০১) কিছু কথা কাকে বলবে ভদ্র! আর কাকে বলবে সরল! ভেতরটা যার মিথ্যে কালো ছলনায় ঘেরা জীবনটা যার গরল। মানুষ চেনা নয়তো সহজ খাঁটি মানুষ! এখন যেন বিরল। কথা দিয়ে কথা রাখি না, অন্যকে উপদেশ দেই নিজে মানি না পরকে বুঝাতে পারি নিজে বুঝি না। অন্যের টাকায় প্রাসাদ গড়ি, লোভ যে আমার অন্তর ভরি। কালো টাকা আছে কাড়ি কাড়ি, একেতে নই তুষ্ট তাই সঙ্গী অধিক নারী। কেনো নেই হুঁশ হচ্ছি বেহুঁশ, নিজ দোষে দুষ্ট পরিবেশ। আমার দোষেই পরিবার ও সমাজ নষ্ট, আমার গুণেই সুন্দর দেশ সৃষ্ট। আসুন তবে শপথ করি নিজকে শুদ্ধ ও সুন্দর করি আমার চারপাশ সুন্দর রাখি এবং…
Author: প্রতিবিম্ব প্রকাশ
শতাব্দীর চুম্বন সাঈদা আজিজ চৌধুরী পৃথিবীর অন্দরে নীলিমার বন্দরে কি বিস্ময়করভাবে বেঁচে আছি ! শতাব্দীর সিঁড়িপথে কার্নিশে পদযুগল, ধাপগুলো ধীর লয়ে হেঁটে চলেছি উদয়াস্তের কালান্তরে শিশিরের ঝরে পড়া, সোনালি সূর্য ঋতুর পাখিদের আসা যাওয়ার পথে পথে পাহাড়ের বুকে নিরোদপুঞ্জ বেঁচে আছি রক্ত জবার দোল খাওয়া পুষ্প রেণুকুঞ্জ বিদ্যুৎ তরঙ্গ খেলে অতৃপ্তির উষ্ণ সমুদ্র স্নান অখণ্ড আনন্দ মানবিক অস্তিত্ব মিশে আছে কাব্য অভ্যন্তর। নিশ্ছিদ্র অমানিশা ছিন্নভিন্ন করে জোনাকের গুঁড়ি গুঁড়ি আলোর পথ আরণ্য গন্ধ মাদকতা ছড়ানো জারুল হিজলের বন, সোনালি মহার্ঘ্য জলস্রোত। হেঁটে বেড়াই বিস্ময়ে সহস্র মানুষের মুছে যাওয়া ক্ষয়ে যাওয়া পদচিহ্নে মেঘের ওপারে সিঁড়ি সজীব সতেজ শৈল গিরি পথ ধরে…
ছাতার ফি। বিপ্লব মৈত্র ছোট বেলার বন্ধু আজাদ। মোটাসোটা গড়ন। খুব আনন্দ প্রিয় ছিল। ওর বাবা দাউদ তখন একটা বেসরকারি কলেজের পিয়ন। কলেজটা আমাদের উপজেলা সেমি শহরে। অল্প বেতন।পায়ে হেটে ছয় মাইল পথ যায় ও আসে।তিনিও বেঁটে, মোটা গড়নের। চাচা বেশ জোরে হাঁটতে পারতেন। হাঁটার সময় ভূরি টা বেশ সুন্দর দুলতো। বছর পাঁচেক হলো চাচা গত হয়েছেন। ছোট বেলার অনেক স্মৃতি আছে তার সাথে। তিনি আমার বাবার ছাত্র ছিলেন।সে হিসাবে আমাকে একটু বেশিই আদর করতো। চাচা রোজ একটা পুরাতন ছাতি (শত ছিদ্র) মাথায় দিয়ে কলেজে যেতেন। দূর থেকে মনে হতো একটা ছাতাই যেন সামনের দিকে এগিয়ে চলেছে। একদিন দেখি চাচার…
বৃদ্ধাশ্রম মুহাম্মাদ আনোয়ার হোসাইন বৃদ্ধাশ্রম থেকে বলছি শোনো লক্ষ্মী শোনা খোকা তোকে আজ বলছি না বলা কিছু কথা নয়তো তোকেও খেতে হবে পদে পদে ধোকা। একটি জায়নামাজ ও কিছু খেজুরের মোহরানা দিয়ে তোর বাবার সাথে সেদিন আমার হয়েছিল বিয়ে দিনমজুর স্বামীর সাথে শুরু হলো অভাবের সংসার অন্ন বস্ত্রের অভাব থাকলেও অভাব ছিলোনা ভালোবাসার সময়ের ব্যবধানে ধরনী আলোকিত করে এসেছিলি যেদিন গরু বিক্রয়ের টাকায় মিষ্টি বিতরণ করেছিলাম সেদিন তোর স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন প্রতিবেশীর বাসা থেকে তোর বাবা ভাতের মাড় আনতেন হাত পেতে তোর সুখের জন্য বাসায় করেছি ঝিয়ের কাজ রাস্তায় পিঠা বিক্রি করতেও করিনি শরম লাজ এক কাপড়ে পার করেছি দুই…
“ন্যায্যতা” “বৃষ্টি মিনা” আমি করতে চাই এক যুদ্ধ যুদ্ধ করে করতে চাই সব শুদ্ধ, কাঠ যেমন পুড়ে হয়রে কয়লা সাবান দিয়ে ধুলে যায় যেমন ময়লা। ন্যায্যতার যুদ্ধ বড় কঠিন তামা এখানে পুড়ে হয়রে টিন, এখানে সত্যিকারের রূপ রাখা যে দায় সবাই দাঁড়ায় সুযোগ সুবিধার নায়। আমি চাইনা কোন পদ সামনে আমার আসুক যত বিপদ, সৎ পথে মরে যাওয়াই ভালো যদি আমার জীবনে না জ্বলে কোন আলো। দিতে চাই না কোন কুপরামর্শ তাতে আমি পাই না কোন হর্ষ, কষ্ট দেখলে হইয়ে বিমর্ষ তাতেই আমি পাই নতুন আদর্শ। ন্যায্যতার যুদ্ধে কেউ দেয়না সায় দূর থেকে সবাই করে হায় হায়, যেদিকে ভার, সেই…
অভিনন্দন – শাওন মাহমুদের জন্মদিন আজ — মেসবা খান —————————————————- শাওন মাহমুদ কালজয়ী সুরকার আলতাফ মাহমুদের মেয়ে। একজন ফ্রিল্যান্স কলাম লেখক তিনি। সামাজিক সচেতনতার পাশাপাশি পারিবারিক সহিংসতা, মুক্তিযুদ্ধ এবং বাগান বিষয়ক লেখালেখি করে থাকেন শাওন। বাগানের বিষয়ে শাওন মাহমুদের এতটাই আগ্রহ যে নিজেকে তিনি চাষী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। কিংবদন্তি পিতার মতো বাংলাদেশ নিয়েও প্রায়ই লেখালেখি করেন শাওন মাহমুদ। শাওন বুকে ধারণ করেন বাংলাদেশকে। আলতাফ মাহমুদ যখন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানে সুর দেন তখন তাঁর জন্মই হয়নি। সেটা ৫২’র ভাষা আন্দোলনের কথা। আর শাওন মাহমুদ জন্মগ্রহণ করেন ১৯৬৮ সালের ৬ আগস্ট। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি…
দীর্ঘদিন দোকানি বাবার সঙ্গে চায়ের দোকানে যে ছেলেটার ভোর থেকে সন্ধ্যা কাটত, যার শৈশব-কৈশোরের অধিকাংশ পড়াশোনা বাবার দোকানে বসেই করতে হয়েছে, সেই ছেলেটাই গতকাল ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ও শিক্ষা ক্যাডারে মেধা তালিকায় দর্শন বিভাগে হয়েছেন দ্বিতীয়। বেলায়েত হোসেন ইমরোজ শরীয়তপুর জেলার সদর উপজেলার বিনোদপুরের শামসুল তালুকদারের ছেলে। তিনি ৩১ নম্বর পশ্চিম বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৬ সালে প্রাথমিক বৃত্তিলাভ করেন। ২০১২ সালে বিনোদপুর মৌলভী কান্দি দাখিল মাদরাসা থেকে তিনি জিপিএ-৫ পেয়ে দাখিল এবং ২০১৪ সালে শরীয়তপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন তিনি। দরিদ্রতার…
কালো ছায়া মো: আবু সুফিয়ান মেঘের ধারেই বৃষ্টি পড়ে কালো ছায়ার খেলা! ওরাই মোদের কষ্ট দিচ্ছে রাখছেনা আর ভালা। মানুষ রুপি চারপায়া ওরা জাহেলিয়াত দিয়েছে ভরে। দুনিয়ার মধ্যে বোমাবাজী ওরাই দেখি যাচ্ছে করে। নোংরামী আর অপসংস্কৃতি সংস্কৃতি কেমনে হয়! অপসংস্কৃতির অন্ধকারে ডুবছে সারা বিশ্বময়। টাকার লোভে পাপে লিপ্ত নেশাখোর গেছে বেড়ে। চতুর দিকে শুধুই অসংগতি বন্যদেরকেও গেছে ছেড়ে! আশরাফুল মাখলুকাতের আজ কঠিন পরিণতি। শেষ জামানায় ফিরে এসেছে তবু্ও করছে দুর্নীতি। বোমা বাজী চাই না মোরা বিশ্বে আসুক মুক্তি। কালো ছায়া বন্ধ করে দাও বুকে রাখতে হবে শক্তি।
হাট্টিমা টিম টিম রোকনুজ্জামান খান টাট্টুকে আজ আনতে দিলাম বাজার থেকে শিম মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম। বলল এটা ফ্রি পেয়েছে নেয়নি কোনো দাম ফুটলে বাঘের ছা বেরোবে করবে ঘরের কাম। সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা। উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাড়ি আজব দু’পা বেড়ায় ঘুরে গাঁয়ের যত বাড়ি। সপ্তা বাদে ডিমের থেকে বের হল দুই হাত কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত। উঠোন ঝাড়ে বাসন মাজে করে ঘরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম। চোখ না থাকায় এ দুর্গতি ডিমের কি দোষ ভাই…
দাদীর ছাতা শেখ শাহ্ জামাল আহমদ দাদীর মাথায় ছাতি খোঁজে সেথায় নাতি, দিস না কেনো হাতি মারবো তোরে লাথি। গালি সহজ দাদীর বালি হাতে নাতির। মারবে ছুড়ে ছাতির মিটবে জ্বালা দাদির। দাদু করেন হায় হায় ছাতি দাদুর মাথায়, নাতি হেসে লাফায় দাদী হাসেন চাপায়। দাদীর চোখে চশমা দাদীর ছাতা দিস মা। দাদুর হাতে লাঠি, করবে পরিপাটি।
