৫১ বার পড়া হয়েছে
কবি মনিরুজ্জামান রোহান-এর নক্ষত্রের “আর্তচিৎকার” কাব্যগ্রন্থ নিয়ে কিছু কথা:
সৈয়দ মাজহারুল পারভেজ
সৈয়দ মাজহারুল পারভেজ
প্রিয় অনুজ কবি মনিরুজ্জামান রোহান। কবি ছাড়াও তার আরো অন্য পরিচয় রয়েছে। তিনি একজন সাহিত্যিক, বিজ্ঞান লেখক, উপস্থাপক। অত্যন্ত বিনয়ী একজন মানুষ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বিজ্ঞান পত্রিকর সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে ২০২৬ সালের একুশে বইমেলায়। তিনি বই হাতে পাওয়ার পরপর-ই আমাকে বইয়ের একটি কপি দিয়েছিলেন। সে সময়েই বইটির একটি রিভিউ করার ইচ্ছে ছিল। বইয়ের ছবিও তুলে রেখেছিলাম। কিন্তু করি করি করে বিভিন্ন ব্যস্ততায় আর করা হয়ে ওঠেনি। গতকাল রাতে ধনুকভাঙা পণ করেছিলাম ছোট্ট হলেও একটা রিভিউ আজ পোস্ট করবো-ই।
কবি মনিরুজ্জামান রোহান সাহিত্যের একজন নিবেদিতপ্রাণ মানুষ। রোহানের সাহিত্যজীবন খুব একটা দীর্ঘ না হলেও সাহিত্যকে তিনি ধারণকরেনহৃদয়ে। ২০২৩ সালে তার প্রথম কবিতার বই ‘ভালোবাসার রং’ প্রকাশিত হয় অক্ষর প্রকাশনী থেকে। এরপর একে একে অনুরাগ, শেখ সাদী খান : জীবনের রাগ, স্বপ্নীলের সময় ভ্রমণ এবং কম্পিউটার বিষয়ক ২টি বই প্রকাশিত হয়।
‘নক্ষত্রের আর্তচিৎকার’ মনিরুজ্জামান রোহানের দ্বিতীয় কাব্যগ্রন্থ। গ্রন্থটিতে মোট ৫৬টি কবিতা রয়েছে। রোহানের লেখার ধরন একটু অন্যরকম। তিনি কবিতার গভীরে ঢুকে কবিতার আসল স্বাদটা আস্বাদন করতে ভালোবাসেন। এ বইতে তার কবিতার মধ্যে রয়েছে- প্রেমের কবিতা, বিরহের কবিতা, গ্রীষ্ম ও বর্ষার কবিতা, মাকে নিয়ে, বাবাকে নিয়ে কবিতা। এ ছাড়াও নারীকে নিয়ে, শ্রমজীবিদের নিয়ে কবিতাও আছে। এককথায় বলা যায়, কবিতার সকল মাধ্যমকে তিনি অন্তত একার ছুঁয়ে এসেছেন।
বইয়ের সূচনা কবিতাটা মমতাময়ী মাকে নিয়ে। এটা দেখে খুব ভালো লাগলো । সবাই মাকে হৃদয়ে ধারণ করতে পারে না। তাহলে এতো মা বৃদ্ধশ্রমে থাকতো না।
এর পরেই একুশের একটি চমৎকার কবিতা রয়েছে। পাশাপাশি স্বাধীনতার কবিতা। এমন কী কাজী নজরুলকে নিয়েও লিখেছেন । বইটির উৎসর্গটাও বেশ সুন্দর। অভিনবত্ব আছে। একটি কবিতা দিয়ে উৎসর্গ করা হয়েছে।
বইটির ভূমিকা লিখেছেন প্রথিতযশা কবি রেজাউদ্দিন স্ট্যালিন। সবমিলিয়ে বইটি একটি অনন্য বইয়ের দাবি রাখে। আমি বইটির বহুল প্রচার ও কবির আগামি দিনের পথচলা সুগম হোক সেই কামনা করি। উৎপল দাশের করা প্রচ্ছদের এ বইটি প্রকাশ করেছে প্রতিবিম্ব প্রকাশ। বইটির দাম ২৫০ টাকা।

