কামনা জেবুন্নেছা জেবু আকাশ ভরা তারার সাথে থাকে না কেউ অন্ধরাতে, যেমন করে চাঁদকে চায় সঙ্গী করে রাখতে, সূর্যটা দিচ্ছে আলো সকল প্রাণের তরে, স্বার্থহীন ভালোবেসে আলো দিয়ে যায় চাঁদে। আকাশটা মনের মতো ক্ষণে ক্ষণে সাজে কত, নীলে সাদায় মেঘের ভেলায় জীবন যেন তার মত। আচ্ছা বলো বৃষ্টি কেন ঝরে? জলটা কেন নীলের প্রেমের পড়ে? প্রেমের ঘোরে আকাশে জল কেন উঠে? মোহ কেটে গেলেই কেন ফের ঝরে পড়ে? ঐ আকাশে জীবন দেখি তোমরা কেন দেখ না? ভালোবাসার মানেটা কি কেন আজো বুঝলে না? যতই বল পেলেই হব ধন্য বলছি আমি বৃষ্টির মতো হয় নগন্য। সুখি যদি হতে চাও ছোট্ট জীবনে…
Author: প্রতিবিম্ব প্রকাশ
শৈশব বেলা ছিলো ভালো। মাসুম বিল্লাহ। শৈশব বেলা ছিল ভালো, করেছি কত খেলা। কিশোর বেলা সোনালি দিন, কর না তো হেলা। আঁকাশে যে মেঘ জমেছে, রাতে দেখা তাঁরা। আপন ছিল অনেক মানুষ, পর হল আজ তারা। সকাল গেল সন্ধ্যা গেল কেঁটে গেল বেলা। দিন শেষে দেখতে পাবে তুমি শুধুই একেলা। আজকে তুমি ছোট শিশু কাল কিশোর বেশ। তোমার হাতে গড়ে ওঠবে সোনার বাংলাদেশ।
শরতের কাশফুল পি, এন, এম, জীবউন নেছা (পারভীন নাহার) রেল লাইন পার হয়ে খোলা ঐ মাঠে খেলতে গিয়েছিলাম সাথীদের সাথে। মাঠ যেনো কাশবন ফুলে ফুলে সাদা নরম পরশে হারিয়ে যেতে নেই কোন বাধা। শরতের আকাশটা শুভ্রতায় ভরা ধবধবে মেঘগুলো প্রাণ পাগল করা। এই মন ছুটে যায় যখন তখন নীল আকাশে সাদা মেঘ, নিচে কাশবন। কাশফুলের মাঝখানে দেখেছি তোমার মুখ, এখনো ভাবতে গেলে পাই যেনো সুখ। ছোট ছিলাম বলে তখন বুঝিনি কিছু একগাল হেসেছি শুধু, নেইনি তোমার পিছু। আজ মন সারাক্ষণ খুঁজে ফেরে তোমায় অনেক দেরি হয়েছে, আর কি পাওয়া যায়? শিউলি বকুলের মালা গেঁথে চলে অপেক্ষার প্রহর পাই না খুঁজে…
জলের অর্কেস্ট্রা সৈয়দ কামরুল [ অভিবাদন প্রথমা ] ঘাসরং রূপসার মতো ডাঙর তোমার জলে ডুবেছি অতলব্রত না শিখে জলতান বেজেছি নিতলে বেসুরো জলের অর্কেস্ট্রা খরস্রোত। লিখেছি কবিতা অজন্তাক্ষর — স্রোতপাথর লিখেছি লিরিক — অভিবাদন প্রথমা— ঝর্ণা কলমে সবুজ ইটের দেয়ালে। নন্দনে কষিনি প্রেম ছন্দগনিত কস্মিনকালে। রবীন্দ্রনাথের ছিল মাত্রাবৃত্তে বেহাল বিদিশা! দক্ষ দর্জির মতো ছিল তার যাদুগজফিতা বেজোড় মাত্রার পাথরে উপলে পড়েনি ছেদ — হোঁচটে হোঁচটে বলেছি তোমাকে অভিবাদন প্রথমা! নাদান খলিফা আমি শিখিনি সেলাই শিল্প দিশা! ঘাসরং রূপসার মতো ডাঙর তোমার জলে স্রোত স্বাধীনতা মেনে পরাইনি অর্গল কূলহারা তোড়ে সাঁতার কাটিনি হরিণশাখা নাব্যনদের চরে।
‘প্রিয়তমা’সিনেমার সাফল্যে পরিচালককে গাড়ি উপহার দিলেন প্রযোজক আরশাদ আদনান: গত ঈদে মুক্তি পেলেও এখনো প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। গেল ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। নতুন খবর হল- এই সিনেমাটির সাফল্যে পরিচালক হিমেল আশরাফকে একটি গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমা বানিয়ে প্রযোজক আরশাদ আদনান চমকে দিয়েছেন ছবিপ্রেমীদের। সিনেমাটি টানা আট সপ্তাহ ধরে দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে চলছে। সিনেমার গান, গল্প, নির্মাণ নিয়ে একের পর এক প্রশংসায় ভাসছে সিনেমাটির টিম। সিনেমার এমন সাফল্যে নিজ উদ্যোগে পরিচালক হিমেল আশরাফকে গাড়ি উপহার দিলেন প্রযোজক। এমন…
মেঘলা দিন মহুয়া বাবর আজ আমার মনের আকাশে মেঘলা মেঘলা দিন, মেঘের কাছেই তুলে রাখলাম আমার সকল ঋণ। মন খারাপের প্রহরে আমি নিঃশ্চুপ এক পাথর, আলো নেই স্পর্শ নেই ঝাপসা দেখি কাতর। শীতের ভোরে আনবো পেড়ে রস ভরা সব হাঁড়ি, প্রকৃতি যেন এই সুযোগে দিলো আমায় আঁড়ি। ফোঁটা ফোঁটা প্রজাপতিগুলো আর তো এলো না, রঙ বাহারে মাতিয়ে দিতো ওদের রঙিন ডানা। নিশিরাতে নিজ আকাশে খুঁজি নক্ষত্রের চরাচর, ঘুমের দেশে না যেতেই নামলো মরীচিকার বাসর। নতুন কোনো কবিতার উপমা আসে নাতো চেতনায়, ইচ্ছে হয় ডুব দিয়ে থাকি নির্জন কচুরী পানায়। এটা গুহা নয় ঘরও নয় ঠিক যেন জীবন্ত কোনো কবর, মৃতদের…
আমার ঊষাবেলা সৈয়দা রুবীনা কল্পিত তরু অঙ্কিত চারু কাঠচম্পা বেলা সুচারু সবুজায়নে বিস্তৃত তোমারো খেলা, সখা হে! সখা হে, জবারো বনে লালেরো স্নানে রঙিন পাখনায় প্রজাপতির রঙো মেলা আমার ঊষাবেলা।। চমকি চমকি ধমকি ধমকি চলনে নূপুরী বাদ্য কি সাধ্য! কি সাধ্য! আমার ঊষাবেলা, চলে তোমারো খেলা চলে তোমারো খেলা, চলে তোমারো খেলা আমার ঊষাবেলা। কল্পিত তরু অঙ্কিত চারু কাঠচম্পা বেলা সুচারু সবুজায়নে বিস্তৃত তোমারো খেলা, সখা হে! সখা হে, জবারো বনে লালেরো স্নানে রঙিন পাখনায় প্রজাপতির রঙো মেলা আমার উষাবেলা। চাঁপাইনবাবগঞ্জ
আমার ভারত পত্রিকা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’২৩ এ সাহিত্য সম্মাননা পেলেন বাংলাদেশের খান আখতার হোসেন: ২০ আগষ্ট ‘২৩ রবিবার বুড়িখালি হাইস্কুল বাউরিয়া পাঁচলা হাওড় পশ্চিমবঙ্গ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো আমার ভারত পত্রিকা আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’২৩। শিশু সাহিত্যিক আবদুল করীমের সভাপতিত্বে অতিথি ছিলেন- এমদাদুল হক নুর, সম্পাদক, নতুন গতি; ইসমাইল দরবেশ সাহিত্যিক; শ্রীমতি মুকুল চক্রবর্তী সাহিত্যিক; তাপস সাহা কবি; জয়নুল আবেদীন লালগোলা সাহিত্যিক; মানিক মজুমদার পাবনা বাংলাদেশ সাহিত্যিক; নির্মল নির্মল কর কবি, ডাক্তার জাহাঙ্গীর কবি ও সাহিত্যিক, আবু কাওসার কবি ও সাহিত্যিক পত্রিকাে সম্পাদক, শ্রী চন্দ্রনাথ বোস সাহিত্যসেবী ও সমাজকর্মী: কামনা দেব আগরতলা সাহিত্যিক ত্রিপুরা: আজিজুল হক সম্পাদক রেনেসা পত্রিকা ডায়মন্ড হারবার;…
সংগীত শিল্পী নুসরাত জাহান’র অদম্য পথ চলা: নিজস্ব প্রতিবেদক: দেশের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানায় হলেও জন্ম এবং বেড়ে ওঠা পুরোটাই ঢাকায়। জন্ম তারিখ ৮ জুলাই ।বাবা ফারুক ভূঁইয়া এবং মা আমেনা বেগম। সমাজকর্ম নিয়ে লালমাটিয়া মহিলা কলেজ থেকে অনার্স এবং ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। জব করেছেন স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের মতো একটি নামী দামি ব্যাংকে। কিন্তু গানকে ভালোবেসে এবং গানকে মূল চালিকাশক্তি হিসেবে পরিচালনা করতে গিয়ে জব ছেড়ে দিয়ে বর্তমানে স্বাধীনভাবে গান এবং নিজস্ব বিজনেস নিয়ে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করছেন। বাবা খুব ভালো গান করতেন, বাবার হাত ধরেই গান শেখা এবং বড় ভাই ও খুব ভালো গান…
আপন পর অনিতা দাস মিথ্যে দিয়ে বেঁধে ছিলি কি করে তুই ভালোবাসার নীল পদ্মটাকে? এত মায়ায় জড়িয়ে নিল যে তোকে তবু আপন করলি না কেন তাকে? গহীন সমুদ্র তলিয়ে যাচ্ছে সে তোর কঠিন মিথ্যার জালে, একদিন হাতে হাত রেখে তুই বলেছিলি নীলা নাকি সবার সহ্য হয় না তাই তোরও কি নীলা সহ্য হয়নি? মিথ্যে মোহ মিথ্যে মায়া ভুল সবই ভুল। বহুদূর হাঁটার কথা ছিল তোকে নিয়ে পূণ্য তীর্থে স্নান করার কথা ছিল যুগল জীবন যাপন করার কথা ছিল এক ফুৎকারে উড়িয়ে দিলি? এত কথার এত ব্যথার এত সুর হৃদয়ে মর্মে মর্মে বাজে, অচেনা অতিথি চেনা হয় আপনার চেয়ে আপন মনে…
