড়ুন

দ্রব্যমূল্য মুহাম্মদ মাসুম বিল্লাহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চলছে অবিরাম কারণ ছাড়াই সকল পণ্যের বাড়ছে দ্বিগুণ দাম। চালের দাম, ডালের দাম শাক সবজি তেল আঙ্গুর এবং আপেল কলা দু’শো টাকায় বেল। গ্যাসের দাম,পানির দাম বাড়ছে সকল পণ্য প্রশ্ন আমার পানির দাম বাড়লো কার জন্য? আদা রসুন আলু পিঁয়াজ নিত্য লাগে সবার ইচ্ছে মত বাড়ছে দেখো মাসের মধ্যে ক’বার। আটা ময়দা পটল মরিচ রড সিমেন্টে আগুন মজুদদারের কেবল থাকে চৈত্র নয় ফাগুন। ছোট্ট শিশু তার খাদ্যেও লাফিয়ে দাম বাড়ে হৃদয় মাঝে ভীষণ কষ্ট শুধাই বলো কারে ? ওষুধ কিনে নাভিশ্বাসে গুমরে গুমরে কাঁদে ডায়গনস্টিক সেন্টারে আজ পড়ছে মানুষ ফাঁদে। মজুদদারী ফটকাবাজি বন্ধ করে…

আরো পড়ুন

১) ধূসরতার ক্যানভাস ব্যাথাতুর মনে কান্না জমিলে খন্ডাব তারে হেসে, মাটির মানুষ একদিন ঠিক মাটিতেই যাবো মিশে। বিশ্বাস-মোহ, প্রেম-প্রীতি, দাহ থাকে সদা যার মনে, মোহময় ঘর বেঁধেছি নিয়ত সেই বোকা জীবনেরই সনে! বালির বাঁধে রোজ রোজ গড়ি রঙ্গিণ তাসের বাড়ি, চোখের সমুখে উড়ে যায় আজও চেনা সে কাকের সারি। কঙ্কালসার এ জীবন হেসে করে যায় উপহাস, মৃত প্রায় এই পৃথিবীর বুকে এ কেমন উল্লাস! ২) জীবনের মায়াজালে মৃত্যু রহস্যময় মৃত্যু, যতবারই তোমাকে কেন্দ্র করে কৌতুহলের বলয় রচনার প্রয়াস ব্যাক্ত করি ততধিক বার মোহময় পৃথিবীর সুরধ্বনি কি ভীষণ মুগ্ধতার সহিত আমাকে সম্মোহন করে! যতটা না গতিতে তোমার কাছে যেতে চাই তার…

আরো পড়ুন

বাঙালিরা জাগতে জানে – খান আখতার হোসেন মনে পড়ে একযুগ আগের কথা- বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আসরে উপস্থিত মাত্র চারজন। প্রধান অতিথি মাহবুব তালুকদার ক্ষুব্ধ হননি। কারণ ঢাকা সেদিন স্থবির ছিলো ধর্মঘটে। মনে পড়ে অর্ধযুগ আগের কথা – সংস্কৃতি কেন্দ্রে সোহেল রশীদ এডিএম মনির শাহীসবুর আর আমি ঘন্টা দেড়েক চাতকীর মত ছটফট করেছি। সাহিত্য তৃষ্ণায় আগমনী বার্তা শোনায়নি সেই আড্ডায়। কারন সেদিন বৈশাখী রঙে রাঙিয়ে ছিল শাহবাগ রমনা সোহরাওয়ার্দী উদ্যান এলাকা। লাল নীল হলুদ প্রেমময় ভাবনারা খিল এঁটে দিয়েছিলো সৃজনশীলতায়। মনে পড়ে আটাশে জুলাইয়ের মহা সমাবেশের কথা- রাজনৈতিক টানা পোড়েনে রাজধানী যখন স্থবির, মুখোমুখি অবস্থানে সাধারণ মানুষ ছিলেন আতঙ্কিত,…

আরো পড়ুন