কবি জেবুন নাহার জীবন’র কবিতাগুচ্ছ :
১
ছন্দ নিয়ে খেলতে গিয়ে অন্ত্যমিলকে হারাই
হাজার কাঁটা পাতা পথে রক্তাক্ত পা বাড়াই।
পথটা জানি অনেক পিচ্ছিল হয়তো যাব পড়ে
তিনটি মাত্রার মধ্য দিয়ে কোথাও গিয়ে দাঁড়াই!
2.
দয়া কর খোদা আমার ভেঙে দাও নফসের যত জাল
পাপ তাপ জরা ঝেড়ে মুছে দাঁড়াতে চাই হাসরে কাল।
কেমন করে দেখাব মুখ তোমার দরবারেতে এসে
দয়া কর রাব্বা আমার বেঁধে দাও শক্ত সত্যের আল।
3.
রাত্রি অন্ধকার ঢেকে গেছে পথ চোরাবালিতে
কে যেন লিখেছে– যেও না ওই পথে! কালো কালিতে।
সব কিছু ভেঙে তবু কেন মন ছুটে সে পথে?
হারিয়েছি সব নেই তো বাকি কিছু আজ ডালিতে।

