বিষণ্ণতা ( সৈয়দা রোখসানা বেগম ) মাঝে মাঝেই বিষণ্ণতা এসে ভর করে , হাতড়ে বেড়াই স্বৃতিগুলো এক এক করে। অনেক আনন্দগুলো উঁকি দিয়ে হারিয়ে যায় কারণ, ওগুলো ক্ষণিকের ছিলো বলে ! কেন মন তখন যুদ্ধ করেনি? রুখে দাঁড়ায়নি? কেন মায়াজালে বন্দি হয়ে ছিলো? কষ্টগুলোও কষ্ট মনে হয়নি, কেন বিধাতা এমন মায়ায় বেঁধে দিয়েছিলেন? আজ সমস্ত হারিয়ে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে যখন পিছন ফিরে তাকাই , কিছুক্ষণ দেখেও আবার মুখ ফিরিয়ে নেই, কষ্ট, আবেগ, ভালোলাগা সবকিছুকে মূল্যহীন মনে হয় ! আমার কি তাহলে এই পথচলা? __________ Canada
Author: প্রতিবিম্ব প্রকাশ
আলোর ভোর সামিরা খাতুন পাশা রোজ সকালে পুবাকাশে দেখি আলোর ভোর আলতো করে প্রাণের ছোঁয়ায় খোলে দিনের দোর। মনের মাঠে ঝলমলিয়ে ওঠে দিনের মত সৃজন করি বাঁধন হারা ইচ্ছে শত শত। মনের মাঝে দোল দিয়ে যায় শ্যামল সবুজ বন নদীর জোয়ার, ফুল, ফসলে পাখির কুহু কূজন। প্রজাপতির পাখায় পাখায় রঙের খেলা দেখি মেঘ রোদ্দুর আকাশখানায় রংধনুটি আঁকি। দৃষ্টি রাখি যায় যতদূর আকাশ নদীর মিল বালুচরে ঝাঁকে ঝাঁকে নামছে গাংচিল। ধুসর রূপের পদ্মা- গড়াই মোহনারই বাঁকে সাধ সাধ্যের অপার ছোঁয়ায় প্রকৃতি ছেয়ে থাকে। ষড়ঋতুর বিবর্তনে ধরনীর রূপ মাখি শীত বর্ষা বারো মাসই কাজল কালোয় আঁখি ফুলের মেলা, পাখির মেলা, নদীর বুকে…
কোন স্বার্থে (মাসুদ রানা মাসুদ) ২৪-০১-২০২৩–দুবাই কোন স্বার্থে জীবন যাত্রা শুরু করলে ভুল পথে, সৃষ্টির সেরা হয়েও কেনো শরীক করো তাঁর সাথে, ভুলে কি গেছো নাকি, পালাবে শরীক ভয়েতে–।।-ঐ প্রকাশ্যে নাই যার প্রতিমা পেলে কোথা সুরত নামা, নানান বর্ণে রূপ নামে করছো শিরক দিনেরাতে ভুলে কি গেছো নাকি পালাবে শরীক ভয়েতে—।।-ঐ তিনি এক ইলাহ নয় নিরাকার আছে তাঁহার দীপ্তি আকার, থাকে বাতেন চোখের আড়াল কিন্তু অতি কাছেতে, ভুলে কি গেছো নাকি পালাবে শরীক ভয়েতে—।।-ঐ আজকে যাদের করছো পূজা সেদিন হবে পাপের বোঝা, কেউ কাউকে চিনবে না, মহাকঠিন আখিরাতে, ভুলে কি গেছো নাকি, পালাবে শরীক ভয়েতে—।।-ঐ
নগর জীবন তসলিমা হাসান এক অন্যরকম শহরের গল্প বলছি যে শহরে হাওয়াতে টাকা উড়ে,ধূলো উড়ে, প্রেমিকার খোলা চুল উড়ে। ইট পাথরের এই শহরে রাত গভীর হলেই- সব ক্লান্তি দূর হয়ে দু-চোখে নামে দুঃস্বপ্ন; সৃষ্টি হয় বালিশ চাপা কিছু অনুভূতি, মনের অজান্তেই খুব কবি হতে ইচ্ছে হয়। মাটি,ঘাস,লতা পাতা ছাড়াই এই শহরে শুধু ইট পাথরের দেয়াল। চারিদিকে রং বেরঙের আলোর ঝলকানি, সত্যি এ শহর বড়ই অদ্ভুত। আমি নদীর মতো চিৎ হয়ে শুয়ে আকাশ দেখি বাতাসে ভেসে বেড়ায় বন্ধুত্ব, প্রেম, রাজনীতি, ঘৃণা, ক্ষোভ, কষ্ট ও অব্যক্ত গূঢ় অভিমান। এখানে ভোর হয় অনেক দেরিতে। তবুও মানুষের মধ্যে প্রচুর ক্লান্তি। এই শহরের মানুষ রোগে…
আবার ফিরবো [ শিরীনা ইয়াসমিন ] লাশকাটা ঘরে পরে আছি; আমি কি মারা গেছি? দুটো লোক হাসাহাসি করছে, বলছে এমন অদ্ভুত কারণে কেউ মারা যায়? মেয়েটি নাকি প্রকৃতির প্রেমে পড়ে মারা গেছে। উচ্চস্বরে হেসে উঠলো ওরা, হাসির শব্দে ঘরটা কেঁপে উঠলো। একজন বলে ওঠলো, মালটা বড় খাসা ছিলো রে! আমি শিউরি উঠলাম,গা গুলিয়ে উঠলো। অন্যজন ধমক দিয়ে বললো, চেয়ে দেখ, মেয়েটির মুখটা কেমন মায়াবী! তখন আমার মনে পড়লো মায়া— কতকিছুর প্রতি আমার মায়া ছিলো; এক টুকরো চাঁদ, এক খণ্ড নীলাকাশ, মাছরাঙা, হিজল ফুল, ডিঙি নৌকা, কৃষ্ণ বর্ণ একটা মুখ; এসবের জন্য কেউ মারা যায়? ওরা দুজনে আবার বলাবলি করছে, মেয়েটি…
ডুমুর ফুল [ খায়রুল ইসলাম মামুন ] আওয়াজ শোননি বলে ভেবো না – আমার এ হৃদয় কখনো ভাঙেনি। গড়াতে দেখনি বলে মনে কর না- আমার দুচোখে জল নেই। সব জল গড়ায় না, কিছু কিছু ভাঙন হয় নিরবেই।
আসছে… একুশে বইমেলা-২০২৩ মো: শহীদুল্লাহ’র একক কাব্যগ্রন্থ: বসন্তের কাব্যকথা: বইয়ের নাম: বসন্তের কাব্যকথা বইয়ের ধরন : কাব্যগ্রন্থ লেখক: মো: শহীদুল্লাহ প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৩ প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ। প্রচ্ছদ: আল নোমান আইএসবিএন: 978-984-97334-2-3
পৌরুষ [ জগলুল হায়দার ] আমরা পুরুষ যুগে যুগে কদম কদম এই করি জীবন গড়ায় লক্ষ্য ধরায় শ্রমে ঘামে খেই করি। আমরা পুরুষ ঘরে ঘরে মন লাগিয়ে এই করি বউ বাচ্চার খুশির জন্য নিজের আল্লাদ নেই করি। আমরা পুরুষ সারাজীবন পথে ঘাটে এই করি হক হালালি রুটিরুজির মেহেনতে হেই করি। আমরা পুরুষ খোদার কসম পরিবারে এই করি যা প্রয়োজন তা কামাতে কর্মক্ষেত্রে সেই করি। আমরা পুরুষ রাখতে সুখি আপন কাঁধে এই করি সব বিপদে সবার আগে বুক চিতিয়ে ছেই করি। ——————————————————————————————————————– [নারীর কল্যাণকর দিক নিয়া অনেক ছড়া লিখছি। আজ সকল নারীর (মা, স্ত্রী, কন্যা ও ভগ্নিদের) প্রতি যথাযথ সম্মানসহ পুরুষের…
প্রথম দেখা (শিরীনা ইয়াসমিন) সরোজিনী বসে ভাবছে ওর বন্ধু আসবে কাল। বন্ধু বলা ঠিক হবে কী না সরোজিনী জানে না। তবে দু’একদিনের আলাপে তাকে বন্ধুই মনে হয়।যেন বহুকাল ধরে চেনে। সরোজিনী অনিন্দ্যর পরিচয় খুব কম সময়ের।তবুও ও বন্ধুকে আসার নিমন্ত্রণ করে। অনিন্দ্যরও আসার ভীষণ ইচ্ছে। এই অল্প দিনে ওদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছে।যেন ওরা যুগ যুগ ধরে চেনে একে অপরকে। ঠিক হলো আগামী মাসের প্রথম সপ্তাহেই আসবে।সরোজিনীর বন্ধু খুব কম।সবার সাথে ওর বন্ধুত্ব হয় না।অনেকেই ওকে অহংকারী হিসেবেই জানে।এতে অবশ্য ওর কিছু যায় আসে না।ও ওর মতো চলতেই পছন্দ করে।কে কী বললো এসবে ওর কোনো আগ্রহ নেই। সরোজিনী শাড়ি পড়তে…
লেখনী বিকৃতি ফয়জুর রহমান । ২০/১/২০২৩ লন্ডন। নরম উচ্চারণে গরম শব্দগুলো জ্বলে দেশলাইএর কাটির মত । শুকা লংকাতে গরম তেলের ফোঁড়ন ডাল ডালনাতে আস্বাদিত । ভাবের বিষম খেয়ে রুদ্ধকর নিঃশ্বাস লেখনীতে মেলেছে প্রশাখা । মেঘের ছবিতে উড়ছে আলোর অকাল বৃষ্টিতে হাবুডুবু পাখা । যতই বলবে তুমি লেখনীর শব্দগুলো ভুগছে ভাষা হীন’তায় । বুকে নিয়ে অবহেলা রক্তাক্ত বর্ণমালা ইচ্ছের অভিধান নির্ভরসায় । কবির নিজস্ব আবেগে লিখবে কবিতা নিরত আবেগে প্রকৃতি । জেনেছি এখন ছন্দের কবি পরমানন্দে চলছে লেখনী বিকৃতি । গ্রুপের চাটুকারি কবিতাও গান তুঙ্গে ক্ষোদনে সিঁধেল চোর । চোরাই ছন্দ চোরাই কবিতা ও গানে মাতৃভাষায় এসেছে নিষ্ঠুর । বিশ্বে এমন…
