কবি দীন মুহাম্মদ’র উপন্যাস: দ্বিখণ্ডিত ভালোবাসা বইয়ের ধরন: উপন্যাস বইয়ের নাম: দ্বিখণ্ডিত ভালোবাসা লেখক: দীন মুহাম্মদ প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৪ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: এ কে লাডু আইএসবিএন: 978-000-0000-0-0 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি: ০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ । ০১৮২৬৩৯৫৫৪৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
Author: প্রতিবিম্ব প্রকাশ
কলিজায় কেমন লাগে শেখ মনিরুজ্জামান শাওন হে আমার নিভৃত, নি:শব্দ, স্বপ্নচারিণী হে আমার প্রিয়তম। আমার রক্তকণিকা, আমার অক্সিজেন, আমার বুকের জমিনে ফলানো উর্বশী ফসল। কোন নিরব অভিমানে চলে যাবে তুমি, আমায় ছেড়ে, পিছনে সব চৌচির করে চৈত্রের খরতাপ হেনে। বুনোহাঁস ভুলে যাবে শুক্লপক্ষের দশমী সঙ্গিনীর পালকে ঠোঁট গুজে সাঁতার কাটা। মাস্তুল ভুলে যাবে দিক খণ্ডিত চন্দ্রালোকে। কাছের মানুষ, সব পরিত্যাজ্য। ঘরের বাতাস যেন বিষাক্ত গ্যাস কোথাও নেই জীবনের স্থিরতা শুধু একমুঠো রুদ্দুরের জন্য অবিরাম ছুটে চলা। একাকীত্বের ঘণ্টাবাজে সদা পূবালী বাতাসে। শব্দ দূষণে অবিরত ধুমরে মুচড়ে যায় বুকের পাঁজর। গগন বিদারী চিৎকার দেই। কোথায়, এখন কোথায় হে মোর প্রিয়তমা। বিষাক্ত…
জীবনের ইচ্ছেগুলো সেতু নাঈম আমার ইচ্ছে করে তোমার জন্যে অনেক কিছুই করতে, তোমার জন্যে রাজি আমি জীবন বাজিও ধরতে। হোতাম যদি তোতা পাখি তোমায় গান শোনাতাম, বনময়ূররী হোতাম যদি নাচ তোমায় দেখাতাম। তোমার ঘুম ভাঙাবার তরে ভোরের আকাশ হতে রাজি, তোমায় ঘুম পাড়াবার তরে রাতের তারার রূপে সাজি। নদীর ঢেউ যেমন ফেরে কূলের তীরে তীরে, স্বপ্ন আমার সব কিছুই তাই তোমায় ঘিরে ঘিরে। হাত জোড় করে প্রভূর কাছে এই প্রার্থনা করি, তোমার তরে জীবনের ইচ্ছেগুলো যেন পূরণ করতে পারি!
গ্রিস প্রবাসী কবি তানভীর আজীমি’র কাব্যগ্রন্থ: বর্ষণ মুখর সন্ধ্যা বইয়ের ধরন: কবিতা লেখক: তানভীর আজীমি প্রকাশকাল: বইমেলা ২০২৪ প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ। বিনিময় মূল্য: ৩০০ প্রচ্ছদ: তানভীর আজীমি আইএসবিএন: 978-984-97826-0-000 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
পাওয়া যাচ্ছে রকমারি ডট কম’সহ সারা দেশের অভিজাত বইয়ের বিপণিতে: কল্প কাব্য বইয়ের ধরন: কবিতা লেখক: হিল্লোল তালুকদার প্রকাশকাল: জুলাই ২০২৩ প্রচ্ছদ: জাহেদ রবিন প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ। বিনিময় মূল্য: ২৪০ প্রচ্ছদ: জাহিদ রবিন আইএসবিএন: 978-984-97826-0-5 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
হৃদয়ে জন্মভূমি সাব্বির আহমেদ আমরা আমাদের দেশকে প্রাণের চেয়েও অধিক বেশি ভালোবাসি মন আমাদের বিমোহিত হয়ে যায় জাদুমাখা মায়াবী রূপ দেখে আর ওই হাসি, তোমার বুকে জন্ম নিয়ে মাগো আমরা সকলে ধন্য ত্রিশ লক্ষ তার অধিক জীবন বিলিয়ে দিয়েছে তোমার জন্য। প্রয়োজনে আরো জীবন দিব তবুও তোমায় চিনিয়ে নিতে দিব না কেউ মাগো তুমি লক্ষ লক্ষ সন্তানের মা স্পষ্ট ভাষায় বলে দেউ, তুমি মাগো অনন্য সাহসী মহান মাথা ঠেকানোর নয় তোমাকে বাঁচাতে আমরা কখনো মাগো জীবন দিতে করি না ভয়। মাগো তোমার পবিত্র অঙ্গে লাগাতে দিব না আমরা অন্যায় অত্যাচারের ছায়া তুমি সত্যের দিশারী গান গেয়ে যায় ওই সুজন নাওয়ের…
কানাডা প্রতিনিধি: ললিতকণ্ঠ- স্বরশৈলীর নন্দন বন্ধনের ভার্চুয়াল আয়োজনে বঙ্গবন্ধু স্মরণে “আমরাই বঙ্গবন্ধুর কণ্ঠ ” শিরোনামে এক ভার্চুয়াল আয়োজন করা হয়। গত ১৬ আগস্ট টরন্টো/নিউইয়র্ক সময় রাত ১০টায় এ আয়োজনটি শুরু হয়ে প্রায় সাড়ে এগারটা পর্যন্ত চলে। খালিদ মিঠু ও মৌ মধুবন্তীর প্রাণবন্ত ও আবেগঘন উপস্থাপনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে অংশগ্রহণ করেন ড. ফারুক আজম, তৌফিকুর রহমান রাঙ্গা, সামিনা খন্দকার. জহির হাসান চৌধুরী সবুজ, নাসিমা বাহার ও আহমেদ সাকলায়েন। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সঙ্গীত পরিবেশনা ও কবিতা আবৃত্তি। সেই সাথে অতি সংক্ষেপে শোকাবহ ১৫ আগস্ট নিয়ে…
কবি দেবদাস হালদার’র কাব্যগ্রন্থ: এক বিকেলে প্রিয়জন এসে বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: এক বিকেলে প্রিয়জন এসে লেখক: দেবদাস হালদার প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৪ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: এ কে লাডু আইএসবিএন: 978-984-97826-5-0 প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি: ০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash
এলোমেলো সব। সুরমা খন্দকার। তুমি চলে যাবার পর বেমালুম ভুলে গেছি কবিতা লেখা। শব্দরা স্বর্ণলতার মতন আর জড়িয়ে ধরে আমায় কথা বলে না। ঘুমের ভেতর জেগে উঠি যেন গোলকধাঁধায় আটকে পড়েছে স্বপ্নরা। দ্বীর্ঘশ্বাসের ঢেউরা প্রতীক্ষার পাতার আড়ালে লুকিয়ে রয়েছে। দখিন হাওয়ার নিষেধে যে গোলাপ দোলায় মাথা- তুমিও অপেক্ষায় ছিলে নিষেধ নির্দেশের। তোমার জন্য বেদনার অধিক প্রশ্ন নেই। স্মৃতির চিতায় ক্ষুধিত জীবন পোড়ানোতে সুখও আছে বটে। ভুলতে চাই না বলে স্মৃতির কপাটে তালা দেইনা। চোখের তারায় ছবি ফুটে তোমার ছবি ভেসে ওঠে হৃদয়ের কড়িকাঠে। চোখ শুকিয়ে কাঠ হয়েছে তোমার দেখা নেই। নিস্তরঙ্গ হাজার স্মৃতি ঘুরছে অয়োময়। মেঘের মাচান হাওয়ায় ভাসে আমার…
গতরাত তসলিমা হাসান গতরাতটা ভীষণ নির্ঘুম ছিল কোনো এক অজানা দুঃখে, কোনো এক অযাচিত মৌনতায়, অথবা কোনো ছন্দপতন বিষণ্ণতায় ! গতরাতটা ভীষণ তারাহীন নিকষ অন্ধকারাচ্ছন্ন ছিল বাতাসে কান্নাদের ঝিরঝির শব্দের মাতম ছিল, ভীষণ বঞ্চনার সাগরের নিশ্চুপ চিৎকারের অনুরণনে বৃষ্টিস্নাত আঁখিতে যেন ধ্রুবতারার প্রস্থানে ব্যথাতুর ছিল! গতরাতটা দুঃসহ আবেগীসর্বনেশে ছিল ভালোবাসা সব কবরের মাটির মতো ঝুরঝুরে, চাওয়া পাওয়াহীন প্রেতাত্মার উদগ্র আকাঙ্খার, অভিমানী নিশ্চুপ ভয়ংকরশান্ত প্রতিবাদী ছিল! গতরাতটা আমার বোধের সংহারকারী নিশ্ছিদ্র আক্রমণকারীর নিশানা হয়ে এসেছিলো, বাকপটু বাক্যরা সব নিহত হয়ে রক্তস্নাত অমানিশার ভৌতিক আতঙ্কে মৃত শবদের নৃত্যাঞ্চলে মত্ত ছিল ! তসলিমা হাসান কানাডা,২-০৮-২০২৩
