শিশু রেগে গেলে কি করবেন
রাগ আমাদের মানসিক অবস্থার একটি বহিঃপ্রকাশ। শিশুরা তাদের চাহিদা, হতাশা বা ক্ষোভ প্রকাশ করে রাগ বা জেদ এর মাধ্যমে। শিশু যখন তার মনের ভাব প্রকাশ করার জন্য যথাযথ শব্দ খুঁজে পাচ্ছে না তখন তার মধ্যে হতাশার অনুভূতিগুলো তৈরি হয় এবং এই অনুভূতিগুলো ধীরে ধীরে রাগ বা বদমেজাজে রূপ নেয়।
🔶ক্ষুধা, একঘেয়েমি, ক্লান্তি, বিষন্নতা ও অতিরিক্ত উদ্বিগ্নতা ইত্যাদি কারণে রাগ বা বদমেজাজের সমস্যা দেখা দিতে পারে।
🔶ফ্রয়েডের মতে, অন্যের প্রতি আক্রমণ মানুষের নিজের প্রতি ধ্বংসাত্মক প্রবৃত্তির এক রকম আত্মরক্ষামূলক আচরণ (ডিফেন্স) মাত্র। আলবার্ট বান্দুরার মতো মনোবিজ্ঞানীরা ধারণা করেন, ব্যক্তির অনিয়ন্ত্রিত রাগ মূলত তিনি পরিবেশ থেকেই শেখেন। তার মতে, ব্যক্তি তার আগ্রাসীভাবের কারণে চারপাশের মানুষের কাছ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হয় (তার ইচ্ছা পূরণ হওয়া, অন্যদের ওপর নিয়ন্ত্রণ, অপরের ‘সমীহ’ অর্জন ইত্যাদি)। অনেক সময় অন্যের আগ্রাসনও যখন পরিবার ও সমাজ কর্তৃক নানাভাবে উৎসাহিত হতে দেখে, সেটাও তাকে উৎসাহিত করে। তবে এ বিষয়ে অন্যতম শক্তিশালী তত্ত্ব জন ডোরাল্ডের ফ্রাস্ট্রেশন-অ্যাগ্রেশন মতবাদ। রাগ মূলত মানুষের আশাভঙ্গ, নিষ্ফলতা, ব্যর্থতার প্রতিক্রিয়া। বিশেষ করে সে আশাভঙ্গ বা বিফলতার মাত্রা যদি গ্রহণযোগ্য না হয় বা এর মাত্রা যদি গভীরতর হয়।
👶আসুন জেনে নিই শিশু রেগে গেলে কী করবেন-
▶️শিশুর মাঝে রাগ, ক্ষোভ, হিংসা ইত্যাদি থাকাটা স্বাভাবিক। এগুলো নিয়ন্ত্রণ করা শেখাতে গিয়ে তাদের ওপর জোর না খাটিয়ে বরং আবেগ নিয়ন্ত্রণ করা ও সুনিয়ন্ত্রিত আচরণ করা শেখানো প্রয়োজন।
💠 শান্ত থাকুন: শিশুর আচরণে যত প্রতিক্রিয়া দেখাবেন সে ততবেশি আক্রমণাত্মক হয়ে উঠবে, তাই নিজে শান্ত থাকুন। এতে শিশু নিজে নিজেই চুপ হয়ে যাবে এবং আপনার কথা শোনা শুরু করবে।
💠 শিশুর সঙ্গে খেলুন, তাকে ব্যস্ত রাখুন: সন্তানের জেদ কমাতে তার সঙ্গে খেলাধুলা করা সবচেয়ে ভালো উপায়। আপনি যদি তার সঙ্গে খেলেন তাহলে সে আরও বেশি উৎসাহ পাবে। বোর্ড গেইম, মোল্ডিং ক্লে ইত্যাদি ভিন্ন ভিন্ন খেলায় তাকে ব্যস্ত রাখুন। এতে তার সৃজনশীলতা বাড়বে এবং সে ব্যস্তও থাকবে।
💠 শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনুন। শিশুকে প্রশংসা করলে তারা খুশি হয়।
💠 শিশুরা সুর বা গান ভালোবাসে। তাদের শান্ত করতে পছন্দের গান শোনাতে পারেন। এতে ধীরে ধীরে তারা শান্ত হয়ে যাবে এবং কান্না বন্ধ করে দেবে।
💠শিশুদের শান্ত করতে স্পর্শ খুব কার্যকর। জড়িয়ে ধরা বা আদর করা মানসিকভাবে শান্ত করতে সহায়তা করে।
শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য ভালোবেসে তাকে জড়িয়ে ধরা বা আলঙ্গণ করা প্রয়োজন।
🔶গবেষণায় দেখা গেছে, শারীরিক সংযোগ শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে শৈশবে। শিশুর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য তাকে জড়িয়ে ধরা, চুমু খাওয়া ( বর্তমান করোনা সময়ে এরিয়ে চলা ভাল) ইত্যাদি বিষয়গুলো শিশুর ভালো অনুভূতির হরমোন নিঃসৃত করে যা শিশুর বিকাশকে প্রভাবিত করে।
☑️এটা কেবল শিশুকে খুশিই রাখে না পাশাপাশি তার আত্মবিশ্বাস ও আত্মসম্মান বাড়াতেও সাহায্য করে।
🤱 শিশু ও অভিভাবকদের মধ্যে নিরাপদ সম্পর্ক : অভিভাবক ও সন্তানের মধ্যে স্পর্শ সম্পর্ক জোড়ালো করতে সাহায্য করে। ফলে শিশু নিজেকে নিরাপদ অনুভব করে। জড়িয়ে ধরার উষ্ণতা শিশুর ভয় দূর করতে সহায়তা করে এবং সম্পর্কের প্রতি বিশ্বাস বাড়াতেও সাহায্য করে।
🔶শিশু মানসিকভাবে ভেঙে পড়লে তার পাশে থাকুন। তার কথা মন দিয়ে শুনুন। তাকে নিশ্চিত করুন যে আপনি সবসময় তার সঙ্গে আছেন বা থাকবেন। তাদেরকে মাঝে মধ্যে ভুল করতে দিন। সব সময় শিশুকে সংশোধন করতে না যাওয়াই ভাল। তাদের নিজের কাজ ও দায়িত্বের ভার নিজের কাঁধে নিতে প্রশিক্ষণ দিন এতে শিশুর আত্মবিশ্বাস বাড়বে। মানসিক যত্ন ও উদ্বেগ নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে মনোবিজ্ঞানী বা কাউন্সিলর এর সাহায্য নিতে পারেন।

