জিয়াউর রহমান
— ফেরদৌস সালাম
যুদ্ধে যুদ্ধে পেয়েছি এ পরিশুদ্ধ আগামীর দিন
যে লড়াই জনতার সার্বভৌম দেশ গঠনের
তাকে করে মহীয়ান ইতিহাস সেই নায়কের
স্বনির্ভর স্বদেশের প্রতিষ্ঠায় শোধ হবে ঝণ..
আমরাও ঐক্যবদ্ধ একাত্তর থাকবে সজাগ
হাড়ভাঙা খাটুনিতে ফলবেই সোনালী ফসল
কৃষক শ্রমিক এসো দূরীভূত অন্ধকার ছল
শান্তি সুখে ভরবেই বাংলার সমুদ্র ভূ-ভাগ..
গড়তে সোনার দেশ এ জনতা ছিল তার পাশে
সে পথেই খালেদাও স্বপ্ন বুনে চলেছেন পথ
তারেকও শক্ত হাতে চালাচ্ছেন উন্নয়ন রথ
সৌভাগ্যের সূর্যরশ্মি হাসবেই উদ্ভাসিত ঘাসে।
প্রতি ইন্ঞ্চি মাটিতেই পূর্ণ প্রাণ ফসলের ঘ্রাণ
গড়েছেন দেশ তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
21 বার পড়া হয়েছে

