কেবলই মরীচিকা তাহমিনা বেগম মিনুর মনাকাশ হাহাকারের আর্তিতে। পাওয়া না পাওয়ার হিসেব মিলাতেই জীবন পরিক্রমা ভাটার পথে।কতো স্বপ্ন কতো আকাঙ্খার মৃত্যু ঘটেছে। মনে মনে ভাবে, ভাবতেই থাকে। ভাবনাগুলো কেবলই দমকা বাতাসের মতো উড়োউড়ি করেই ঝপাঝপ পতনে। কেন! মানুষের ইচ্ছাগুলো, স্বপ্নগুলোর অপমৃত্যু ঘটে? চাওয়া-পাওয়াগুলো যেন শ্যাওলা ধরা কোনো গাছকে আঁকড়ে ধরে বাঁচার আকুতিতে বুনো লতা। কেন এমনটা হয়! মিনুর প্রশ্নের উত্তর কে দিবে? তারও একটা সুন্দর অতীত ছিল। মা-বাবা, ভাই-বোন, বন্ধু, আত্মীয় পরিজন নিয়ে। সে জীবনটা ছিল একদম কাঁচের মতো স্বচ্ছ। তাহলে আজ কেন সবকিছুই হাহাকারে? যেদিকেই হাত বাড়ায় অসাাঢ় শূন্যতা। এ জীবন কি চেয়েছিল মিনু? গোধূলি শেষ বেলা প্রায়। আকাশ…
Author: প্রতিবিম্ব প্রকাশ
স্বপ্ন আয়েশা আক্তার এ্যানী অনন্ত মহাকালে বিলীন হয়ে যাবে তবুও, জেনেও সে স্বপ্ন দেখা– বল তবে কেন দেখ সে স্বপ্ন? বল তবে কেন বৃথা অনুনয়? চল মহাকালের টানে কথা বল কেবল প্রাণে প্রাণে। আশার বাণী কেন শোনাবো তবে যদি আগে না পাই ঠাঁই! বল চলেছি স্বপ্নের দিকে তবু না হোক পূরণ সে আখের, আমিতো দেখেছি সে স্বপ্ন, কি করে ভুলি থাকি শুনে ধুন ঢাকের? এসেছে সে মহাকাল ক্রমেই তেড়ে– ডুববে সে সব স্বপ্ন যা রোজই চলেছে বেড়ে!
মনের সদাই রাশিদা আউয়াল মনটা যদি পণ্য হতো টাকায় কেনা যেত উচ্চ মূল্যে করত খরিদ ধনি আছে যত। সাদা কালো থাকত না করতো না রঙের ভেদাভেদ সাজ-গোজ লাগত না থাকত না কারো মনে ক্ষেদ। মনটা যখন ছুঁটে যেত দেশ হতে দেশান্তরে খুঁজতো নাকো নিজের ঘর আসত নাকো ফিরে। মনটা যদি সদাই হতো করত ফেরি ভবে থাকত না কারো দু:খ-কষ্ট সুখে থাকত সবে। আসল নকল খুঁজত সবাই করত দাম-দর চড়া দামে কেনা হতো করত নাতো পর। মনটা হলো নিজের সম্পদ বিক্রি হয় নাতো সরল মনে কাঁটার আঘাত করে ক্ষত-বিক্ষত। মনটা যদি আয়না হতো সবই দেখতে পেতো। সত্য মিথ্যা যাচাই করে ন্যায়ের…
ঢাকা প্রতিনিধি: বিনামূল্য পাঠাগারে বই উপহার দিলেন কবি ও কলামিস্ট অথই নূরুল আমিন: ( দ্বিতীয় পর্ব ) অথই নূরুল আমিন (কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক), তিনি নেত্রকোনা জেলার, বারহাট্টা উপজেলায় ছয়গাঁও গ্রামে ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ সনে এক ধনাঢ্য খান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো. আব্দুল হক খান (হক সাহেব) মাতা নুরজাহান তালুকদার। লেখালেখির জীবনে তিনি একজন রাজনীতি বিশ্লষক এবং দেশের প্রভাবশালী কলামিস্ট হিসেবে পরিচিত। সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল জীবন বার্তা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি। নব্বই দশকের মানবতার কবিও মানবাধিকার কর্মী। অসংখ্য সংবাদ পত্রের নিয়মিত লেখক তিনি। এছাড়া সারা দেশের অসংখ্য পাঠাগারে স্বরচিত বই উপহার দিয়েছেন। পাঠাগার বন্ধু এবং শিক্ষা বন্ধু উপাধিতে ভূষিত হন…
সৃষ্টি কূলের শিরোমণি বাউল কবি শ্রাবণ কাজী শাহ্ যত শুনি লাগে মধুর মুহাম্মাদ নামের ধ্বনি, ইয়া মুহাম্মাদ নবী সৃষ্টি কূলের শিরোমণি। যাঁর উচিলায় সৃষ্টি জাহান দয়াল নবী আখের নবী অতি দয়াবান। পার কান্ডার উম্মতের জামিন নবী গুণমণি। যার প্রেমের নাই তুলনা পাক কোরআনে বলেছেন সাঁই রাব্বনা।। পাপী উম্মত পাইবে ক্ষমা কয় কাদেরগনি। শ্রাবণ কাজী ভাবিয়া কয় কালেমার সহিতো যেন আমার মরণ হয়। এই বাসনা পাপী হৃদয় করি দিন রজনী।
বৃষ্টির দৃষ্টি নিয়ামাতুল্লাহ আকাশ পানে তাকিয়ে দেখি বৃষ্টি আমায় দেখে, বেলকনিতে দাঁড়িয়ে আছে ফোনটা হাতে রেখে। ভাবছি আমি কী দেখে সে চশমা নাকি চুল, এমন প্রশ্ন মনের মেলায় করছে হুলুস্থুল। প্রশ্ন নিয়েই হাটতে থাকি কেনাকাটা করে, পরে বুঝলাম সে দাঁড়িয়ে অন্য কিছু করে। সুক্ষভাবে তাকিয়ে দেখি কথা বলে ফোনে কারোর সাথে করে ডেটিং গভীর আলাপনে।
গতকাল ১৩ অক্টোবর ২২০২৪ বিকেল ৪টায় ঢাকার কাঁটাবন মোড়ে “চিংড়ি চায়নিজ রেস্টুরেন্ট” অনুষ্ঠিত হলো কবি ও সংগঠক ইলোরা সোমা’র জন্মদিনের অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য কবি, কথাসাহিত্যিক, ব্যবসায়ী, অভিনেতা, সমাজসেবক ও কবির শুভাকাঙ্খীরা। নিম্নে তাঁদের নাম দেয়া হলো : ১/ কবি গবেষক মাহমুদুল হাসান নিজামী ২/ কবি, সাহিত্যিক, অভিনেতা, এ,বি,এম সোহেল রশীদ ৩/ কবি, সংগঠক,সমাজসেবক, ব্যবসায়ী শিহাব রিফাত আলম। ৪/ কবি, কথাসাহিত্যিক সঈদা আজিজ ৫/ শিল্পপতি এম, এ সায়েম মাসুম ৬/ বাস্তববাদী কবি ও সংগঠক আবুল খায়ের ৭/ সংগীত শিল্পী ফরিদুল ইসলাম আকাশ ৮/ পুথি রচিতা গীতিকার হাসিনা মমতাজ ৯/ কবি, লেখক, গীতিকার আব্দুল গনি ভুঁইয়া ১০/ কবি হামিদা…
নিয়োগ বিজ্ঞপ্তি : পদের নাম: কাজের লোক /ওয়েটার (মহিলা) পদের সংখ্যা: ২ জন (দুইজন) বেতন: বেতন আলোচনা সাপেক্ষ। এছাড়া থাকা, খাওয়া, চিকিৎসা ও বোনাস সুবিধা। দায়িত্ব : ঘরের যাবতীয় কাজ, রান্না, বাচ্চাদের পরিচর্যা। বাসায় অবস্থান করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে। কর্মক্ষেত্র: বনানী, ঢাকা। যোগাযোগ: ০১৭১৫-৩৬৩০৭৯ /০১৭৪৫-০৬১৫৩৭ প্রতিবিম্ব প্রকাশ: বাড়ি: ১১ (নিচ তলা), সড়ক: ০৩, সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com পেজ: https://www.facebook.com/protibimboprokash
ঢাকা প্রতিনিধি: কবি কলামিস্ট অথই নূরুল আমিন। তিনি নেত্রকোনা জেলার, বারহাট্টা উপজেলায় ছয়গাঁও গ্রামে ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ সনে এক ধনাঢ্য খান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো. আব্দুল হক খান (হক সাহেব) মাতা নুরজাহান তালুকদার। লেখালেখির জীবনে তিনি একজন রাজনীতি বিশ্লষক এবং দেশের প্রভাবশালী কলামিস্ট হিসেবে পরিচিত। সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল জীবন বার্তা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি। নব্বই দশকের মানবতার কবিও মানবাধিকার কর্মী। অসংখ্য সংবাদ পত্রের নিয়মিত লেখক তিনি।এছাড়া সারা দেশের অসংখ্য পাঠাগারে স্বরচিত বই উপহার দিয়েছেন। পাঠাগার বন্ধু এবং শিক্ষা বন্ধু উপাধিতে ভূষিত হন তিনি। আমাদের পক্ষ থেকে মানবতার ফেরিওয়ালা এই কবির সার্বিক সাফল্য কামনা করছি। অথই নূরুল আমিনের লেখা বই দেশ…
আমরা শোকাহত: কবি ও সংগঠক লায়ন সালেহ আহমেদ আর নেই। কবি ও সংগঠক সালেহ আহমেদ-এর ছেলে সাদমান সূত্রে জানা যায় যে, গতকাল সন্ধ্যা ৬:৩০টায় বাদ মাগরিব আরেকটি জানাজায় শরিক হওয়ার সময় অসুস্থতাবোধ করেন। কিছুক্ষণ পর তাকে US Bangla Medical College Hospital-এ নেয়ার পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন! তার নামাজে জানাজা আজকে সকাল ১০ ঘটিকায় বরাবো কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে; ইনশাআল্লাহ। প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে তার পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা এবং আত্মার চির শান্তি কামনা করছি।
