‘কী ছিলে আমার বলো না তুমি’ সেই অমর গানের শিল্পীর বিদায়। রাজধানীর রামপুরায় একটি বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি বাসায় একাই থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি। ধারণা করা হচ্ছে ঘুমের মাঝে তিনি মারা গেছেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবুও মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তার মরদেহ…
Author: প্রতিবিম্ব প্রকাশ
নারীর মর্যাদা মো. জামিল আহমেদ নারী তুমি সৃষ্টির সেরা শ্রেষ্ঠ রূপ, তোমার আছে অগণিত গুণের স্তপ। ধর্মে বলেছে, তুমি ও সবার শ্রেষ্ঠ, তোমার সম্মানে জ্বলুক প্রণয়নের কাষ্ট। তোমার কর্ম তুমিই কর সুনির্ধারণ, কিন্তু ভুল পথ ধরলে হয় অপমান। ঘরের বাইরে গিয়ে নিজে যখন গড় জীবন, কোথায় যেন হারাও নিজ মর্যাদার সিঁড়িয়ন। লাইক, ফলো, বাহবা, সবইতো মিছা তোমার সম্মান খুঁজে পাবে কোথায়, নাও হিৎস্যা। পরকীয়ায় লিপ্ত হয়ে সম্মান হারাও, বাবা, স্বামীর আদর থেকে দূরে সরে যাও! তুমি পর্দা রাখলে, থাকবে অম্লান, তোমার ইজ্জত হবে অপরাজেয় মহান। তোমার শক্তি তোমার ভেতরেই থাকে, একে জাগিয়ে তুললেই জীবনে সুখ মাখে। নারী তুমি হও মহীয়সী…
সুরভিত রবির আলোয় নার্গিস সেতু শুভময় সকাল শুভক্ষণে সুরভিত রবির আলোয়, সদাসত্য কর্মের ধারা আমায় কর হে প্রভু করি যেন মঙ্গল ভালোয় ভালোয় । হিতাহিত জ্ঞান সর্বদাই রাখিয়া যেন সচল, দিনগুলি কাটিও রহমত যেন থাকে, না হয় অচল। সত্যের সাফল্যে জন্মে মায়ের কোলে দেখেছি মায়ের অটুট হাসি, এমন নসিব দিওনা বিধি অপকর্ম নিয়ে না হয় যেন ফাঁসি! সত্য নিয়ে থাকিব ধন্য, পাব পূর্ণতা , সুখময় হবে বিধি জীবনের প্রতিটি পাতা। রেখো গো মনে নেইতো সময়, বলি যে কাদিয়া, আর আসিব না ফিরে এজগতে যাই যদি চলিয়া। এজগতে আছি তাই, মরি যেন সত্যের মরনে , কি দিয়া কি করিবা বিধি, রাখিও…
কবি ও গল্পকার কামরুন নাহার’র একক কাব্যগ্রন্থ: চিহ্ন বইয়ের ধরন: গল্পগ্রন্থ বইয়ের নাম: চিহ্ন বইয়ের লেখক: কামরুন নাহার প্রচ্ছদ: আল নোমান প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২৫ বিনিময় মূল্য: ২২০ টাকা। আইএসবিএন : 978-984-98974-০০-০০ সৃজনশীল লেখকের ঠিকানা: ____________________ প্রতিবিম্ব প্রকাশ অফিস/শো-রুম: বাড়ি ১১, সড়ক ০৩, সেক্টর ৬, উত্তরা, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯ পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash ওয়েব: www.protibimboprokash.com
বাবুসাহেব -কাজী কাঁকন তোমার থাকা আমার আমিত্বকে আলোকিত করেছে, তোমার থাকা ভালোবাসতে শিখিয়েছে নিজেকে, তোমার থাকা আমাকে শক্তিময়ী করেছে। তুমি এতটা কল্যাণকর যতটা তোমার থাকা এতটা তুমি অর্থময় যতটা তোমার থাকা এতটা তুমি উৎসব যতটা তোমার থাকা। তোমার থাকাকে বড় প্রাণপণে চাই। ভালোবেসে কখনও কিছু যদি দিতে চাও, হীরে মুক্তো নয়, লাল গোলাপ নয়, তোমার স্পর্শ নয়, আলিঙ্গন নয়, ভালোবাসি শব্দটির উচ্চারণ নয়, কাছে থাকা নয়, এমনকী দু’দণ্ডও নয়। দিতে হলে তোমার থাকাটুকুই দিও।
বাতিল হয়ে যাক অতিতের সকল ইতিহাস, সকল দিবস, সকল অসৎ রাজনৈতিক নিয়ম অথই নূরুল আমিন ২০২৪ এর পূর্বের শুধু ৮টি দিবস নয়। সকল দিবস বাতিল ঘোষণা করলেও আমার ব্যক্তিগত কোনো প্রতিবাদ নেই। কারণ আওয়ামী লীগ গত পনেরো বছর রাষ্ট্র চালিয়ে দেশের ৯০ শতাংশ মানুষের জীবনমান যেমন দারিদ্র করে দিয়েছে। তেমনি করে দিয়েছে বিষণ্ন। এককথায় ভুল রাষ্ট্র পরিচালনা করেছেন শেখ হাসিনা যা স্বজ্ঞানে করেছেন একথাটি বলা চলে। ১. বিশেষ করে সাস্থ্য সেবা, গত বছরে একচুল পরিমাণ সাস্থ্য সেবা উন্নত হয়নি। বরং আরো দুর্গতি বৃদ্ধি পেয়েছে। ২. গত বছরে সরকারি রেলওয়ের কোনো উন্নয়ন হয়নি। এমনকি রেলটা যে সঠিক সময়ে চলবে। তাও করতে…
কবিতা মাত্রই গণ তান্ত্রিক ড. সলিমুল্লাহ খান লেখক চিন্তক ও সমাজতাত্বিক ড.সলিমুল্লাহ খান বলেছেন, কবিতা মাত্রই গণতান্ত্রিক । তার একনম্বর কারণ কবির কারবার ভাষা নিয়ে । এক ব্যক্তির ভাষা বলে এই জগতে কোন পদার্থের ক্ষুদ্রতম কণা নাই । আর মানুষ যে মানুষ হয়েছে তা এই ভাষা বা বাকশক্তির কারণে । তিনি বলেন, কালের বিচারে কবিতার সঙ্গে গণতন্ত্রের একটি সম্পর্ক আছে । এই সম্পর্ককে ঐতিহাসিকও বলা যায়। তবে আধুনিককালে ইতিহাস যখন প্রাচীন পুরাকথা বা মিথের স্থান দখল করেছে, তাই ইতিহাস সম্পর্কে একটু সাবধানতারও দরকার আছে। গত দুই শত বছরের কথাই যদি ধরি দুনিয়ার শত শত বড় কবি গণতন্ত্রের সংগ্রামে শরিক ছিলেন।…
প্রশ্ন রোকশানা আক্তার ছায়াময়ী এই যে সময় চুপটি করে হাসছ বুঝি বেশ এমনি চলতে থাকলে তবে মানুষগুলো শেষ। ভাবছ আমরা ভালই আছি তোমার কিসে দায় খাচ্ছে খাদক দেখছ চেয়ে খাওয়া কত যায়। বাড়লে বাড়ুক দামটা যত ধুর-যা তাতে কি পকেট তোমার ভালোই আছে খাচ্ছো পাতে ঘি। বাজার দেখে ভাবছি আমি মাংস মাছ কত দামটা অনেক তবুও কিনে খাচ্ছে কারা এতো।
কবি হাসান হাফিজের ৭০তম জন্মদিন আজ প্রতিবিম্ব প্রকাশ এর পক্ষ থেকে নিরন্তর শুভকামনা। জ্যেষ্ঠ সাংবাদিক ও কালের কণ্ঠ’র সম্পাদক হাসান হাফিজের ৭০তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার এলাহিনগর গ্রামে তাঁর জন্ম। তিনি বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। হাসান হাফিজ প্রায় পাঁচ দশক ধরে সাংবাদিকতায় যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ১৯৭৬ সালে তৎকালীন দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি নেন। পরে পর্যায়ক্রমে দৈনিক জনকণ্ঠ, বৈশাখী টিভি, দৈনিক আমার দেশ, পাক্ষিক অনন্যা, হ্যাপিনেস টিভি ও কলকাতার সাপ্তাহিক দেশ, দৈনিক খবরের কাগজে কাজ করেছেন। তিনি জাতিসংঘ স্বীকৃত সংগঠন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক। দেশের একজন প্রথিতযশা কবি…
স্নাতক ও স্নাতকোত্তরে শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন করতে হয়। গঠন ও প্রক্রিয়া ভেদে গবেষণাপত্রের ভিন্নতা থাকলেও সর্বজনস্বীকৃত কাঠামোভিত্তিক গবেষণাপত্রের বৈশিষ্ট্য জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও অস্ট্রেলিয়ান ন্যাশন্যাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক সুব্রত ব্যানার্জী গবেষণাপত্রের গঠন প্রথম পাতা (শিরোনাম) এই পাতায় গবেষণাপত্রের শিরোনাম (টাইটেল), উপ-শিরোনাম (সাবটাইটেল, যদি প্রযোজ্য হয়), গবেষকের নাম, শিক্ষার্থীর আইডি নম্বর, অ্যাকাডেমিক প্রোগ্রাম বা বিভাগের নাম, জমা দেওয়ার তারিখ ও বিশ্ববিদ্যালয়ের নাম থাকে। দ্বিতীয় পাতা (অনুমতিপত্র) এই পাতায় সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক শিক্ষকের স্বাক্ষর থাকে। তৃতীয় পাতা (কৃতজ্ঞতা জ্ঞাপন) এই পাতায় গবেষণায় সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। যেমন : সুপারভাইজার, গবেষণার…
