জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। কবি-প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সাখাওয়াত টিপু নামে পরিচিত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
আফসানা বেগম বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি এই প্রজ্ঞাপনের তথ্য জানতে পারেন।
সাখাওয়াত টিপুর জন্ম ১৯৭১ সাল, সন্দ্বীপে। তিনি কবিতা, শিল্প সমালোচনা, অনুবাদ ও সম্পাদনার সঙ্গে যুক্ত। বেলগ্রেডের আলমা প্রকাশনী থেকে Absence of Eye ও ইতালি থেকে Feather of Wings নামে তার দ্বিভাষিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ ছাড়া স্প্যানিশ, ইতালিয়ান, সার্বিয়ান, স্লোভেনিয়ান ও ইংরেজিতে অনূদিত হয়েছে তার কবিতা।
উল্লেখ্য, এর আগে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন লেখক ও কথাসাহিত্যিক আফসানা বেগম।

