Author: প্রতিবিম্ব প্রকাশ

১) বন্ধুও নই শত্রুও নই আমি কারো বন্ধুও নই শত্রুও নই শুভাকাঙ্খী বটে! সবারই আমি মঙ্গল চাই বুদ্ধি-শুদ্ধি নাইবা থাকুক ঘটে। দিবা রাত্রির পার্থক্যটা একটু হলেও বুঝি; মায়া মমতায় জড়িয়ে পড়লেও আত্ম সম্মান খুঁজি! দুইয়ে দুইয়ে যোগ গুণনে পাঁচ বলি না বলি সদা চার; তবুও কিন্তু ভাগ্যচক্রে মানতে হয় অনেক সময় হার। ০৯.০৪.২১ইং ২) মনের দুয়ার খোলা আছে কখনো যদি হৃদয় পুড়ে তখনই না হয় যাবে ঘুরে। বলবে না সে এখনই এসো গা ঘেঁষে তার একটু বসো। মনের দুয়ার খোলা আছে এলেই কিন্তু পাবে কাছে। বাঁধা নিষেধ মোটেও নাই ভাবতে পারো আপন তাই। মানুষ কিন্তু খারাপ নয়, ভালোবাসায় যে উন্মুখ…

আরো পড়ুন

লাইনচ্যুত রেলগাড়ি সোহরাব হোসেন ক্যা বারে ওই যে বহু উচু কেমন কালো কালো দেখা যাচ্ছে, ওটা কি পাহাড়? না কি কালছে বর্ণে আকাশের গায়ে দাগ বুঝাও তো আমায়। গাঁয়ের আঁকাবাকা মেঠো পথে তালগাছের উপর দিয়ে– মাঝে মধ্যেই সাদা বক উড়ছে না কি পথিক হেঁটে চলছে? বুঝাও তো আমায়। কি আর বুঝাইমু চাচা আমিই তো হতভম্ব হয়ে যাচ্ছি? আচ্ছা,- এতক্ষণ হলে ওরকম উল্টা পাল্টা বকতেছ কেন? বয়স হয়নি বারে, তাই বুঝতেছ না— কোনটা আসার সময় আর কোনটা ছেড়ে যাওয়ার। পুবাকাশে মেঘের ভাঁজে ভাঁজে ফুটেছে কেমন ফুল! ক্যা বারে, ওগুলো কি আসলে ফুল, না কি আমার চোখের শক্তি হারিয়ে দেখছি হঠাৎ ভুল।…

আরো পড়ুন

সুদর্শন তসলিমা হাসান কান্নারা ভীষণ ছোঁয়াচে সুদর্শন তারা কখনো সময় অসময় মানে না নির্জনতার উপেক্ষাকে জয় করে সে মহাকালের অবিমৃষ্যকারীর মতো হানা দেয় কখনো হৃদয়খুঁড়ে কখনো বা নয়ন জুড়ে ! তাই তুমি আজ বড্ডো বেশি বেদনার এখন আর আসো নাকো কৈশোরের বিষ্ময়রূপে কানামাছি কিংবা কুমির কুমির খেলায় অথবা যৌবনের দীপ্তমান পৌরুষরূপে যার তেজস্বী বাক্যবানে বানডাকে হৃদয়ে ! সুদর্শন আজ তুমি চলে গেছো বহুদূরে ব্রম্মপুত্রের বুকে পালতোলা নৌকোর মতো , যেখানে ভালোবাসা ম্লান হয়ে রূপান্তরিত হয় কখনো মাতৃত্বের হাহাকারে কখনোবা স্রষ্টাকে পাবার আকাঙ্খায় !! তবুও মন নামক এক যন্ত্রদানব মাঝে মাঝে স্টেনগানের গুলির মতো গুলি ছুড়ে জীবনের গভীরতা মেপে দেখে তুমি…

আরো পড়ুন

পাওনি তুমি একশোই একশো বেবী মন্ডল (মহারানী) মানুষ আমি সব মানুষের মানবধর্ম এটাই পরিচয়, সব সম্প্রদায় একক ভাবি কোন বিশেষ একটি নয়। নাই বা পেলে একশোই একশো … পাওনি তুমি একশোই একশো, তাতে কি যায় আসে একটু না হয় কম পেয়েছো তাতে ক্ষতির কি আছে একশোই একশো মানে সব কিছুতেই রাজা, এমন ভাবার কারন কি? কারণ, তার ভিতরেও লুকিয়ে থাকে অনেক অজানা এ পৃথিবীতে সব তাতেই একশোই একশো পেতেই হবে তার কি মানে আছে? সন্তুষ্টি আর আনন্দই যে জীবনের চাবিকাঠি। এ দুটি যার নেই সে তো অস্থিরতার সুনামিতে ভাসতে থাকে … আর তার সাথে হারাতে থাকে, জীবনকে উপভোগ করার অনাবিল…

আরো পড়ুন

ছড়াকারের দাম নাই ইমরান পরশ ছড়া লিখে হবেটা কী ছড়াকারের দাম নাই! এত্ত মানুষ ছড়া লেখে কজন চেনে নাম নাই! ছড়া লেখেন আসলাম সানী রিটন ও আমীরুল রফিকুল হক, আনজীর লিটন সুজন, আনিসুল! ছড়া লিখে পাননি তো নাম হননি খ্যাতিমান? এসব কথার জবাব দিলেন রোমেন রায়হান। ছড়া লেখেন ফারুক হোসেন সচিব এখন তিনি কিশোরগঞ্জে জাহান আছেন আমরা তাকে চিনি। চট্টগ্রামে রাশেদ রউফ মোদাচ্ছের, উৎপল লম্বা নামের লিষ্টিখানা ছন্দ ছলাৎছল। সুকুমার রায়, বড়ুয়া আর অন্নদাকে চিনি ছড়া লিখে এই আমাদের করে গেছেন ঋণী। অনেক উদাহরণ দিতে পারব ভুরিভুরি ছড়া লিখি ছড়া লিখব বাজিয়ে হাতে তুড়ি।

আরো পড়ুন

কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুবার্ষিকী আজ:  তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মারা যান তিনি। বাংলাদেশের কবিতায় অবিসস্মরণীয় শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি। অকালপ্রয়াত এই কবি খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে মিলিয়ে নিয়েছিলেন আপামর নির্যাতিত মানুষের আত্মার সঙ্গে। সাম্যবাদ, মুক্তিযুদ্ধ, ঐতিহ্যচেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল তার কবিতা। ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’-এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি উচ্চারণ করেছেন অবিনাশী স্বপ্ন- ‘দিন আসবেই- দিন সমতার’। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাঁকে দিয়েছে ‘তারুণ্যের দীপ্ত প্রতীক’-এর খেতাব। একই সঙ্গে তাঁর কাব্যের আরেক…

আরো পড়ুন

বিদ্যুৎ সংকট শারমিনা ইয়াছমিন বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার আলোকরশ্মি বিদ্যুৎ, দিন রজনী চব্বিশ ঘণ্টায় পাঁচ ঘন্টা থাকে না বড়ই সে অদ্ভুত। বিদ্যুতের অভাবে গ্রাম পল্লীর চারিপাশ মনে হয় ভূতুড়ে, ছোট্ট ছোট্ট স্বপ্নের কুঁড়ে ঘর ঢেকেছে ঘুটঘুটে অন্ধকারে। আজ বিদ্যুৎ সংকট অত্যন্ত প্রকট আকার করছে ধারণ, অগ্নিঝরা রৌদ্ররশ্মির ঝাঁজ বিষিয়ে তুলছে জনজীবন। রৌদ্রের আগুনের লেলিহান শিখায় রাঙা গ্রীষ্মের আকাশ, বৃক্ষের লতাপাতা দুলছে না,নেই দখিনা পূবালী বাতাস। ঝকঝকে রোদের ফুলকি,বিদ্যুতের উঁকিঝুঁকিতে কাঁদছে খোকা, ঘামঝরা গ্রীষ্মের প্রখর রোদে মাঠ আঙিনা শুকিয়ে খাঁ খাঁ। রৌদ্রের প্রচন্ড তাপে মেজাজ খিটখিটে, ঘাম ঝর ঝর সিদ্ধ শরীর, বিদ্যুৎ নেই ,অসহ্য গরমে অতিষ্ট পল্লী, সবুজবীথি,প্রকৃতি চরাচর। পরিবারের গৃহস্থালি…

আরো পড়ুন

চৈত্রের চৈতন্য জাকিয়া সুলতানা শিল্পী তোমার জড়তার দ্বিধাবোধে আজ আমি সত্যিই মুমূর্ষু, নিয়তির প্রখর জালে আবদ্ধ দিবস রাতি বিবশ শরীর অবাধ্যতা সুখ খুঁজে ফিরে। পটভূমির শেষ নেই একটার পর একটা প্রশ্নবিদ্ধ বিচ্ছেদের কোষা ঘাতে জর্জরিত। খুন হয়ে গাছের বাঁকলে লিখে রাখি অপ্রিয় অপ্রকাশিত সত্য গুলো তুমি আসলে শুনাবো বলে! আবেদনময়ী বেদনার তামাম শহর ঘোঁটা জলের ফণি মনসার কাঁটায় বিদ্ধ পিঙ্গল সুখ অনুভবে এনে বিচ্ছেদ ভুলি। আকাশ পানে চেয়ে ঘুমিয়ে থাকি ধুলোয় জমে থাকা বিভৎস পান্ডুলিপি ও নুয়ে থেকেও ফোড়ন কাটে তাচ্ছিল্যের সুরে। সমুদ্র কবে আর গর্জন শোনাবে হিমালয় কাঁপিয়ে অন্তরে গেঁথে ভালোবাসার আঁচলে মেখে। রক্ত গোলাপের শুকনো পাপড়িতে সুগন্ধী ছড়িয়ে…

আরো পড়ুন

একজন নীলা ও তার আড়ালের জীবন জেবুন্নেছা জেবু মাত্র ছাব্বিশ বছরের নীলার জীবনে ঘটে যাওয়া বিস্তর ঘটনার অভিজ্ঞতায় পাথর হয়ে গেছে তার মন কিছুতেই আর কান্না আসে না। তার প্রথম স্বামীর চরিত্রহীনতার কারণে যখন ছাড়াছাড়ি হয় তখন সে এক সন্তানের মা। নীলা শুরু করে কাপড়ের ব‍্যবসা, অনলাইন জগতে টিকে থাকার লড়াই। প্রতিদিন লাইভ ভিডিও তে কাপড়ের প্রদর্শন করে জীবন চালানো পরিশ্রমী মেয়েটি আবার ঘর বাধার স্বপ্ন দেখে। ভালোবেসে দ্বিতীয় বিয়ে করে এবার বাচ্চা সহ। বিয়ের সকল রীতি রেওয়াজ শেষে নীলা বুঝলো তার স্বামীর পক্ষে সম্ভব নয় সাংসারিক খরচ চালানো । তাই খুব মনোযোগ দিয়ে ব‍্যবসা শুরু করে। ব‍্যবসা বড় হলো…

আরো পড়ুন

ঈদের ছুটি বাড়ল একদিন: পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানিয়েছে। এর আগে গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি হওয়ার কথা ছিল ২৮ থেকে ৩০ জুন (চাঁদ দেখার ওপর ঈদনির্ভরশীল, তাই ছুটির তারিখও পরিবর্তনশীল)। এবার ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে, যদি ২৯ জুন পবিত্র ঈদুল আজহা হয়, তাহলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ০১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি।…

আরো পড়ুন